Contents সূরা বাকারা ১৬৭ আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, মুহাম্মদ ইব্ন হাযিম, আলী ' ইব্ন আবদুল্লাহ ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন ঃ$ কুরায়শ ও তাহাদের মতানুসারীরা মুযদালিফায় অবস্থান করিত এবং নিজেদেরকে '‘হুমুস’ নামে অভিহিত করিত। আর অবশিষ্ট সমস্ত আরবরা আরাফায় অবস্থান করিত । অতঃপর ইসলাম আসিয়া নবী (সা)-কে আরাফায় অবস্থান করিতে এবং আরাফা হইতেই প্রস্থান করিতে নির্দেশ দান করে। এইজন্যেই আল্লাহ তাআলা বলিয়াছেন 4 ০531 =, ২:০ অর্থাৎ যে স্থান হইতে লোকজন প্রত্যাবর্তন করিত । fl ইব্ন আব্বাস, মুজাহিদ, ‘আতা, কাতাদাহ, সুদ্দী প্রমুখও অনুরূপ বলিয়াছেন। ইব্ন জারীরও এই মত পছন্দ করিয়াছেন এবং ইমাম ও আলিমগণের ইহার উপর ইজমা রহিয়াছে বলিয়া উদ্ধৃত করিয়াছেন। মুজাহিদ, আমর, সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, জুবায়র ইব্ন মুতইম বলেনঃ “আমার উটটি আরাফায় হারাইয়া যায়। খুঁজিতে বাহির হইলে তথায় রাসূলুল্লাহ (সা)-কে অবস্থানরত দেখিতে পাই । আমি তাহাকে বলিলাম-ইহা কেমন কথা যে, আপনি ‘হুমুস’ হইয়া হারাম শরীফের বাহিরে অবস্থান করিয়াছেন!’ হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত হইয়াছে। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কুরাইব, মূসা ইব্ন উকবা ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন, £2১১১! শব্দের ভাবার্থ হইতেছে প্রস্তর নিক্ষেপের উদ্দেশ্যে মুযদালিফা হইতে মিনায় যাওয়া’ । আল্লাহই ভালো জানেন। ইব্ন জারীর (রা) যিহাক ইব্ন মাযাহিম হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (রা) বলেন ৪£ 1 শব্দ দ্বারা ইব্রাহীম (আ)-কে বুঝান হইয়াছে। কেহ কেহ্ বলিয়াছেন, ইহার মর্মার্থ হইতেছে ‘ইমাম বা নেতা’ । ইমাম ইব্ন জারীর বলিয়াছেন, যদি ইহার বিপরীত ইজমা হওয়ার প্রমাণ না থাকিত তাহা হইলে এই উক্তিটিরই প্রাধান্য হইত । অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ Me) UE alt ll 19,4450, (অনন্তর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়) অর্থাৎ এখানে আল্লাহর নিকট অত্যধিক পরিমাণে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিতেছেন। অবশ্য এই নির্দেশ সাধারণত ইবাদতের পরে কার্যকর হইয়া থাকে। সহীহ্ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ফরয নামায সমাপ্ত করিবার পর তিনবার ‘ইস্তিগফার’ করিতেন। | বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, ‘তিনি তেত্রিশবার করিয়া ‘সুবহানাল্লাহ’, ‘আল-হামদুলিল্লাহ’ ও ‘আল্লাহু আকবর’ পড়ার নির্দেশ দিতেন’ । ইব্ন জারীর (র) ইব্ন আব্বাস ও ইবৃন মিরদাস সালমী (রা) হইতে ইস্তিগফার সম্পর্কিত একটি হাদীসে বর্ণনা করিয়াছেন যে, ‘রাসুলুল্লাহ (সা) আরাফার দিন উন্মতের জন্য ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করিয়াছেন’
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।