Contents সূরা বাকারা ১৫৭ ইয়াধীদ মুকিররী ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইকরামা বলেন £ লোকগণ পাথেয় ছাড়াই হজ্বের জন্য বাহির হইয়া পড়িত। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন । $$ sf 3 STOEL EEE ওয়ারাকা হইতে বর্ণিত হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। যথা, ইমাম বুখারী শাবাবাহ হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইব্ন বাশারের মাধ্যমে ওয়ারাকার সূত্রে উহা বর্ণনা করেন। আবূ মাসউদ আহমদ ইব্ন ফুরাত রাযীর সূত্রে আবূ দাউদ নিম্ন হাদীসটি বর্ণনা করেন ৪ ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আমের ইব্ন দীনার, ওয়ারাকা, শাবাবাহ, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ মাখযূমী ও মুহাম্মদ বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ ইয়ামানবাসীরা হজ্তবে যাওয়ার সময় সাথে করিয়া কোন খাদ্যদ্রব্য নিত না এবং তাহারা বলিত, আমরা মুতাওয়াক্কিল । অর্থাৎ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসাকারী। অতঃপর আল্লাহ তা‘আলা তাহাদিগকে লক্ষ্য করিয়া আয়াতের এই অংশটি নায়িল করেন। উপরোল্লিখিত বর্ণনাটি শাবাবাহ হইতে আব্দ ইব্ন হুমায়েদ স্বীয় তাফসীরে এবং ইব্ন হাব্বান তাহার সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন। হযরত ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আমের ইব্ন আবদুল গাফফার ইব্ন মারদুবিয়া এবং ইব্ন জারীর বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন ৪ যখন তাহারা ইহরাম বাধিত তখন তাহাদের কাছে যে পাথেয় থাকিত তাহা তাহারা ফেলিয়া দিত এবং পুনরায় নতুন করিয়া পাথেয় সংগ্রহের প্রয়াস পাইত। তাহাদিগকে লক্ষ্য করিয়া sll si ১5 ৩০1১১9১০9 এই আয়াতটি নাযিল হয়। আর তাহাদের তদ্রূপ করিতে নিষেধ করিয়া বলা হয় যে, তাহারা যেন আটা, ছাতু, রুটি ইত্যাদি খাদ্য পাথেয় হিসাবে সংরক্ষণ করে। আতা খোরাসানী, কাতাদাহ, রবী’ ইব্ন আনাস ও মাকাতিল ইব্ন হাইয়ানও অনুরূপ বর্ণনা করিয়াছেন। সাঈদ ইবৃন যুবায়র বলেন $ খাদ্যের জন্য আটা, ছাতু ও রুটি পাথেয়রূপে গ্রহণ কর সাঈদ ইব্ন যুবায়র হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন সাওকাহ ও সূফিয়ানের সূত্রে ওয়াকী’ ইব্ন জাররাহ স্বীয় তাফসীরে উদ্ধৃত করেন যে, সাঈদ ইবৃন যুবায়র বলেন, 11995১39 অর্থাৎ ছাতু জাতীয় খাদ্যদৃব্যাদি। ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, ইব্ন আবূ নাজীহ, ইবরাহীম মক্কী ও ওয়াকী বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন ঃ সম্মানিত ভদ্বজনরা সফরে যেন উত্তম খাদ্য বহন করেন৷ আবু রায়হান হইতে হাম্মাদ ইব্ন সালমা উপরোক্ত বর্ণনার সাথে আরেকটু বাড়াইয়া বলেনঃ ত্য হর তাহৰ সদর দারা তর করা তাকিদ দিতেন। অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ (555411 51511 53 542 অর্থাৎ নিশ্চয়, তাকওয়াই হইল উত্তম পাথেয় । |
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।