তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর অন্যদিকে ইমাম শাফেঈ (র) বলেন ৪ হজ্বের ইহরাম হজ্তবের মাসগুলিতেই বাধিতে হইবে । অন্য মাসে হজ্তবের ইহরাম বাধিলে তাহা শুদ্ধ হইবে না। অর্থাৎ নির্দিষ্ট মাসগুলির পূর্বে বা পরে ইহরাম বাধিলে উহা কার্যকরী হইবে না; বরং বাতিল হইয়া যাইবে । তাহাকে জিজ্ঞাসা করা হইল, অন্যান্য মাসে উমরার ইহরাম বাধা যাইবে কি? ইহার জবাবে তাহার দুইটি উক্তি বর্ণিত হইয়াছে । প্রথম উক্তি হইল, হজ্বের মাসসমূহ ব্যতীত ইহরাম শুদ্ধ নয়। ইব্‌ন আব্বাস (রা) ও জাবির (রা) হইতে ইহা উদ্ধৃত হইয়াছে এবং তাহাদের হইতেই আতা, তাউস, মুজাহিদও ইহা বর্ণনা করিয়াছেন। তাহাদের দলীল হইল, ১০১১১ ১৫-১1 2! অর্থাৎ হজ্তবের মাসসমূহ নির্দিষ্ট অর্থাৎ এই আয়াতাংশের উহ্য বিষয়টি নির্দিষ্ট । আরবী ব্যাকরণবিদগণের অভিমত তাই । অর্থাৎ হজ্বের মাসগুলি নিদিষ্ট । সমগ্র বছরের মাসগুলি হইতে এই মাসগুলিকে নির্বাচিত করা হইয়াছে সুতরাং ইহার দ্বারা এই কথাই বুঝা যায় যে, হজ্বের মাসগুলির পূর্বে ইহরাম বাধিলে উহা জায়িয হইবে না । কারণ, নামাযের ওয়াক্ত উপস্থিত হওয়ার পূর্বে কেহ নামায পড়িলে উহা আদায় হয়না ৷ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, উমর ইব্‌ন আতা, ইব্ন জারীজ, মুসলিম ইব্‌ন খালিদ ও ইমাম মালিক (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ কোন ব্যক্তির হজ্বের মাসগুলি ব্যতীত অন্য মাসে ইহরাম বাধা উচিত নয়। কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন- ১১০ "৫-১1 ==! অর্থাৎ হত্তবের মাসসমূহ নির্দিষ্ট । ইব্‌ন জারীজ (র) হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ আল-আ'ওয়ার, মুহাম্মদ ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন মালিক সাওসী ও ইব্ন আবূ হাতিম (র) এবং ইব্‌ন আব্বাস (রা)- হইতে ধারাবাহিকভাবে মাকসাম, হামিক ইব্‌ন উতায়বা এবং হাজ্জাজ ইব্‌ন আরতাত (র) হইতে দুইটি সূত্রে ইব্ন মারদুবিয়া (র) স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ হজ্বের মাসগুলি ব্যতীত হজ্বের ইহরাম না বাধাটাই সুন্নাত । ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মাকসাম, হাকাম, শু'বা, আবূ কালিদ আহমার, আবূ কুরাইব ও ইব্ন খুযাইমাহ স্বীয় সহীহ্‌ হাদীস সংকলনে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ হত্তবের মাসসমূহ ব্যতীত হজ্তবের ইহরাম বাধিবে না। কেননা হজ্বের সুন্নাত হইতেছে হজ্বের মাসসমূহে ইহরাম বাধা । ইহার সনদ সহীহ । কেহ কেহ বলিয়াছেন যে, ইহা সাহাবীদের সুন্নত । তবে ইহাও পরস্পর সূত্রে বর্ণিত হাদীসের ন্যায় গরহণীয় বলিয়া অধিকাংশের ধারণা । কেননা ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত এই রিওয়ায়েতটি কোন দিক দিয়াই দুর্বল নয়। ইহা যদি তাহার নিজস্ব অভিমতও হইয়া থাকে, তাহা হইলেও দ্বিধা-দ্বন্দবের কোন কারণ নাই কারণ, তিনি ছিলেন সর্বসম্মতভাবেই স্বীকৃত মুফাস্সিরে কুরআন বা কুরআনের ভাষ্যকার । উল্লেখ্য যে, অন্যসূত্রে এই সম্পর্কীয় মারফু হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। নবী (সা) হইতে ধারাবাহিকভাবে জাবির, আবু যুবায়ের, ' সুফিয়ান, আবু হুযায়ফা, হাসান ইব্‌ন মুছান্না, নাফে, আবদুল বাকী ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন £ কাহারো হজ্বের মাসসমূহ ব্যতীত অন্য মাসে হঙ্তবের ইহরাম বাধা উচিত নয়। ইহার সনদসমূহ সম্পূর্ণ ক্রটিমুক্ত । আবূ যুবায়র (র) হইতে ইব্‌ন

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।