Contents ১৫৬ তাফসীরে ইব্ন কাছীর রাসূলুল্লাহ (সা)-এর পাশে বসিয়াছিলেন এবং আমি আমার পিতা হযরত আবূ বকরের (রা) নিকট বসা ছিলাম । হযরত আবূ বকর (রা) ও রাসূলুল্লাহ (সা)-এর উটের আসবাবপত্র হযরত আবূ বকর (রা) এর একটি গোলামের কাছে ছিল। হযরত আবূ বকর (রা) তাহার অপেক্ষা করিতেছিলেন। কিছুক্ষণ পরেই সে আসিয়া পড়িল । কিন্তু তাহার সংগে উট না দেখিয়া হযরত আবু বকর (রা) জিজ্ঞাসা করেন, উট কেথায় ? সে বলিল, গত রাতে উটটি হারাইয়া গিয়াছে। ইহা শুনিয়া হযরত আবূ বকর (রা) (রাগতস্বরে) তাহাকে বলিলেন, একটি মাত্র উট তাহাও দেখিয়া রাখিতে পারিলে না, হারাইয়া ফেলিলে ? এই কথা বলিয়া তিনি তাহাকে প্রহার করেন। রাসূলুল্লাহ (সা) তখন মুচকি হাসিয়া বলিলেন ৪ “ তোমরা দেখ, তিনি ইহরামের অবস্থায় কি কাজ করিতেছেন ?” এই হাদীসটি ইব্ন ইসহাকের রিওয়ায়েতে আবূ দাউদ (র) এবং ইব্ন মাজাহ্ (র) ও বর্ণনা করিয়াছেন। পূর্ববর্তী কোন কোন মনীষী হইতে ইহাও বর্ণিত হইয়াছে যে, এই প্রহার ছিল হজ্ব শেষ হইবার পর । অবশ্য লক্ষণীয় বিষয় এই যে, রাসূলুল্লাহ (সা)-এর “দেখ, তিনি ইহরামের অবস্থায় কি করিতেছেন” এই কথার মধ্যে ইহরামের অবস্থায় গোলামকে মারার অস্বীকৃতিসূচক সূক্ষ্ম ইংগিত রহিয়াছে। কেননা অস্পষ্ট হইলেও হাদীস দ্বারা এই কথা বুঝা যাইতেছে যে, তাহাকে না মারাই উত্তম ছিল৷ আল্লাহই ভাল জানেন। হুমায়দ তাহার মুসনাদে বর্ণনা করেন- জাবির ইব্ন উবায়দুল্লাহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন $8 CIP Aton old sadly Sm SC অর্থাৎ “যে ব্যক্তি এইরূপ অবস্থায় হজ সম্পন্ব করিল যে, কোন মুসলমান তাহার মুখের দ্বারা এবং হাতের দ্বারা কষ্ট পাইল না, তাহার পূর্বের সমস্ত পাপ মাফ হইয়া গেল!” অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 4]| 4৭25 5২:০ 151285 5, অৰ্থাৎ তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তাহা অবগত আছেন। উপরে যেহেতু অন্যায় ও অশ্লীল কাজ হইতে বিরত থাকার জন্য সুস্পষ্ট নির্দেশ দেওয়া হইয়াছে, তাই এই আয়াতে পুণ্যের প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, তাহাদিগকে কিয়ামতের দিন প্রতিটি সৎকাজের পুণ্য প্রদান করা হইবে৷ আল্লাহ তা'আলা আরও বলেন ৪ SIL I LAS LU 139359 অৰ্থাৎ ‘ ‘তোমরা হজ্বের সময়ে নিজেদের সাথে পাথেয় নিয়া যাও । মূলত উৎকৃষ্টতম পাথেয় হইতেছে তাকওয়া ৷” ইব্ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন £ কিছু লোক হজ্তবের জন্য বাহির হইয়া যাইত, কিন্তু পথের জন্য কোন আহার বা খাদ্য সামগ্রী তাহারা সংগে করিয়া নিত না। ফলে তাহারা লোকজনের কাছে গিয়া বলিত-আমরা হজ্ব করিতে আসিয়াছি, এখন তোমরা কি আমাদিগকে খাওয়াইবে না ? তাই আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সামর্থ্য অনুযায়ী সংগে করিয়া খাদ্য লইয়া যাইবে ।
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।