Contents [আঠার] ৪। মানাকীবুশ শাফিঈ-_এই গ্রন্থে ইমাম শাফিঈ (র)-এর জীবনালেখ্য ও কর্মধারা বৰ্ণিত হইয়াছে । ৫ ৷ তাখরীজু আহাদীছে আদিল্পতিত ত ৬। তাখরীজু আহাদীছে মুখতাসার ইবনিল হাজিব। ৭। শারহু সহীহিল বুখারী-_বুখারী শরীফের এই ভাষ্য তিনি অসমাপ্ত রাখিয়া যান। ইহাতে শুধু প্রথমাংশের ভাষ্য বিদ্যমান । ৮। আল আহকামুল কবীর-_অনুশাসন সম্পর্কিত হাদীসগুলির বিশদ আলোচনা সম্বলিত এই গরন্থটিও ‘কিতাবুল হজ্ব’ পর্যন্ত লেখার পর অসমাপ্ত থাকিয়া যায় । ৯1 ইখতিসারু উল্মিল হাদীস-_ইহা আল্লামা ইবনুস সালাহ রচিত ‘উলুমুল হাদীস’ নামক উসূলে হাদীস গ্রন্থের সংক্ষিপ্তসার । ইহার সহিত গ্রন্থকার অনেক মূল্যবান জ্ঞাতব্য বিষয় সংযোজন করার ফলে দেশ-বিদেশে ইহার অশেষ জনপ্রিযতা সৃষ্টি হয়। ইহার পৃষ্ঠা সংখ্যা ১৫২ । ১০। মুসনাদুশ শায়খাইন-_ইহাতে হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রা) হইতে বর্ণিত হাদীসসমূহ সংকলিত হইয়াছে। ১১। আস সীরাতুন নবুবিয়াহ-ইহা রসূল (স)-এর একটি বৃহদায়তন জীবনালেখ্য । ১২ আল ফসূল ফী ইখতিসারি সীরাতির রাসূল-ইহা রাসূলুল্লাহ (সা)-এর সংক্ষিপ্ত জীবনালেখ্য। ১৩ । কিতাবুল মুকাদ্দিমাত । ১৪। মুখতাসার কিতাবুল মাদখাল লেইমাম বায়হাকী-ইহা ইমাম বায়হাকীর ‘কিতাবুল মাদখাল’-এর সংক্ষিপ্তসার । ১৫। রিসালাতুল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ-খরীষ্টানদের আয়াস দুর্গ অবরোধের সময়ে জিহাদ সম্পর্কিত এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন। ১৬। রিসালা ফী ফাযায়িলিল কুরআন-ইহা তাফসীর ইব্ন কাছীরের পরিশিষ্ট হিসাবে লিখিত হইয়াছে। ১৭1 মুসনাদে ইমাম আহমদ ইবৃন হাম্বল-ইহাতে বর্ণমালার ক্রম অনুসারে ইমাম আহমদ ইব্ন হাম্বলের বিখ্যাত মুসনাদ সংকলনের হাদীসসমূহ বিন্যস্ত করা হইয়াছে। পরস্ভু ইমাম তিবরানীর ‘মুজাম’ ও আবূ ইয়ালার ‘মুসনাদ’-এর হাদীসগুলিও ইহাতে সংযোজিত হইয়াছে। ১৮। আল বিদায়া ওয়ান নিহায়া-এই ইতিহাস গ্রন্থটি ইমাম ইব্ন কাছীরের অত্যন্ত জনপ্রিয় এক অমর সৃষ্টি । ইহাতে সৃষ্টির শুরু হইতে ঘটিত ও ভবিষ্যতে ঘটিতব্য সকল ঘটনা সবিস্তারে বর্ণিত হইয়াছে। প্রথমে অতীতের নবী-রাসূল ও উন্মতসমূহের বর্ণনা এবং পরে রাসূলুল্লাহ (সা)-এর জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে। অবশেষে খুলাফায়ে রাশেদীন হইতে তাহার সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন এতিহাসিক তত্ব ও তথ্য সবিস্তারে বর্ণিত হইয়াছে। পরিশেষে কিয়ামতের আলামতসমূহ ও পরকালের ঘটনাবলী দলীল-প্রমাণের ভিত্তিতে অতি সুন্দরভাবে বিবৃত হইয়াছে। বিশেষত ইহার সীরাতুন্ববী অধ্যায়টি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হইয়াছে। ১৯। তাফসীরুল কুরআনিল কারীম । ইহাই তাফসীর ইব্ন কাছীর’ নামে খ্যাত ।
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।