Contents ১৭৪ তাফসীরে ইবন কাছীর J জুবায়র ইব্ন মুতইম হইতে এই হাদীসটি ইতিপূর্বে বর্ণিত হইয়াছে যে, আরাফার সমস্ত জায়গাই হইতেছে অবস্থানের জায়গা এবং আইয়ামি তাশরীকের প্রতিটি দিনই হইল কুরবানীর দিন। আবদুর রহমান ইব্ন ইয়ামার দুইলী হইতে পূর্বেও বর্ণিত হইয়াছে যে, মিনার দিন হইতেছে তিন দিন। তবে কেহ যদি দুই দিনের মধ্যে (তড়িঘড়ি করিয়া মক্কায় প্রত্যাবর্তন করে) তাহাতে কোন পাপ নাই । পক্ষান্তরে কেহ যদি দুইদিন বিলম্ব করিয়াও প্রত্যাবর্তন করে তাহাতেও কোন পাপ নাই । "হযরত আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমাহ, আমর ইব্ন আবূ সালমা, হিশাম, খাল্লাদ ইব্ন আসলাম, ইয়াকুব ইব্ন ইব্রাহীম ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, হযরত আবু হুরায়রা (রা) বলেন ঃ$ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন যে, তাশরীকের দিনগুলি হইতেছে পানাহার ও আল্লাহর যিকিরের দিন। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন মুসাইয়াব, ইব্ন শিহাব, সালিহ, রওহ ও খালিদ ইব্ন আসলাম বর্ণনা করেন যে, হযরত আবু হুরায়রা (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) আবদুল্লাহ ইব্ন হুযায়ফাকে মিনায় গিয়া ঘুরিয়া ঘুরিয়া ইহা বলিতে আদেশ দেন যে, তোমরা কেহ এই দিনগুলিতে রোযা রাখিও না। কেননা এই দিনগুলি হইতেছে পানাহার ও আল্লাহর যিকির করার দিন। যুহরী হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইবৃন হুসাইন, হিশাম ও ইয়াকুব বর্ণনা করেনঃ হুযুর (সা) কুরবানীর দিনে আবদুল্লাহ ইব্ন হুযায়ফাকে উচ্চস্বরে ইহা বলিতে আদেশ করেন- ‘এই দিনগুলি হইল পানাহার ও আল্লাহর যিকিরের দিন। কিন্তু যাহার উপর কুরবানীর পরিবর্তে রোযা রহিয়াছে তাহার জন্য ইহা হইল অতিরিক্ত পুণ্য ।’ হাদীসটি মুরসাল সূত্রে বর্ণিত হইয়াছে । আমর ইব্ন দীনার হইতে ধারাবাহিকভাবে আবদুল মালিক ইব্ন আবু সুলায়মান ও হিশাম বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) কুরবানীর দিনে বাশার ইবৃন সুহাইয়াকে (উচ্চস্বরে) এই কথা জানাইয়া দিতে বলেন যে, এই দিনগুলি হইতেছে পানাহার ও আল্লাহর যিকির করার দিন। আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্ন আবূ লাইলা ও হাশিম বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) কুরবানীর দিনগুলিতে রোযা রাখিতে নিষেধ করিয়াছেন। তিনি বলিয়াছেন- <! ৫১৪ ০১-৯১ 416.3! ৮ অর্থাৎ ইহা হইল পানাহার ও আল্লাহর যিকির করার দিন। মাসউদ ইবন হাকাম আয্ যারকীর মাতা হইতে ধারাবাহিকভাবে মাসউদ ইব্ন হাকাম যারকী, হাকীম ইব্ন হাকীম, ইসহাক ও মুহাম্মদ বর্ণনা করেন যে, মাসউদ ইব্ন হাকাম যারকীর মাতা বলেন ৪ঃ আমি হযরত আলী (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর সাদা গাধাটার উপর আরোহণ করিয়া ‘শু'বে আনসার’-এ দাড়াইয়া বলিতে শুনিয়াছি যে, তিনি বলিতেছিলেন-হে লোকসকল! এই দিনগুলি রোযা রাখিবার জন্যে নয়। এইগুলি হইল পানাহার ও আল্লাহর ইবাদত করার দিন।
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।