তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৭২ তাফসীরে ইব্‌ন কাছীর | নিকট উপস্থিত ছিলাম । তখন তাহাকে ছাবিত বলেন ৪ আপনার ভাইটির আকাঙ্ক্ষা যে আপনি তাহার জন্যে দুআ করিবেন। তখন তিনি বলেন ৪ ECR HEE A AE oe LS SHOE VEE INCA চলিয়া যাইবার ইচ্ছা করিলেন তখন তিনি তাহাকে আবার বলিলেন, হে আবূ হামযাহ! তোমার দু‘আ কর । তদুত্তরে তিনি বলিলেন, তুমি তোমার জন্য এই সকল একত্রিত বিষয় কি খণ্ড খণ্ড করিতে চাহিতেছ ? কেননা এই দু'আটির মধ্যেই আল্লাহ তা'আলা তোমাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ ও জাহান্নামের অগ্নি হইতে পরিত্রাণের প্রার্থনা সমবেত করিয়া দিয়াছেন। মোটকথা, সকল রকম কল্যাণের প্রার্থনাই ইহার ভিতর উপস্থিত রহিয়াছে। অন্য আর একটি রিওয়ায়েতে হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হুমাইদ, মুহাম্মদ ইব্‌ন আবূ আ’দী ও আহমদ বৰ্ণনা করেন যে, হযরত আনাস (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) একজন রোগাক্রান্ত অসুস্থ মুসলমানকে পরিদর্শন করিতে যাইয়া দেখেন যে, রোগীটি একেবারে হাডিডসার হইয়া গিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন, তুমি কি আল্লাহর নিকট কোন প্রার্থনা করিয়াছ ? অথবা তুমি আল্লাহর নিকট কোন প্রার্থনা করিয়াছিলে কি? সে বলিল, হ্যা! আমি এই প্রার্থনা করিয়াছিলাম- হে আল্লাহ! আপনি পরকালে আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমাকে দুনিয়াতে ভোগ করাইয়া দিন। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) আশ্চর্যাত্িত হইয়া বলেন, সুবহানাল্লাহ! কাহারও কি যন্ত্রণাদায়ক শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? এখন তুমি Le ELS AN SELLS CSU 2 CSS এই দু'আটি পড়। অতঃপর রুগু ব্যক্তি তখন থেকে এই দোআটি পড়িতে থাকে এবং আল্লাহ তা'আলা তাহাকে আরোগ্য দান করেন। ইবৃন আবূ আদীর রিওয়ায়েতে ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেন। আবদুল্লাহ ইব্‌ন সাইব হইতে ধারাবাহিকভাবে উবাইদ, সাইব-এর গোলাম ইয়াহিয়া ইব্‌ন উবাইদ, ইব্‌ন জারিজ, সাঈদ ইব্ন সালিম কদ্দাহ ও ইমাম শাফেঈ (র) বর্ণনা করেন $ আবদুল্লাহ ইব্‌ন সাইব নবী (সা)-কে রুকনে বনী জামাহ ও রুকনে আসওয়াদের মধ্যবর্তী স্থানে বলিতে শুনিয়াছেন- PEELS LLL SY Sy CLS Ut CSI, ১! ইব্ন জারীজ হইতে ছাওরী এবং হুযুর (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা ও ইব্‌ন মাজাহও অনুরূপ বর্ণনা করেন। তবে হাদীসটির বর্ণনাসূত্র দুর্বল বলিয়া মনে হয়। আল্লাহই ভাল জানেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আবদুল্লাহ ইব্‌ন হরমুয, সাঈদ ইব্‌ন সুলায়মান, আহমদ ইব্ন কাসিম ইব্ন মুসাব্বির, আবদুল বাকি ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- যখনই আমি রুকনের পার্শ্ব দিয়া গমন করিয়াছি তখনই আমি ফেরেশতাদিগকে আমীন বলিতে শুনিয়াছি। তাই তোমরা যখনই

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।