তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ১৯৯ রাসূলুল্লাহ (সা)-কে এই বলিয়া দোষারোপ করিতে লাগিল যে, তিনি নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড বৈধ করিয়াছেন । তাই আল্লাহ তা'আলা বলেন ৪ TL al EST pA lly © Ey dt i Dl sie অর্থাৎ আল্লাহ্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও তাহার সহিত কুফরী করা এবং মসজিদুল হারামের বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড হইতেও বড় অপরাধ । তাহা ছাড়া রাসুলুল্লাহ (সা) একটি ক্ষুদ্র অভিযান প্রেরণ করেন। তাহারা আমর ইব্নুল হাযরামীকে তায়েফ হইতে অগ্রসর হইতে দেখিলেন। সময়টি ছিল জমাদিউছ ছানীর শেষ রাত ও রজবের প্রথম রাত । রাসূলুল্লাহর (সা) সাহাবাগণ উহাকে জমাদিউছ ছানীর রাত্রি মনে করায় তাহাদেরই একজন তাহাকে হত্যা রুরিল এবং তাহার যাবতীয় সম্পদ হস্তগত করিল। মুশরিকরা এই জন্যে তাহাদিগকে অপবাদ দিতে লাগিল । তাই আল্লাহ তা'আলা নাযিল করিলেন ৪ SEAS LS CFU UG 3 JEG FON pil pa Ls eS অর্থাৎ মুহাম্মদ (সা)-এর সাহাবারা যাহা করিয়াছেন তাহা হইতে বড় অপরাধ হইল মসজিদুল হারামের বাসিন্দাগণকে উহা হইতে বহিষ্কার করা ও আল্লাহর সহিত শরীক করা । ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা ও আবূ সাঈদ আল বাক্ধালও অনুরূপ বর্ণনা করেন। উহাতে বলা হয়, উক্ত আয়াত আবদুল্লাহ ইব্‌ন জাহাশের অভিযান ও আমর ইব্নুল হাযরামীর হত্যা প্রসংগে নাযিল হয়। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার আল মাদানী (র) হইতে পৰ্যায়ক্ৰমে যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ আল বাকায়ী ও আবদুল মালিক ইব্‌ন হিশাম (সীরাত প্রণেতা) ইব্‌ন ইসহাকের সীরাতের উদ্ধৃতি দিয়া বর্ণনা করেন রাসূলুল্লাহ (সা) আবদুল্লাহ ইব্‌ন জাহাশকে রজব মাসে এক অভিযানে পাঠান । তাহার সহিত আটজন মুহাজির সাহাবী ছিলেন এবং কোন আনসার সাহাবী ছিলেন না । তাহার সংগে একখানা পত্রও প্রদান করেন। নির্দেশ দেন যেন তাহা দুই দিনের সফর অতিক্রান্ত হওয়ার পর পড়া হয়। সেমতে দুই দিনের সফর শেষে উহা পাঠ করা হয় এবং পত্রের নির্দেশানুযায়ী কাজ করা হয় । আবদুল্লাহ ইব্‌ন জাহাশের সংগীরা মুহাজির ছিলেন। বনু আবদে শামস ইব্‌ন আবদে অন্যতম ৷ তাহা ছাড়া তাহাদের মিত্রবর্গের অন্যতম ছিলেন অভিযানের নেতা আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহাশ ৷ তেমনি ছিলেন উক্কাশা ইব্ন মুহসিন । বনু আসাদ ইবন খুযায়মারও একজন ছিলেন। তাহাদের অন্যতম মিত্র ছিলেন বনু নওফেল ইব্‌ন আবদে মানাফের উতবা গাযোয়ান ইব্‌ন জাবির । সা'দ ইব্‌ন আবি উক্কাস ছিলেন বনু যুহরা ইব্‌ন কিলাবের লোক । বনু কা‘বেরও ছিলেন

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।