তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১০ ভাফসীরে ইব্ন কাছীর আপনি রাগাবিত হইবেন না । উমর (রা) বলিলেন, তালাক দেওয়া যদি হালাল হইবে তাহা হইলে বিবাহও হালাল হওয়া উচিত ছিল। আমি তাহাদিগকে তোমাদের নিকট হইতে ছিনাইয়া নিব এবং অত্যন্ত অপমানের সহিত তাহাদিগকে পৃথক করিয়া দিব হাদীসটি গরীব এবং উমর (রা) হইতে উহার বর্ণনাসূত্র আরও গরীব। হযরত আবূ জাফর ইব্ন জারীর (র) কিতাবী মহিলাদেরকে বিবাহ করার বৈধতার উপর ইজমা হইয়াছে বলিয়া বর্ণনা করিয়াছেন। তিনি আরও বলেন, উমর (রা) ইহা পছন্দ করেন নাই । কেননা, ইহার ফলে লোক মুসলিম নারীগণের প্রতি অনাগ্রহী হইয়া যাইবে.। অথবা তাহার ইহা ভাল না লাগার অন্য কোন কারণ ছিল। শাকীক হইতে ধারাবাহিকভাবে সিলাত ইবন বাহরাম, ইব্‌ন ইদ্রীস ও আবু কুরাইব বর্ণনা করেন যে, শাকীক বলেন ৪ ‘হযরত হুযায়ফা (রা) ইয়াহুদী মহিলা বিবাহ করিলে হযরত উমর (রা) চিঠির মাধ্যমে তাহাকে বলেন যে, তাহাকে মুক্ত করিয়া দিন। অতঃপর হযরত হ্যায়ফা (রা) হযরত উমর (রা)-কে লিখেন যে, আমি উহাকে ছাড়িয়া দিব, কিন্তু কেন আপনি ইহা হারাম মনে করেন ? উত্তরে উমর (রা) বলেন- আমি হারাম মনে করি না। তবে আমার ভয় হয়, কেন তোমরা মুসলিম নারীদেরকে বিবাহ করিতেছ না!’ এই বর্ণনাটির সূত্র সহীহ । সিলাত হইতে ধারাবাহিকভাবে ওয়াকী, মুহাম্মদ ইব্‌ন ইসমাইল এবং খাল্লালও অনুরূপ বর্ণনা করেন যায়েদ ইব্‌ন ওহাব হইতে ধারাবাহিকভাবে ইয়াযীদ ইবৃন আবু যিয়াদ, সুফিয়ান ইব্ন সাঈদ, মুহাম্মদ ইব্‌ন বাশার, আবদুর রহমান মাসরুকী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, যায়েদ ইব্‌ন ওহাব বলেন ৪ উমর (রা) বলিয়াছেন- মুসলমান পুরুষ খ্রিস্টান মহিলাকে বিবাহ করিতে পারিবে, কিন্তু মুসলমান মহিলার সহিত খ্রিস্টান পুরুষের বিবাহ হইবে না । বর্ণনাকারী বলেন, পূর্বের রিওয়ায়েত অপেক্ষা এইটি অধিক বিশুদ্ধ । জাবির ইব্‌ন আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে হাসান, আশআছ ইব্ন সাওয়ার, ইসহাক আযরাকী ও তামীম ইব্ন মুনতাসার বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ বলেনঃ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, ‘আমরা আহলে কিতাবদের নারীদিগকে বিবাহ করিতে পারি; কিন্তু আমাদের নারীদেরকে আহলে কিতাবরা বিবাহ করিতে পারিবে না৷’ ইব্ন জারীর (র) বলেন $ এই হাদীসটির বর্ণনা সূত্রে কিছুটা দুর্বলতা থাকিলেও ইহার উপরেই উম্মতের ইজমা হইয়াছে। ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মায়মুন ইব্‌ন মাহরান, জাফর ইব্ন বারকান, ওয়াকী, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল আহমাসী ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন ৪ ইব্‌ন উমর (রা) আহলে কিতাবকে বিবাহ করা অপছন্দ করিয়া যুক্তি হিসাবে এই আয়াতটি পেশ করেন- as ey EE, অর্থাৎ তোমরা মুশরিক নারীদিগকে বিবাহ করিও না যতক্ষণ না তাহারা ঈমান গ্রহণ করে। মুশরিকদের প্রসংগে ইমাম বুখারী (র) ইব্‌ন উমরের (রা) একটি উক্তি উদ্ধৃত করিয়া বলেন £ কোন মহিলা যদি বলে, ঈসা (আ) তাহার রব (প্রতিপালক) তাহা হইলে ইহা অপেক্ষা কোন বড় শিরক আছে কিনা আমার জানা নাই । সালেহ ইব্‌ন আহমাদ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবন আলী, ইসহাক ইব্ন ইব্রাহীম, মুহাম্মদ ইব্‌ন হারুন ও আবূ বকর খাল্লাল হাম্বলী বলেন £ঃ আবূ আবদুল্লাহ আহমাদ ইব্ন হাম্বল (র)-কে bes FD SSE I ASCSY,

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।