Contents সূরা বাকারা ১৪৫ রবী’ ইব্ন আনাস (র) প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন। আবূ জাফর ইব্ন জারীর (র) বলেন ইহার উপর ইমামগণেরও একমত্য রহিয়াছে। ইব্ন উমর (রা) হইতে এক দীর্ঘ হাদীসে ধারাবাহিকভাবে সালিম ইব্ন আবদুল্লাহ, ইব্ন শিহাব, আকীল, লাইছ, ইয়াহয়া ইব্ন বুকাইর ও বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন ঃ রাসূল (সা) বিদায় হজ্বে ‘তামাত্ন’ করিয়াছিলেন । কুরবানীর জন্তু তাহার সাথে ছিল এবং ‘জুলহুলায়ফায়’ উহা কুরবানী করেন। তিনি প্রথমে উমরা ও পরে হজ্ব করেন এবং লোকজনও তাহার সাথে সাথে হজ্বে তামাত্নু করেন । অনেকে সঙ্গে করিয়া কুরবানীর জন্তু নিয়াছিলেন এবং উহা কুরবানী দেন। কিন্তু কয়েকজন সাথে করিয়া কুরবানীর জন্তু নিয়াছিলেন না। অতঃপর রাসূল (সা) মন্ধায় পৌছিয়া ঘোষণা করেন যে, যাহাদের নিকট কুরবানীর জন্তু রহিয়াছে, তাহারা হজ্ব শেষ না করা পর্যন্ত ইহরামের অবস্থায়ই থাকিবে । আর যাহাদের নিকট কুরবানীর জন্তু নাই, তাহারা বায়তুল্লাহ তাওয়াফ করিয়া সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানে দৌড়াইবার পর ইহরাম ভাংগিবে। অতঃপর মাথা মুণ্ডাইয়া ফেলিবে অথবা ছাটিয়া ফেলিবে ৷ তারপর হজ্বের ইহরাম বাধিবে। আর যাহারা কুরবানী দিতে অক্ষম থাকিবে, তাহারা হজ্তবের মধ্যে তিনটি রোযা রাখিবে এবং সাতটি রোযা পরিবার-পরিজনের কাছে ফিরিয়া যাইয়া রাখিবে। এইভাবে তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া ও যুহরীও সালিমের পিতা হইতে সালিমের অনুরূপ রিওয়ায়েত করেন । যুহরী হইতে উর্ধ্বতন সনদে সহীহ্দ্বয়ে ইহা বৰ্ণিত হইয়াছে। পরিশেষে বলা হইয়াছে £41. % 2 = অর্থাৎ এই পূর্ণ দশ দিন। কেহ কেহ বলেন, (কুরআনের) এই বাক্যাংশটি কেবল তাকিদের জন্য ব্যবহার করা হইয়াছে। যেমন আরবগণ বলেন, (১:৯১ ৩) আমি স্বচক্ষে দেখিয়াছি, 5১১১ ৩:৯০ আমি স্বকৰ্ণে শুনিয়াছি, =.= 54"; আমি স্বহস্তে লিখিয়াছি ইত্যাদি । যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন «১০১১১ ৮১৮০,.১ 9, না কোন পাখী যাহা তাহার দুই পাখার সাহায্যে উড়িয়া থাকে। তিনি আরো বলেন, a dbsiy, তুমি তোমার ডান হাত দ্বারা লিখিও না। অন্য এক স্থানে তিনি বলিয়াছেন, ga Uae ll oy lis iia Lali {1 55556 অর্থাৎ আমি মুসার (আ) সাথে ত্রিশ রাত্রির ওয়াদা করিয়াছি এবং আরো দশ দিয়া তাহা পূর্ণ করিয়াছি। অতঃপর তাহার প্রভুর নিদিষ্ট চল্লিশ রাত্রি পূর্ণ হইল। কেহ কেহ বলিয়াছেন {A অর্থ হইল পরিপূর্ণ ও সম্পূর্ণকরণ। ইব্ন জারীর এই অর্থ পসন্দ করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, ₹1.( অর্থ হইল কুরবানীর সম্পূরক কোন বিষয় । হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে ইবাদ ইবৃন রশিদ ও হিশাম বর্ণনা করেন যে, হাসান বসরী ₹.৫ ££ এ এর অর্থ প্রসঙ্গে বলেন যে, ইহা হইল কুরবানীর পরিবর্তে করণীয় বিষয় । কাছীর (২য় খণ্ড)_১৯:
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।