Contents ১৪২ তাফসীরে ইব্ন কাছীর হইতে মারফ্' হাদীসে বর্ণিত হইয়াছে যে, উহার জন্য ছয়টি নয়, তিনটি রোযা রাখিতে হইবে অথবা ছয়জন মিসকীনকে খাওয়াইতে হইবে অথবা বকরী যবেহ করিতে হইবে । অবশ্য ইহার যে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা রহিয়াছে। কুরআনের ভাষ্য দ্বারাও ইহা বুঝা যায়। এই বিধান ইহরামের অবস্থায় শিকারীর জন্য প্রযোজ্য । কুরআনেও তাহা বলা হইয়াছে এবং ফকীহগণের ইহার উপর ইজমা হইয়াছে। তবে উপরোক্ত মতের উপর কতিপয় ফকীহ একমত নহেন। আল্লাহই ভাল জানেন। তাউস হইতে ধারাবাহিকভাবে লায়ছ ও হিশাম বর্ণনা করেন যে, তাউস বলেনঃ কুরবানী ও সাদকাহ মঙন্কধাতেই করিতে হইবে । তবে রোযা যেখানে ইচ্ছা সেখানে রাখিতে পারিবে। মুজাহিদ, আতা ও হাসান বসরীও এইরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। হিশাম বলেন, আমাকে আতা হইতে হাজ্জাহ ও আবদুল মালিক প্রমুখ বর্ণনা করিয়াছেন যে, আতা বলিয়াছেন, কুরবানী মন্ধাতেই করিতে হইবে । আর খানা খাওয়ানো অথবা রোযা রাখা যে কোন স্থানেই চলিবে। ইব্ন জাফরের (র) গোলাম আবূ আসমা হইতে ধারাবাহিকভাবে ইব্ন খালিদ, ইয়াকুব, ইয়াহিয়া ইব্ন সাঈদ ও হাশিম বর্ণনা করেন যে, আবূ আসমা বলেন £ একবার হযরত উসমান ইব্ন আফফান (র) হজ্রে বাহির হন । তাহার সঙ্গে ছিলেন হযরত আলী (রা) ও হযরত হুসাইন (রা)। আবূ আসমা বলেন, আমি ছিলাম ইব্ন জাফরের সঙ্গে । আমরা পথিমধ্যে এক ব্যক্তিকে " ঘুমাইয়া থাকিতে দেখিতে পাই । তাহার উস্্রীটি তাহার শিয়রে বাধা ছিল। আবূ আসমা বলেন, আমি তাহাকে লক্ষ্য করিয়া ডাকিলাম, হে নি্দ্রাচ্ছনন ব্যক্তি! তিনি ঘুম হইতে উঠিলে দেখিলাম যে, তিনি আলীর পুত্র হুসাইন । অতঃপর তাহাকে ইব্ন জাফর সঙ্গী করেন। অবশেষে আমরা ‘সাকীয়া’ নামক স্থানে পৌছি। পরে আলী (রা) এবং তাহার সাথে আসমা বিনতে উমায়েসও আমাদের সহিত মিলিত হন । তথায় হুসাইন (রা) অসুস্থ হইয়া পড়িলে আমরা সেখানে বিশ দিন অবস্থান করি। আবূ আসমা বলেন, একদিন আলী (রা) হুসাইন (রা)-কে জিজ্ঞাসা করেন, তোমার স্বাস্থ্য এখন কেমন ? তখন হুসাইন (রা) হাত দ্বারা তাহার মাথায় প্রতি ইঙ্গিত করেন। হযরত আলী (রা) তাহাকে মাথা মুণ্ডাইতে বলেন । ইহার পর উদ্বরী যবেহ করেন। এখানে যদি তাহার এই উট কুরবানী ইহরাম ভাংগিয়া হালাল হওয়ার জন্য হইয়া থাকে তবে তাহা ভাল কথা । আর যদি ইহা ফিদিয়ার জন্য হইয়া থাকে তবে ইহা স্পষ্ট কথা যে, এই ELL HMI sl তোর ৰ 5 EH ভোগ কামনা করে, তখন যাহা সহজপ্রাপ্য তাহাই উৎসর্গ করিবে ' অর্থাৎ যে ব্যক্তি হজ্বে তামাত্ন করিবে, তাহারও কুরবানী করিতে হইবে। সে হজ্ব ও উমরার ইহরাম এক সাথে বাধিয়া থাকুক অথবা প্রথমে উমরার ইহরাম বাঁধিয়া উহার কার্যাবলী সম্পন্ন করার পর হজ্তবের ইহরাম বাধুক। ফকীহগণের নিকট ইহা বিশেষ তামাত্ন বলিয়া পরিচিত। আর তামাত্নয়ে আম বা সাধারণ তামাত্নু বলিতে উভয়টিকে বুঝায় । কোন কোন হাদীসে উল্লিখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) তামাত্নু করিয়াছিলেন। তবে অন্য রিওয়ায়েতে উল্লিখিত হইয়াছে যে, তিনি হজে কিরান
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।