তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৪ তাফসীরে ইব্ন কাছীর শীত অনুভব করিলে আমাকে (ডাকিয়া) কাছে আসিতে বলেন । আমি বলিলাম, আমি ঝতুবতী ৷ . (তবুও) তিনি আমাকে আমার উরুর উপর হইতে কাপড় সরাইতে বলেন । আমি উরুর উপর হইতে কাপড় সরাইয়া ফেলিলে তিনি আমার উরুর উপর তাহার কীধ ও গনল্ডদেশ রাখিয়া শুইয়া পড়েন। আমিও তাহার উপর ঝুঁকিয়া পড়ি । ফলে শীত বিদূরিত হইয়া কিছুটা গরম অনুভব করিলে তিনি ঘুমাইয়া যান। কাত্তাব আবূ কুলাবাহ হইতে ধারাবাহিকভাবে আইয়ুব, আবদুল ওহাব, ইব্‌ন বাশার ও আবূ জাফর ইব্ন জারীর বর্ণনা করেন যে, আবু কুলাবাহ বলেন ৪£ একদা হযরত মাসরূক (রা) হযরত আয়েশা সিদ্দাকার (রা) দরবারে উপস্থিত হইয়া বলিলেন, নবী (সা) ও তাহার পরিবারগণের উপর আল্লাহর রহমত বর্ষিত হউক ৷ হযরত আয়েশা (রা) তাহাকে ধন্যবাদ জানাইয়া ভিতরে প্রবেশ করিবার অনুমতি দেন এবং তিনি ভিতরে প্রবেশ করেন। তিনি বলেন-আমি আপনার নিকট একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিতে চাহিয়াছিলাম, কিন্তু বলিতে লজ্জা হইতেছে। তিনি বলিলেন, (লজ্জা কিসের) আমি তোমার মা, তুমি আমার ছেলে । (সুতরাং যাহা ইচ্ছা তাহাই জিজ্ঞাসা করিতে পার) অতঃপর তিনি বলিলেন, খতুবতী স্ত্রীর সহিত তাহার স্বামীর কিরূপ ব্যবহার হওয়া উচিত ? উত্তরে তিনি বলিলেন £$ লজ্জাস্থান (অর্থাৎ সহবাস) ব্যতীত সবকিছুই জায়িয । মাসরূক হইতে ধারাবাহিকভাবে মারওয়ান আসফার, উআইনা ইব্ন উবায়দুর রহমান ইব্ন ' জাওশন, ইয়াযীদ ইব্ন যরী'র হুমাইদ ইব্‌ন মাসআদা’ বর্ণনা করেন যে, মাসরূক (রা) বলেন ৪ আমি হযরত আয়েশা (রা)-কে ঝতুবতী স্ত্রীর সহিত স্বামীর কিরূপ ব্যবহার হওয়া উচিত-_ এই প্রশ্ন করিলে তিনি বলেন-সহবাস ব্যতীত সবকিছুই জায়িয। ইব্‌ন আব্বাস, মুজাহিদ, হাসান, ইকরামা (র) প্রমুখও অনুরূপ বর্ণনা করিয়াছেন। হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে মায়মূন ইব্‌ন মিহরান, হাজ্জাজ, ইব্‌ন আবূ যায়দা, আবু কুরাইব ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, মায়মুন-'বলেন £ আমি তাহাকে (ঝতুবতী মহিলাকে) পাজামার উপরিভাগ দিয়া ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন-এই ব্যাপারে আমার অভিমত হইল যে, উহার সহিত মেলামেশা করা জায়েয এবং উহার সহিত নির্ভয়ে একই থালায় খাওয়া যাইবে । হযরত আয়েশা (রা) বলেন- আমার খতুবতী অবস্থায় হুযুর (সা) গোসলের সময় আমাকে তাহার মাথা ধৌত করিয়া দিতে বলিতেন। আমার এঁ অবস্থায় তিনি আমার ক্রোড়ে হেলান দিয়া কুরআন তিলাওয়াত করিতেন। সহীহদ্বয়ে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন- হায়েযের অবস্থায় আমি হাড় চুষিয়া তাহাকে দিলে তিনিও এখানেই মুখ দিয়া চুষিতেন। আমি পানি পান করিয়া তাহাকে দিলে তিনি আমার পান করার স্থানেই মুখ লাগাইয়া পান করিতেন। | আবূ দাউদ বর্ণনা করেন যে, খালাসান হিজরী (র) বলেন ৪ আমি আয়েশা (রা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন- আমার হায়েযের অবস্থায় আমি এবং রাসূলুল্লাহ্‌ (সা) একই বিছানায় শয়ন করিতাম। আর তাহার কাপড়ের কোন জায়গা খারাপ হইয়া গেলে তিনি শুধু এ স্থানটুকুই

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।