Contents ১৪৪ তাফসীরে ইব্ন কাছীর হিকাম, হাসান, হাম্মাদ, ইব্রাহীম, আবু জাফর বাকের, রবী’ ও মাকাতিল ইবন হাইয়ান প্রমুখ ও ইহা বলিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ৪ তোমরা যদি কুরবানীর জন্তু সংগ্রহ করিতে অপারগ থাক, তাহা হইলে আরাফার দিনের পূর্বে তিনটি রোযা রাখিবে। যদি তৃতীয় রোযাটি আরাফার দিনে উপস্থিত হইয়া যায় তবে উহা স্থগিত রাখিবে। সাতটি বাড়ি ফিরিয়া পূর্ণ করিবে । ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে বাররাহ ও আবু ইসহাক বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন, ‘তারবিয়ার’ দিনের পূর্বে একটি রোযা রাখিবে। আর ‘তারবিয়াহ' বলা হয় আরাফার দিনকে । আলী (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ও জাফর ইবৃন মুহাম্মদ ইহা বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, যদি কেহ এই রোযাগুলি কুরবানীর পূর্বে না রাখে অথবা যদি কিছু কুরবানীর পূর্বে রাখে এবং কিছু বাকি থাকিয়া যায়, তবে কি বাকি রোযাগুলি কুরবানীর দিনগুলিতে রাখা জায়িয হইবে ? এই ব্যাপারে আলিমগণের মধ্যে দুইটি অভিমত রহিয়াছে । ইহার মধ্যে ইমাম শাফেঈর পূর্বের মত হইল যে, এ দিনগুলিতে রোযা রাখা জায়িয। সহীহ বুখারীতে ইব্ন উমর (রা) ও আয়েশা (রা) হইতে উদ্ধৃত হইয়াছে যে, কুরবানীর দিনগুলিতে একমাত্র সেই ব্যক্তি রোযা ভঙ্গ করিবে না, যাহার কুরবানীর জন্তু নাই। আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী ও মালিক এবং ইব্ন উমর (রা) হইতে সালিমও ইহা বর্ণনা করিয়াছেন। এই ব্যক্তিদ্বয় হইতে অন্য সূত্রেও ইহা বর্ণনা করা হইয়াছে। আলী (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, জাফর ইব্ন মুহাম্মদ ও সুফিয়ান ছাওরী (র) বর্ণনা করেন যে, আলী (রা) বলেনঃ যে ব্যক্তি হজ্বের দিনগুলিতে এ তিনটি রোযা ছাড়িয়া দিবে সে উহা ঈদের দিনগুলিতে পালন করিবে। এইভাবে উরওয়া ইব্ন যুবায়র, হাসান বসরী ও ইকরামা প্রমুখ হইতে উবাইদ ইবৃন উমাইর ও লাইছ বর্ণনা করেন যে, তাহারা বলিয়াছিলেন 1 4 ০1 558 আয়াতাংশ সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ হজ্তবের দিনগুলির মধ্যে কুরবানীর দিনণ্ুলিও ' অন্তর্ভুক্ত রহিয়াছে। ইমাম শাফেঈর নতুন অভিমত হইল যে, কুরবানীর দিনগুলিতে রোযা রাখা জায়িয নহে। EW SEE HERR oe SO CU রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কুরবানীর দিনগুলি হইল খাওয়া, পান করা ও আল্লাহ তা'আলার যিকির করার দিন। আল্লাহ তা'আলা বলেন £ ১5৯2, | ২2% 9 অৰ্থাৎ হজ্ব হইতে প্ৰত্যাবৰ্তনপূৰ্বক সাতটি রোযা রাখিবে। এই ব্যাপারেও দুইটি মত রহিয়াছে। একটি হইল যখন তাহারা স্বীয় সওয়ারীর দিকে চলিবে । তাই মুজাহিদ (র) বলেন, তবে ইচ্ছা করিলে বাড়ি ফিরিবার সময় পথেও এই রোযাগুলি রাখিতে পারিবে । আতা ইব্ন আবু রুবাহও (র) ইহা বলিয়াছেন। দ্বিতীয় মত হইল এই, যখন নিজ আবাসস্থলে পৌছিয়া যাইবে । সালিম (র) হইতে ধারাবাহিকভাবে ইয়াহয়া ইব্ন সাঈদ ও ছাওরী (র) বর্ণনা করেন যে, সালিম (র) বলেন £ঃ আমি ইব্ন উমরের নিকট শুনিয়াছি যে, তিনি ৷ s Ll Seed smd 5১, 151 2 আয়াতাংশের মর্মার্থ বলেন যে যখন (হজ্ব থেকে) পরিবার-পরিজনের নিকট প্রত্যাবর্তন করিবে।
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।