Contents ১৬৪ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন জারীজ হইতে ধারাবাহিকভাবে আবদুল ওয়ারিছ ইব্ন সাঈদ ও আবদুর রহমান ইব্ন মুবারক আয়েশীর সূত্রে বর্ণনা করেন৷ হাকেম (র) হাদীসটিকে ইমাম বুখারী ও মুসলিমের (র) শর্তের উপর ভিত্তি করিয়া সহীহ বলিয়া সাব্যস্ত করিয়াছেন। অবশ্য তাহারা উহা উদ্ধৃত করেন নাই । ইহা দ্বারা ইহাও সাব্যস্ত হইলো যে, হযরত মুসাইয়াব (রা) রাসূলুল্লাহ (সা) হইতে ইহা শুনিয়াছেন এবং সেই লোকদের কথা সঠিক নয়, যাহারা বলেন যে, হযরত মুসাইয়াব (রা) রাসূলুল্লাহ (সা)-কে দেখিয়াছেন, কিন্তু তাহার নিকট ইহা শুনেন নাই। হযরত মারূর ইবৃন সুয়ায়েদ হইতে ধারাবাহিকভাবে ইসমাইল ইব্ন রিজা যুবায়দী, শু‘বা ও ওয়াকী বর্ণনা করেন যে, হযরত মারূর (রা) বলেন ৪ আমি হযরত উমর (রা)-কে আরাফাত হইতে ফিরিতে দেখিয়াছি। সেই দৃশ্য আজও আমার সামনে ভাসিতেছে। তিনি স্বীয় উদ্ের উপর আসীন ছিলেন এবং বলিতেছিলেন- ‘আমরা প্রত্যাবর্তনকে সম্পূর্ণ উজ্বল পাইয়াছি।' সহীহ মুসলিম শরীফে হযরত জাবির (রা) হইতে বর্ণিত একটি সুদীর্ঘ হাদীসে বিদায় হজ্তবের বিস্তারিত বিবরণ উল্লিখিত হইয়াছে। তাহাতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন! যখন সূর্য লুপ্ত হইয়া কিঞ্চিৎ হলুদবর্ণ প্রকাশ পায়, তখন তিনি নিজের সাওয়ারীর উপর হযরত উসামা ইব্ন যায়দ (রা)-কে পিছনে বসাইয়া নেন এবং তিনি উষ্ের লাগাম টানিয়া ধরেন যাহাতে উক্ের মাথা গদির নিকটে আসিয়া যায়। অতঃপর ডান হাতের ইশারায় চলন্ত অবস্থায় জনগণকে লক্ষ্য করিয়া বলেন- হে জনমণ্ডলী! তোমরা ধীরে ধীরে আরামের সহিত পথ চল’ । আর যখনই কোন পাহাড়ের সম্মুখীন হইতেন, তখন তিনি লাগাম কিছুটা ঢিল দিতেন, যাহাতে পশুটি সহজে উপরে উঠিতে পারে। অতঃপর মুযদালিফায় পৌছিয়া তিনি এক আযান ও দুই ইকামতের মাধ্যমে মাগরিব ও ইশার নামায আদায় করেন। তবে মাগরিব ও ইশার নামাযের মধ্যবর্তী সময় কোন সুন্নত নামায পড়েন নাই । ইহার পরে তিনি শুইয়া পড়েন। সুবহে সাদিক প্রকাশিত হইলে আযান ও ইকামতের মাধ্যমে ফজরের নামায আদায় করেন। তাহার পর ‘কাসওয়া’ নামক উটনীতে আরোহণ করিয়া মাশআরে হারামে আসেন এবং কিবলামুখী হইয়া দু'আ করেন। অতঃপর আল্লাহু আকবার ও লা-ইলাহা আল্লাল্লাহু যিকিরের দ্বারা আল্লাহর একত্ব বর্ণনা করিতে থাকেন । তারপর তিনি খুব তাড়াতাড়ি ঘুমাইয়া পড়েন এবং সূর্যোদয়ের পূর্বেই এখান হইতে রওয়ানা হন। বুখারী ও মুসলিম শরীফে উসামা ইবৃন যায়দ হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত উসামা (রা)কে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ (সা) এই স্থান হইতে যাওয়ার সময় কেমন গতিতে পথ অতিক্ৰম করিয়াছিলেন? তিনি উত্তরে বলেন- তিনি মধ্যম গতিতে সাওয়ারী চালনা করিয়াছিলেন। তবে রাস্তা প্রশস্ত দেখিলে কিছুটা দ্রুতগতিতেও চালাইতেন। ও] অৰ্থ প্রশস্ত পথ এবং ,=:/1 অর্থ অতি প্রশস্ত পথ । সুফিয়ান ইব্ন উআয়না হইতে ধারাবাহিকভাবে আবু মুহাম্মদ ইব্ন বিনতে শা'ফী ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, সুফিয়ান ইব্ন উআয়না 1, )<59 ০১০ ১ A 130 Plz ১২০০] ১১০ 40]! আয়াত প্ৰসংগে বলেন ৪ £ ইহা হইল দুই নামাযকে একত্রিত করা । আমর ইব্ন মায়মুন হইতে আবূ ইসহাক সাবীঈ বর্ণনা করেন যে, আমর ইব্ন.মায়মুন
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।