তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২১৫ ধুইয়া ফেলিতেন। কিন্তু পরিধেয় পাল্টাইতেন না এবং এ কাপড়েই নামায পড়িতেন। তেমনি শরীরের কোন জায়গায় কিছু লাগিয়া গেলেও এঁ জায়গাটুকুই ধুইয়া ফেলিতেন। তবে অপর একটি রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উন্মে যারাহ, আবূ ইয়ামান, আবদুল আযীয ইবৃন মুহাম্মদ, সাঈদ ইব্‌ন জুবাইর ও আবূ দাউদ বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ঃ আমি খ'তুবতী হইলে (হুযুর (সা)-এর বিছানা হইতে নামিয়া নিচে মাদুরের উপর চলিয়া আসিতাম। আর আমি ইহা হইতে পবিত্র না হইলে হুযূর (সা) আমার নিকটে আসিতেন না । উল্লেখ্য যে, এই বর্ণনাটির আবেদন সিদ্ধান্তমূলক নয়; বরং ইহা নিছক সতর্কতামূলক বলিয়া বিবেচ্য । সারকথা হইল, ইহা নিষিদ্ধতার জন্যে নহে । কেহ কেহ বলিয়াছেন যে, তিনি (ঝতুবতী স্ত্রীদের গুপ্তস্থানে) কাপড় মোড়ান অবস্থায় তাহাদের সহিত সহবাস করিতেন । সহীহ্‌দ্বয়ে মাইমূনা বিনতে হারিছ হিলালিয়া হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন ঃ রাসূল (সা) ঝতুবতী কোন স্ত্রীর সঙ্গে মিলনের ইচ্ছা করিলে তাহাকে গুপ্ত স্থানে কাপড় বাধিয়া নেয়ার নির্দেশ দিতেন । ইহা হইল বুখারীর ভাষা । সহীহদ্বয়ে আয়েশা (রা)-এর সূত্রেও অনুরূপ বর্ণিত হইয়াছে। আবদুল্লাহ ইব্‌ন সা‘আদ আনসী হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন হাকীম ও আবদুল আলার সূত্রে ইমাম আহমাদ, আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন মাজাহ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন সা‘আদ আনসারী বলেন $ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, আমার স্ত্রীর RUS SEL DLP LLL Li GALL oh eS SAY ld dA Ll উপর দিয়া সব কিছুই জায়েয । যতি ছিত বাদ হইতে আৰ ভা বা কত ন, মুআজ ইব্‌ন জাবাল বলেন $ আমি হুযুর (সা)-কে প্রশ্ন করিলাম-আমার স্ত্রীর হায়েযের অবস্থায় তাহার সহিত কোন কিছু করা জায়েয হইবে কি ? তিনি বলিলেন- কাপড়ের উপর দিয়া সব কিছুই জায়িয রহিয়াছে। তবে ইহা হইতে বিরত থাকা উত্তম । ইহাই ছিল পূর্বে বর্ণিত হযরত আয়েশা (রা) এর রিওয়ায়েতের তাৎপর্য এবং হযরত ইবৃন আব্বাস (রা), সাঈদ ইব্ন মুসায়্যিব (রা) ও শুরাইহ (র) এর উক্তিও ইহাই । আর এই হাদীসটি এবং এই ধরনের অন্য হাদীসগুলি তাহাদের দলীল, যাহারা কাপড় বা পাজামার উপর দিয়া হায়েযের অবস্থায় স্ত্রীর সহিত মেলামেশা করা জায়েয মনে করেন। ইমাম শাফেঈ (র) এর দুইটি উক্তির মধ্যে ইহাও একটি এবং অধিকাংশ ইরাকী আলিমদের মত হইল সতর্কতামূলকভাবে দূরে থাকা । তাহাদের বক্তব্য হইল এই__- যে সকল জিনিস হারামের দিকে আকর্ষণ করে তাহাও হারাম ৷ কেননা, উহা সেই কাজের দিকে আকৃষ্ট করে যাহা আল্লাহ হারাম ঘোষণা করিয়াছেন। আর ঝখতুর সময় স্ত্রীর সহিত রতিমিলন হারাম হওয়ার উপর সকল আলিমই একমত ৷ কেননা ইহা জঘন্যতম অপরাধ এবং যে ব্যক্তি ইহা করিবে সে নিশ্চয়ই পাপে লিপ্ত হইবে । সুতরাং তাহার উচিত হইবে আল্লাহর নিকট মাফ চাওয়া এবং তওবা করা ।

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।