Contents সূরা বাকারা ১৪১ হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও লাইছ ইব্ন আবী সালীম বর্ণনা করেন যে, হযরত ইব্ন আব্বাস (রা) এ 9 ২3০ Us a i এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঃ যে স্থানে '/{ (আও) শব্দ দিয়া একাধিক পন্থা বর্ণনা করা হইয়াছে, সেখানে যে কোন একটিকে গ্রহণ করার অধিকার বা স্বাধীনতা থাকে। ইব্ন আবূ হাতিম বলেনঃ মুজাহিদ, ইকরামা, আতা, তাউস, হাসান, হামিদ আ'রাজ, ইব্রাহীম নাখঈ এবং যিহাক হইতেও এইরূপ হাদীস বর্ণিত হইয়াছে। আমি ইব্ন কাছীর বলিতেছি ৪ ইমাম চতুষ্টয় এবং সাধারণ আলিমগণের মাযহাবও ইহা । এই স্থানে ইহার স্বাধীনতা দেওয়া হইয়াছে যে, হয় রোযা রাখিবে, না হয় এক ফরক পরিমাণ সদকা করিবে। আর এক ফরক হইল তিন সা’ । তাই ছয়জন মিসকীনের প্রত্যেককে আধা সা' করিয়া সদকা করিবে। আর ইহা হইল দুই 'মুদ্দ' বা একসের পরিমাণ । অথবা একটি বকরী যবেহ করিবে এবং উহা দরিদ্রদের মধ্যে সাদকা করিয়া দিবে। ইহাই হইল উহার বিনিময় . স্বরূপ । কুরআনের মাধ্যমেই এই বিষয়ে ইচ্ছা বা স্বাধীনতা দেওয়া হইয়াছে আর ইচ্ছা বা স্বাধীনতা মানে সহজসাধ্যতা । অতএব ইহা হইল রোযা রাখা, সাদকা দেওয়া বা যবেহ করার যে কোন একটিকে গ্রহণ করা । অবশ্য কাব ইব্ন আজরাহ্কে রাসূল (সা) যখন বলিয়াছিলেন, তখন তিনি উত্তমকে রাখিয়া এইভাবে বলিয়াছিলেন যে, বকরী যবেহ কর অথবা ছয়জন দর্দ্রিকে খাদ্য দান কর অথবা তিন দিন রোযা রাখ। তবে ছোট হইলেও প্রত্যেকটি সৎ কাজই নিজ স্থানে আপন মহিমায় মহিমান্বিত । সমস্ত প্ৰশংসা এবং কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্যে । আ'‘“মাশ হইতে ধারাবাহিকভাবে আবূ বকর ইব্ন আইয়াশ, আবূ কুরায়েব ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, আ'‘মাশ বলেন ৪ ইব্রাহীম সাঈদ ইব্ন যুবায়রকে আলোচ্য আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, ইহা দ্বারা খাদ্য প্রদানের নির্দেশ দেওয়া হইয়াছে। তাই যদি তাহার কাছে খাদ্য থাকে তবে উহা বিক্রি করিয়া একটি ছাগল ক্রয় করিবে। নতুবা রৌপ্য মুদ্রা দ্বারা ছাগলের মূল্য নির্ণয় করিয়া নিবে এবং তাহা দিয়া খাদ্য খরিদ করিবে । অতঃপর তাহা সাদকা করিয়া দিবে। অথবা অর্ধ সা’-এর পরিবর্তে একটা করিয়া রোযা রাখিবে। হাসান (রা) হতে ধারাবাহিকভাবে আশ'আছ, মাআজ, উবায়দুল্লাহ ইব্ন মাআজ, ইব্ন তন ৰদ ও হান জ ক জৰা হাসান (র) | (32 Si pe এ, আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেনঃ ইহরাম বাধা অবস্থায় যদি কোন লোকের মাথায় রোগ দেখা দেয়, তাহা হইলে সে মাথা মুড়াইয়া ফেলিবে। অতঃপর নিম্নলিখিত তিনটি বিষয়ের যে কোন একটি দ্বারা ফিদিয়া আদায় করিবে। ১। দশ দিন রোযা রাখিবে। ২। অথবা দশজন মিসকীনকে দুই মাকুক পরিমাণ খাদ্য সাদকা দিবে। অর্থাৎ এক মাকুক খেজুর এবং এক মাকুক গম। ৩। অথবা একটি বকরী কুরবানী করিবে ইকরামা ও হাসান হইতে কাতাদাহ বর্ণনা করেন যে, তাহারা উভয়ে বলেন ৪ at i ae i pL 5 ১১% 5 আয়াতাংশের মর্মার্থ হইল দশজন মিসকীন খাওয়ানো! তবে সাঈদ ইব্ন যুবায়র, আলকামা, হাসান বসরী ও ইকরামা হইতে উদ্ধৃত বর্ণনা দুইটি গরীব পর্যায়ের এবং ইহার সত্যতার ব্যাপারেও সন্দেহ রহিয়াছে। কেননা কা'ব ইব্ন আজরাহ
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।