তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ২১৩ তাফসীর $£ আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হাম্মাদ ইব্‌ন সালমাহ, আবদুর রহমান ইবন মাহদী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ঃ 'ইয়াহুদীরা খঝতুবতী স্ত্রীলোকদিগকে তাহাদের সাথে খাইতে দিত না এবং তাহারা এক ঘরেও ঘুমাইত না । সাহাবীগণ রাসূলুল্লাহ (সা)-কে এই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে উহার পরিপ্রেক্ষিতে এই আয়াতটির শেষ পর্যন্ত নাযিল হয় 8 LL lace ssa J aaa se Ll Lhe 2 a5 9, ১২:১০! অৰ্থাৎ “তোমার কাছে হায়েষগ্রস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে? তুমি বলিয়া দাও, উহা অপবিত্র । কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন হইতে বিরত থাকে। আর ততক্ষণ পর্যন্ত তাহাদের নিকটবর্তী হইবে না, যতক্ষণ না তাহারা পবিত্র হইয়া যায়।” অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, ‘তাহাদের সঙ্গে সহবাস ব্যতীত সব কিছুই জায়েয ৷’ এই কথা শুনিয়া ইয়াহুদীরা বলিল- এই লোকটার কাজই হইল আমাদের ‘বিরুদ্ধতা করা । ইহার পর হযরত উসায়িদ ইব্ন হুযায়ের এবং হযরত ইবাদ ইব্ন বাশার (রা) হুযুর (সা)-কে ইয়াহুদীদের বক্তব্য বর্ণনাপূর্বক আরয করেন-হে আল্লাহর রাসূল! আমাদিগকে তাহা হইলে সহবাস করারও অনুমতি দিন। এই কথা শুনিয়া হুযুর (সা)-এর চেহারা মোবারক পরিবর্তিত হইয়া গেল । ইহা দেখিয়া তাহারা ধারণা করেন যে, তিনি তাহাদের উপর রাগান্বিত হইয়াছেন। তাহারা উঠিয়া চলিয়া গেলে এক ব্যক্তি হাদিয়া স্বরূপ কিছু দুধ নিয়া আসেন । রাসূলুল্লাহ (সা) তাহাদের পিছনে লোক পাঠাইয়া তাহাদিগকে ডাকেন এবং তাহাদিগকে দুধ পান করান ৷ ইহার পর তাহারা বুঝিতে পারেন যে, হুযুর (সা)-এর রাগ প্রশমিত হইয়াছে। এই হাদীসটি ইব্ন মুসিলম (র) হাম্মাদ ইব্‌ন যায়েদ ইব্‌ন সালমাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন । অতঃপর আল্লাহ তা‘আলা বলিতেছেন £ 2১০০! 191১5০ 3 (তাই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন হইতে বিরত থাক) অর্থাৎ সহবাস করিও না । যেমন, হুযুর (সা) বলিয়াছেন, ‘সহবাস ব্যতীত অন্যান্য সব কিছুই জায়িয।' তাই অধিকাংশ আলিম বলিয়াছেন যে, ‘সহবাস করা বৈধ নয় বটে, তবে স্ত্রীর সহিত প্রেমালাপ করা বৈধ ।' নবী (সা)-এর কোন একজন স্ত্রী হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আইয়ুব, হাম্মাদ, মূসা ইব্‌ন ইসমাঈল ও আবু দাউদ বৰ্ণনা করেন যে, হুযূর (সা)-এর কোন দ্থী বলেন $ হুযূর (সা) তাহার সহধর্মিণীদের সহিত তাহাদের হায়েয অবস্থায় যদি মেলামেশা বা আলাপ-আলোচনা করিতে ইচ্ছা করিতেন, তখন তাহারা তাহাদের গুপ্তস্থান (অতিরিক্ত) কাপড় দিয়া ঢাকিয়া লইতেন। আম্মার ইব্‌ন গারাব হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ওরফে ইব্ন যিয়াদ, আবদুল্লাহ ওরফে ইব্ন উমার ইব্ন গানিম, শা'বী ও আবু দাউদ বর্ণনা করেন যে, হযরত আম্মার ইবৃন গারবের ফুফু হযরত আয়েশা (রা)-কে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ঃ ঝতুবতী অবস্থায় যদি তোমাদের আলাদাভাবে শোয়ার ব্যবস্থা না থাকে এবং একই বিছানায় যদি শুইতে হয়, তাহা হইলে এই ব্যাপারে তোমাকে হুযূর (সা)-এরই কোন ঘটনা নকল করিয়া শোনাইতেছি! একদা রাসূলুল্লাহ (সা) বাড়িতে আসিয়াই তাহার নামাযের স্থানে চলিয়া যান। আবূ দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ (সা) বাড়িতে আসিয়াই তাহার নামাযের জায়গায় চলিয়া যান এবং নামাযে লিপ্ত হন । তিনি নামাযে অনেক বিলম্ব করিলে আমি ঘুমাইয়া পড়ি । কিন্তু তিনি খুব

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।