তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ 795
📝 Text 📖 PDF

Contents [সতের] আল্লামা হাফিয নাসিরুদ্দীন আদ দামেশকী বলেন ৪ ও তাফসীরকারদের গৌরবোর্নত পতাকা ।” হাফিয ইব্‌ন হাজার আসকালানী বলেন ৪ “হাদীসের মতন ও রিজালশাস্ত্রের পঠন ও অধ্যয়নে তিনি অহৰ্নিশ মশগুল থাকিতেন। তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত রসিকতাপ্রিয় লোক । জীবদ্দশায়ই তাহার গ্রন্থরাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে!’ মোটকথা, ইমাম ইব্ন কাছীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িত্বে কাশরীর ইন্তেকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহেযগার ও ইবাদতগুযার ছিলেন। ঘন্টার পর ঘন্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুল্ল, সদালাপী ও সচ্চরিত্র ব্যক্তি । আলাপ-আলোচনায় তিনি মূল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন হাফিয ইব্‌ন হাজার আসকালানী তাহাকে উত্তব রসিক’ বলিয়া আখ্যায়িত করেন। আল্লামা ইমাম ইব্ন তায়মিয়ার শাগরিদ ৷ দীর্ঘদিনের সান্নিধ্যের কারণে ইমাম ইব্ন কাছীর মাসআলা-মাসায়েলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তাহারই অনুসারী ছিলেন। এমন কি তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন। ফলে তাহাকেও ভীষণ বিপদ ও কঠিন নির্যাতনের শিকার হইতে হয় । অপরিসীম অধ্যয়নের কারণে শেষ বয়সে তিনি অন্ধ হইয়া পড়েন। অতঃপর ৭৭৪ হিজরী ১০৭৭ত ৭ ক জারা কোছ বহার চা হল করেন (ইন্নালিল্লাহে ........... রাজেউন)। তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদ্দীন আবদুর রহমান আল কারশী ও বদরুদ্দীন আবুল বাকা মুহাম্মাদ আল কারশী মুসলিম জাহানে জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট তালিকা নিম্নে প্রদত্ত হইল । ১। আত তাকমিলাতু ফী মা’রিফাতিস সিকাতি ওয়ায যুআফা ওয়াল মুজাহিল। ইহা রিজালশান্তরের (বর্ণনাকারী-বিশ্লেষণ) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ ৷ গ্রন্থখানি পীচ খণ্ডে সমাপ্ত হইয়াছে। এই গ্রন্থে আবদুর রহমান মিযধযীয় তাহযীবুল কামাল’ ও শামসুদ্দীন যাহাবীর ‘মীযানুল ইতিদাল’ গ্রন্থের সমন্বয় ঘটিয়াছে। ২। আল হাদ্য়্যু ওয়াস সুনানু ফী আহাদীছিল মাসানীদে ওয়াস সুনান । গ্রন্থখানি ‘জামিউল মাসনীদ’ নামে খ্যাত । এই গ্রন্থে মুসনাদে আহমদ ইব্‌ন হাম্বল, মুসনাদে বাযযার, মুসনাদে. আবু ইয়ালা, মুসনাদে ইব্‌ন আবি শায়বা ও সিহাহ সিত্তার রিওয়ায়েতসমূহ বিভিন্ন অধ্যায়ে ও পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে। ৩। আত্্‌-তাবাকাতুশ শাফিঈয়া--এই গ্রন্থে শাফিঈ মাযহাবের ফিকাহবিদগণের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। - কাছীর (২য় খণ্ড)-৩

— Page 14 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.