Contents সূরা বাকারা ১৯৫ ২১৫. “তোমাকে জিজ্ঞাসা করিতেছে, তাহারা কিভাবে কি খরচ করিবে ? বল, তোমরা উত্তম সম্পদ যাহা কিছু খরচ করিবে তাহা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও রাহাগীর-মুসাফিরের জন্য করিবে । তোমরা ভাল যাহা কিছুই কর না কেন, নিশ্চয় আল্লাহ তাহা সুপরিজ্ঞাত ৷” তাফসীর ৪ মাকাতিল ইব্ন হাইয়ান বলেন ৪ এই আয়াতটি হইতেছে নফল দান সম্পর্কীয় ৷ 'সুদ্দী বলেন ৪ যাকাতের বিধান সম্পর্কীয় আয়াত এই আয়াতুটিকে রহিত করিয়া দিয়াছে। তবে এই কথাটিকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা যায় না-ইহার ব্যাপারে আলোচনার অবকাশ রহিয়াছে। আয়াতটির ভাবার্থ হইল এই যে, হে নবী! মানুষ তোমাকে অর্থ ব্যয় করার পদ্ধতি ও পাত্র সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। ইব্ন আব্বাস (রা) এবং মুজাহিদ (র) বলেন যে, অতঃপর আল্লাহ তাআলা তাহাদের জিজ্ঞাসার জাবাবে বলেন $ nls Sadly ily NT Gl LS Dis J J। অৰ্থাৎ “(হে নবী)! (তাহাদিগকে) বলিয়া দাও-যে বস্তুই তোমরা ব্যয় কর, তাহা হইবে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম-অনাথ, অসহায় ও মুসাফিরদের জন্য ।” অর্থাৎ তোমরা এই পদ্ধতিতে ব্যয় কর । হাদীসে উল্লেখিত হইয়াছে যে, ‘তোমরা তোমাদের মাতা, পিতা ভগ্নী, ভ্রাতা ও নিকটতম আত্মীয়দিগকে দান কর ।' মায়মুন ইব্ন মিহরান (রা) এই হাদীস বর্ণনা করত আলোচ্য আয়াতটি পাঠ করেন এবং বলেন £ ‘এইগুলিই হইতেছে দান করার পাত্র । ঢোল-তবলা কিংবা ছবি ক্রয় এবং দেয়ালে কাপড় মোড়ানো, এইগুলি ব্যয় করার পাত্র নয়। তঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন $ SUMS Es ১124555, অৰ্থাৎ তোমরা যে সকল সৎকর্মঃকর সে সম্পর্কে আল্লাহ সম্যকরূপে অবগত । তোমাদের দ্বারা যে সকল সৎকর্ম সম্পাদিত হইয়া থাকে আল্লাহ তা'আলা সে সকল সম্পর্কে অবগত আছেন এবং অতি সত্ববরই তোমাদিগকে উত্তম বিনিময় দান করিবেন । আর তিনি বিন্দু পরিমাণও অন্যায় করেন না। 24 224132 24 et AEA UA G2 AES PFOA AE 2! BS ERNMASS OGLE 3 EO ASUS SE AS (YN) 224/24 2/ 9৬ Re Z 23% 26 2 24 EAA ak FETA 19 ey 4G EA 2 EC 12S BF IA => AEA LLC LANA OLS) ২১৬. “তোমাদের জন্য জিহাদ ফরয করা হইল, যদিও উহা তোমাদের জন্য কষ্টদায়ক । আর হয়ত কোন বস্তু তোমরা অপ্রীতিকর মনে কর, অথচ উহা তোমাদের জন্য কল্যাণপ্রদ; এবং এমনও হইতে পারে, যে বস্তু তোমরা পসন্দ কর তাহা তোমাদের জন্য ক্ষতিকর । মূলত আল্লাহই (তাহা) জানেন এবং তোমরা (তাহা) জান না৷”
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।