Contents ২১৮ তাফসীরে ইবৃন কাছীর আলী ইব্ন আবূ তালহা হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি '/50% “৷ ২,০1 ৩০, ১ ১ ১৯ (তাহার সংগে সহবাস কর যে স্থান দিয়া আল্লাহ তা'আলা তোমাদেরকে অনুমতি দান করিয়াছেন) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেনঃ অর্থাৎ স্ত্রীলিংগ দিয়া এবং ইহা ব্যতীত অন্যস্থান নয়। অন্যস্থান দিয়া করিলে তাহা হইবে সীমা লংঘনের ন শামিল । ইব্ন আব্বাস (রা) মুহাহিদ (র) ও ইকরামা (র) 4/1 ১,51 5০ ১০ আয়াতাংশের ব্যাখ্যায় বলেনঃ অর্থাৎ শিশু জন্ম নেওয়ার স্থান দিয়া । উল্লেখ্য যে, ইহার দ্বারা পায়খানার রাস্তা দিয়া রমণ করা হারাম বলিয়া প্রমাণিত হইয়াছে। ইনশা আল্লাহ তা'আলা এই সম্পর্কে অতি সত্রই বিস্তারিত বর্ণনা আসিতেছে। আবূ রাযীন, ইকরামা (র) ও যিহাক (র) প্রমুখ 1১5 ১% ১ 5145',১ আয়াতাংশের ভাবার্থে বলেনঃ অর্থাৎ পবিত্রাবস্থায় যে পথে সংগম বৈধ, হায়েয হইতে পবিত্র হইলে সেই পথে সংগম করিবে। তাই আল্লাহ তা'আলা বলেন ৪ ১ 1" 5! (আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন) অর্থাৎ পাপ হইতে প্রত্যাবর্তনকাঁরী এবং হারেযের অবস্থার স্ত্রী সহবাস হইতে দূরে অবস্থানকারীকে আল্লাহ ভালবাসেন। আর ১,৫৮২] =, (পবিত্রতা অবলম্বন- কারীদেরকে আল্লাহ ভালবাসেন ) অর্থাৎ বিপথে নোংরামী করা এবং হায়েযের অবস্থায় সংগম করা হইতে পবিত্রতা অবলম্বনকারীদেরকে আল্লাহ ভালবাসেন। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ১] 5,১ :4%55 অৰ্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্যে শস্যক্ষেত্র স্বরূপ । হযরত ইবৃন আব্বাস (রা) বর্ণনা করেন যে, ক্ষেত্রটি হইল সন্তান প্রসবের স্থান। 4% 5 | £5, 1')53 (তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্র ব্যবহার কর) অর্থাৎ সন্মুখ করিয়া অথবা পিছন করিয়া যেভাবে সংগম করিতে চাও কর । মোটকথা নিয়ম পদ্ধতি ভিন্ন হইলেও স্থান একই । বিভিন্ন হাদীসে ইহাই প্রমাণিত হয়। ইব্ন মুনকাদির হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান, আবূ নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, ইব্ন মুনকাদির বলেনঃ আমি হযরত জাবির (রা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন- ইয়াহুদীরা বলিত যে, পিছন দিয়া সংগম করায় স্ত্রী গর্ভবতী হইলে সে সন্তান টেরা হয়। এই প্রেক্ষাপটে 5% LEED AG A Ls আয়াতাংশটি নাযিল হয়। হযরত সুফিয়ান ছাওরীর, (র) সূত্রে হযরত মুসলিম (রা) ও হযরত আবূ দাউদ (রা)ও এই হাদীসটি বৰ্ণনা করেন। জাবির ইব্ন আবদুল্লাহ হইতে সুফিয়ান ইব্ন সাঈদ, ছাওরী, ইব্ন জারীজ ও মালিক ইব্ন আনাস হইতে ধারাবাহিকভাবে ইব্ন ওহাব, ইউনুস ইবৃন আবদুল আলা ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, জাবির ইব্ন আবদুল্লাহ তাহাদিগকে বলিয়াছেনঃ ইয়াহুদীরা মুসলমানদিগকে বলিত, পিছন দিক দিয়া সহবাস করায় যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহা হইলে সেই সন্তান টেরা হইবে । অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের উত্তরে EES ISG ts SLs 5 এই আয়াতটি নাযিল করেন। ইব্ন জারীজ একটি হাদীসে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ৪ “পিছন দিয়া ও সম্মুখ দিয়া যে দিক দিয়া ইচ্ছা মিলিতে পারিবে। কিন্তু স্থান হইবে যৌনদ্বার ৷”
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।