Contents ২১৬ তাফসীরে ইব্ন কাছীর ঝতুবতী স্ত্রীর সঙ্গে সহবাস করিলে তাহাকে কাফফারা দিতে হইবে কিনা, এই বিষয়ে আলিমদের মধ্যে দুইটি অভিমত রহিয়াছে। প্রথমটি হইল, তাহাকে কাফফারা দিতে হইবে । "কেননা, ইমাম আহমাদ ও সুনানসমূহের সংকলকগণ হযরত ইব্ন আব্বাস (রা)-এর বরাতে বৰ্ণনা করেন যে, হুযূর (সা) বলেন ঃ ৪ যে ব্যক্তি তাহার হায়েযওয়ালী স্ত্রীর সঙ্গে সহবাস করে, সে যেন এক দীনার অথবা অর্ধ দীনার সদকা করিয়া দেয়৷ তিরমিযী (র)-এর বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, বহিল তাহা লেবার এবং হলুদ রঙের হইলে অর্ধ দীনার। ইমাম আহমদ বর্ণনা করেন যে, হায়েয অবস্থায় সহবাস করিলে হুযুর (সা) এক দীনার সাদকা করার নির্দেশ দিতেন এবং স্বীর হায়েয বন্ধ হইয়া গিয়াছে বটে, কিন্তু গোসল করে নাই; এই অবস্থায় সহবাস করিলে অর্ধ দীনার সাদকা করিতে বলিতেন। দ্বিতীয় উক্তি হইল যে, কাফফারা দিতে হইবে না; বরং আল্লাহর নিকট তাওবা করাই যথেষ্ট । জমহুরের মত ইহাই এবং ইমাম শাফেঈ (র)-এর শেষ এবং চূড়ান্ত মতও ইহা । মূলত ইহাই সহীহ । কেননা তাহাদের দৃষ্টিতে উপরোক্ত হাদীসটি মারফু নয়। অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে পরম্পর সূত্রে বর্ণিত হয় নাই । অবশ্য পূর্বে এই হাদীসগুলি মারফ্ সূত্রেও বর্ণিত হইয়াছে। তবে মাওকুফ বলিয়াই অধিকাংশ হাদীসবিশারদের মত । মূলত এই কথাই সহীহ্ । অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ +৮০ ০১১ ১৯১,৪5 %', অর্থাৎ তাহাদের নিকট যাইও না, যতক্ষণ না তাহারা পবিত্র হয়। ইহার উপরের বাক্যে বলা হইয়াছে- usa all 3 "Ul 1/1১50 অৰ্থাৎ হায়েয অবস্থায় স্ত্ৰীগণ হইতে পৃথক থাক । এই আয়াতাংশটি আসিয়াছে উপরোক্ত আয়াতাংশের ব্যাখ্যা স্বরূপ । অর্থাৎ ইহার দ্বারা ঝতুবতী মহিলাগণের ঝতু চলা অবস্থায় তাহাদের সহিত সহবাস করা হইতে বিরত থাকার নির্দেশ দেওয়া হইয়াছে। সার কথা হইল, তাহাদের ঝতুস্রাব চলিয়া গেলে হালাল হইয়া যাইবে । ee OT TREE RE RT ow er sls LS দাও, DR Sf aE CT COTS এব রত পর্যন্ত তাহাদের নিকটবর্তী হইবে না, যতক্ষণ না তাহারা পবিত্র হইয়া যায় । যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইয়া যাইবে, তখন তাহাদের কাছে গমন কর-‘এখানে পবিত্রতার অর্থ হইল, উহার নিকটে যাওয়া বৈধ ৷’ এই প্রসংগে হযরত আয়েশা (রা) ও মায়মুনা (রা) বর্ণনা করেছেন যে, আমাদের মধ্যে যখন কেহ্ ঝ্চতুবতী হইতেন, তখন তিনি কাপড় বাধিয়া নিতেন এবং নবী (সা)-এর সংগে এক চাদরে শুইয়া যাইতেন। এই কথার দ্বারা বুঝা যাইতেছে যে, নিকটে যাওয়া হইতে নিষেধ করার অর্থ হইল সহবাস হইতে বিরত থাকা ।
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।