তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০২ তাফসীরে ইব্ন কাছীর গেল এবং বীরে মাউনায় শাহাদত বরণ পর্যন্ত রাসূলুল্লাহ (সা)-এর সংগে অবস্থান করিল । অথচ ' উছমান ইব্‌ন আবদুল্লাহ্‌ মুক্তি পাইয়া মঙ্কায় ফিরিয়া গেল এবং কাফির অবস্থায় মারা যায়। ইব্‌ন ইসহাক বলেন £ আবদুল্লাহ ইব্‌ন জাহাশ ও তাহার সংগীদের উপর হইতে যখন উক্ত আয়াত নাযিল হওয়ার পূর্ব পরিস্থিতির অপনোদন ঘটিল তখন. তাহারা উক্ত কার্যের পুণ্য লাভের ব্যাপারে উৎসাহিত হইল । তাহারা জিজ্ঞাসা করিল- হে আল্লাহর রাসূল! আমরা কি আশা করিতে পারি না যে, আমরা জিহাদ করিয়াছি এবং মুজাহিদের মর্যাদা ও পুণ্য হাসিল করিয়াছি ? ইহার জবাবে আল্লাহ তা'আলা নাযিল করিলেন ৪ SL dla es A Sy Ll nl Le 5 rs dE, অর্থাৎ “নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে আর যাহারা হিজরত করিয়াছে এবং যাহারা তা‘আলা সৰ্বাধিক ক্ষমাশীল ও মেহেরবান।” এই আয়াত দ্বারা আল্লাহ তা'আলা তাহাদিগকে উচ্চ আশার অধিকারী করেন। ইব্‌ন ইসহাক বলেন ঃ উক্ত মর্মে এই ব্যাপারে কয়েকটি হাদীসই বর্ণিত হইয়াছে। উরওয়া হইতে ইয়াযীদ ইব্‌ন রুমান ও ইমাম যুহরী এবং উরওয়া ইব্ন যুবায়র হইতে যথাক্রমে ইয়াযীদ ইব্‌ন রুমান, মুহাম্মদ ইব্‌ন ইসহাক ও ইউনুস ইব্ন বুকায়ের প্রায় একই মর্মে বর্ণনা প্রদান করেন। যুহরী হইতে মূসা ইব্‌ন উকবাও অনুরূপ বর্ণনা করেন। উরওয়া ইব্ন যুবায়ের হইতে যথাক্ৰমে যুহরী ও শুআয়েব ইব্‌ন আবু হাকামও তদ্রপ বর্ণনা করেন। উহাতে বলা হয়ঃ মুসলমান ও মুশরিকদের ভিতর লড়াইয়ে প্রথম নিহত ব্যক্তি হইল আমর ইবনুল হাযরামী । এই হত্যাকাণ্ড উপলক্ষে একদল কুরায়শ মদীনায় রাসূলুল্লাহ (সা)-এর সমীপে হাযির হইয়া প্রশ্ন করিল- আপনি কি নির্দিষ্ট মাসগুলিতে হত্যাকাণ্ড বৈধ করিয়াছেন ? তদুত্তরে উক্ত আয়াত নাযিল হয়। | হাফিয আবূ বকর আল-বায়হাকী তাহার দালায়েলুন নুবুয়া কিতাবে এই ঘটনা হইতে কয়েকটি সিদ্ধান্ত গহণ করেন। তিনি বলেন ৪ ইব্‌ন ইসহাক হইতে পর্যায়ক্রমে যিয়াদ ও ইব্ন হিশাম বলেন- আবদুল্লাহ ইব্‌ন জাহাশের পরিবারের কেহ কেহ বলিয়াছেন যে, তিনি তাহার সংগীদের ভিতরে চার-পঞ্চমাংশ ‘ফায় বন্টন করেন এবং এক-পঞ্চমাংশ আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য আলাদা করিয়া রাখেন । ইবৃন হিশাম আরও বলেন - এই গনীমত ছিল মুসলমানদের প্রাপ্ত প্রথম গনীমত ও আমর ইবনুল হাযরামী মুসলমানদের হাতে প্রথম নিহত ব্যক্তি এবং উছমান ইব্‌ন আবদুল্লাহ ও হাকাম ইব্‌ন কায়সান মুসলমানদের হাতে সর্বপ্রথম বন্দী হয় । (রা) এবং কাহারও মতে স্বয়ং আবদুল্লাহ ইব্‌ন জাহাশ কুরায়শদের প্রতিবাদ ও অপবাদের জবাব দেন। ইবৃন হিশাম বলেন, আবদুল্লাহ ইব্‌ন জাহাশ এইভাবে জবাব দেন $

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।