Conte ১৯৮ তাফসীরে ইবন কাছীর সকলেই অগ্রসর হইল! অতঃপর তাহারা ইব্নুল হাযরামীকে আক্রমণ ও হত্যা করিল । অথচ তাহারা জানিত না যে, উহা কি রজব মাস, না জামাদিউস্সানি ? ফলে মুশরিকরা মুসলমানগণকে বলিতে লাগিল £ তোমরা হারাম মাসে হত্যাকার্য সংঘটিত করিয়াছ। তাই আল্লাহ তা'আলা সেই প্রসঙ্গে এই আয়াত নাযিল করেন £ kas Jia Ji ns JEG AIAN all oe LL ইব্ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে মুররা, ইবন আব্বাস, আবূ সালেহ, আবূ মালেক ও সুদ্দী বৰ্ণনা করেন $ রাসূলুল্লাহ (সা) সাত জনের একটি দলকে এক যুদ্ধ অভিযানে প্রেরণ করেন। উহার নেতৃত্ দেন আবদুল্লাহ ইব্ন জাহাশ আল-আসাদী। উক্ত দলে ছিলেন আম্মার ইব্ন ইয়াসার, আবূ হুযায়ফা ইব্ন উতবা ইব্ন রবিআ, সা‘দ ইব্ন আবী উক্কাস, উতবা ইব্ন গাযোয়ান আস সালমী (বনু নওফেলের বন্ধু), সোহায়েল ইব্ন বায়যা, আমের ইবন ফাহীরা এবং ওয়াকিদ ইব্ন আবদুল্লাহ ইয়ারবুঈ (উমর ইব্নুল খাত্তাবের বন্ধু) । রাসূল (সা) ইব্ন জাহাশকে একটি পত্র দেন এবং বাতনে নাখলায় না পৌছে তা পাঠ করিতে নিষেধ করেন। তিনি তাহার দলকে উদ্দেশ্য করিয়া বলিলেন-যদি তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাক, তাহা হইলে সকলে অগ্রসর হও, অন্যথায় বিরত হও । আমি তোমাদিগকে উপদেশ দিলাম মাত্র । আমি আল্লাহর রাসূলের নির্দেশ অনুসারে চলিলাম। অতঃপর তিনি সা‘দ ইব্ন আবি উল্কাস ও উতবা ইব্ন গাযোয়ানের স্থলাভিষিক্ত হইয়া বাতনে নাখলায় পৌঁছিলেন। তাহারা হাকাম ইব্ন কায়সান ও আবদুল্লাহ ইব্ন মুগীরার সম্মুখীন হইলেন। ফলে সংঘর্ষ দেখা দিল । ওয়াকিদ ইবৃন আবদুল্লাহ আমরকে হত্যা করিলেন ফলে রাসূলুল্লাহর (সা) উক্ত সাহাবাগণ উত্তম গনীমত লাভ করিলেন। যখন তাহারা গনীমত ও কয়েদীগণকে লইয়া মদীনায় প্রত্যাবর্তন করিলেন, তখন মনঙ্ধায় মুশরিকগণ বলিতে লাগিল-মুহাম্মদ নিজেকে আল্লাহর নিদেশের অনুসারী বলিয়া মনে করে। অথচ হারামের মাসে যুদ্ধ করাকে সে হালাল করিয়াছে এবং আমাদের সাথীকে রজব মাসে হত্যা করিয়াছে। উহার জবাবে মুসলমানরা বলিতেছিল, আমরা তাহাকে জামাদিউছ ছানীতে হত্যা করিয়াছি। মূলত তাহারা জামাদিউছ ছানীর শেষ দিন গত রজবের রাত্রির প্রারম্ভে হত্যা করিয়াছিল । এই বিতর্কের সমাধানের জন্যে আল্লাহ তাআলা নাযিল করেন ৪ অর্থাৎ হাঁ, উহা বৈধ নহে ঠিকই; তবে হে মুশরিক দল! তোমরা হারামের মাসে হত্যাকার্যের চাইতেও অবৈধ কাজ করিতেছ আল্লাহর সঙ্গে কুফরী করিয়া, মুহাম্মদ (সা) ও তাহার সাহাবাগণকে দীনের কাজে বাধা দিয়া এবং মসজিদুল হারামের বাসিন্দা মুহাম্মদ (সা) ও তাহার সহচরগণকে সেখান হইতে বহিষ্কার করিয়া । ইব্ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন ঃ মুশরিকরা নিষিদ্ধ মাসেই রাসূলুল্লাহ (সা)-কে মসজিদুল হারামে যাইতে বাধা দেয় ও তাহাকে বিরত রাখে । তাই আল্লাহ তা‘আলা তাহার নবীর জন্য পরবর্তী বছর হইতে নিষিদ্ধ মাসকে উন্ক্ত করিয়া দেন। ফলে মুশরিকগণ
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।