তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০৪ তাফসীরে ইব্ন কাছীর ২২০. “আর তোমাদের ইয়াতীম প্রসংগে তাহারা প্রশ্ন করিতেছে বল, তাহাদের মংগলের জন্য কাজ করা উত্তম । যদি তাহাদিগকে তোমাদের সহিত মিলাইয়া নাও, তাহা হইলে তাহারা তো তোমাদের ভাই । আল্লাহ তা‘আলা কে কল্যাণকামী আর কে অকল্যাণকামী তাহা জানেন । আর যদি আল্লাহ চাহিতেন তাহা হইলে তোমাদিগকে অবশ্যই কষ্টকর বিধান দিতেন নিশ্চয় আল্লাহ তা‘আলা মহাপ্রতাপান্বিত ও অশেষ কুশলী ৷” তাফসীর ঃ হযরত উমর (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মাইসারা, আবূ ইসহাক, ইসরাঈল, খালফ ইবৃন ওয়ালিদ ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ যখন শরাব হারাম হওয়ার আয়াত নাযিল হইল, তখন উমর (রা) প্রার্থনা করিলেন, হে আল্লাহ! শরাবের ব্যাখ্যাটি আমাদিগকে পুরোপুরি বৰ্ণনা করুন । ফলে সূরা বাকারার এই আয়াত অবতীর্ণ হয় ৪ EE PEI End UG pail Saal oe CL তখন উমর (রা)-কে ডাকিয়া ইহা শোনান হইল । তিনি আবারও প্রার্থনা করিলেন- হে আল্লাহ! আমাদিগকে শরাবের ব্যাপারে আরও সুস্পষ্ট বর্ণনা প্রদান করুন । অতঃপর সূরা নিসার এই আয়াত অবতীৰ্ণ হয় ৪ ala LST by Boa) (gs SRAM fetal A] tl অর্থাৎ হে ঈমানদারগণ! নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যাইও না। তাই রাসূলুল্লাহ oghote GGL doing hoor chon tcsin ns ables lt Helos উমর (রা)-কে ডাকিয়া এই আয়াত শোনানোর পর তিনি আবারও প্রার্থনা করিলেন- হে আলাহ। আমাদিগকে শরাব সম্পর্কে পর্যধবর্ণনা দান বরুন। কিন্তু যখন আয়াতের এই অংশে পৌছিলেন 8 . +৫১১০ ১1 4৯ অর্থাৎ অতঃপর তোমরা কি থামিবে না ? অমনি উমর (রা) বলিয়া উঠিলেন- আমরা থামিয়াছি, আমরা থামিয়াছি। আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী ইসরাঈল ও আবূ ইসহাকের সূত্রে এরূপ বর্ণনাই উদ্ধৃত করেন। ইব্‌ন আবূ হাতিম ও ইব্ন মারদুবিয়া উমর (রা) হইতে পর্যায়ক্রমে আমর ইব্‌ন শুরাহহীল আল হামদানী আল কুফী ওরফে মাইসারা আবূ ইসহাক ও ছাওরীর সূত্রে অনুরূপ বৰ্ণনা প্রদান করেন । আবু মাইসারা ভিন্ন উমর (রা) হইতে এই বর্ণনা আর কেহ শোনান নাই । আবু যুরআ বলেন - আবূ মাইসারা উমর (রা) হইতে কোন বর্ণনা শোনেন নাই । আল্লাহ ভাল জানেন। আলী ইবনুল মাদানী বলেন- এই সূত্রটি নিষ্কলুষ ও বিশুদ্ধ । ইমাম তিরমিযীও বৰ্ণনাটিকে শুদ্ধ বলিয়াছেন । ইব্‌ন আবূ হাতিমের বর্ণনায় ‘আমরা থামিয়াছি, আমরা থামিয়াছি' এর সহিত ‘নিশ্চিয় উহা সম্পদ ও জ্ঞান বিলুপ্ত করে’ বক্তব্যটি যুক্ত হইয়াছে। হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে উক্ত হাদীস ইমাম আহমদের বর্ণনায় শীঘ্রই আবার আসিতেছে । উহা সূরা মায়েদার নিম্ন আয়াত প্রসংগে বর্ণিত হইবে £

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।