Contents ১৯৬ তাফসীরে ইব্ন কাছীর তাফসীর ৪$ এই আয়াতে আল্লাহ তা'আলা মুসলমানদের জন্য জিহাদ ফরয করিয়াছেন। উদ্দেশ্য, তাহারা যেন ইসলামের দুশমনদের ক্ষতিসাধনের ক্ষেত্রে প্রতিরোধ গড়িয়া তুলিতে পারে। ইমাম যুহরী (র) বলেন $ রণাংগণের সৈনিক কিংবা গৃহবাসী নাগরিক প্রত্যেকের জন্য জিহাদ ফরয । গৃহবাসী নাগরিকদেরও প্রস্তুত থাকিতে হইবে ৷ যখনই কোনরূপ সাহায্য চাওয়া হইবে, সাহায্য করিবে । যেমন, যখন পানি সরবরাহের প্রয়োজন হইবে পানি সরবরাহ করিবে এবং যখন ময়দানে যাওয়ার ডাক আসিবে, তখন ময়দানে অবতীর্ণ হইবে । অবশ্য যদি তাহার গৃহে অবস্থান অপরিহার্য না হয় । আমি বলিতেছি £ এই কারণেই বিশুদ্ধ হাদীসে দেখিতে পাই- Tal Bs SLs AL bs as dy oy SLs অর্থাৎ যে ব্যক্তি জিহাদ না করিয়া এবং নিজেকে জিহাদের জন্য প্রস্তুত না রাখিয়া মারা গেল সে জাহেলের মৃত্যু বরণ করিল মন্কা বিজয়ের দিন রাসূল (সা) ঘোষণা করেন-মক্ধা বিজয়ের পর আর হিজরতের প্রশ্ব নাই । এখন বাকি রইল জিহাদ ও জিহাদের সংকল্প । যখনই তোমাদিগকে ময়দানে ডাকা হইবে, তখনই গৃহ হইতে বাহির হইয়া যাইবে । আল্লাহ তাআলা বলেন ৪ ১41%, 4 ১৯, অর্থাৎ তোমাদের কাছে ইহা খুবই কঠিন ও কষ্টকর । তাহা এই যে, তোমরা কেহ নিহত হইবে, কেহ আহত হইবে, কেহবা সফরের দুর্ভোগ সহ্য করিবে এবং শত্রুর মোকাবেলা করিতে গিয়া ক্লান্ত ও শ্রান্ত হইবে । যুদ্ধের ফলে আল্লাহর সাহায্য লাভ ও শত্রুর উপরে বিজয় অর্জিত হইবে এবং তাহাদের শহর, সম্পদ ও সন্তান-সন্ততির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে । আল্লাহ পাকের বাণী ৪ C0 EE ad Sl অর্থাৎ ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য । কেহ হয়ত কোন জিনিস ভাল মনে করে, অথচ উহাতে কোন কল্যাণ থাকে না। যুদ্ধ হইতে বিরত হইয়া ঘরে বসিয়া থাকা হয়ত কেহ ভাল মনে করে। অথচ ইহার ফলে তাহার শক্ৰ তাহার দেশ ও প্রশাসন দখল করিয়া থাকে৷ অবশেষে আল্লাহ তা'আলা বলেন ৪ ১১5১ 41, ১1১,45 অর্থাৎ আল্লাহ তাআলা যে কোন ব্যাপারের পরিণতি সম্পর্কে সর্বাধিক জ্ঞাত । তাই তিনি তোমাদের ইহ্ ও পরকালে কল্যাণকর ও অকল্যাণকর সকল কিছুই তোমদিগকে জানাইয়া দিলেন। তাহার সেই হেদায়েত অনুসরণ কর ও তাহার নির্দেশ মানিয়া চল । তাহা হইলে অবশ্যই তোমরা সঠিক পথের সন্ধান পাইবে।
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।