তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ১৩৭ ইব্‌ন নাজীহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ কেবল শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হওয়া ব্যতীত অন্য কাহারো জন্য ইহার অবকাশ নাই । কেহ রোগাক্রান্ত হইয়া পড়িলে অথবা পা ভাঙ্গিয়া গেলে কিংবা খৌড়া হইয়া গেলেও তাহার জন্য এই অনুমতি নাই । কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন, ১5% 115 অর্থাৎ ‘যখন তোমরা নিরাপদ থাক ।' সেক্ষেত্রে কেবল শত্রু দ্বারা বেষ্টিত হইলেই নিরাপত্তাহীনতা হয়। অতএব যে কোন অসুবিধা ঘটিলেই এই নির্দেশ প্রযোজ্য হইবে না। ইব্‌ন উমর (রা) তাউস, জুহরী' ও যায়দ ইব্‌ন আসলামও উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন। দ্বিতীয় মত $ শক্ৰ দ্বারা বেষ্টিত হওয়া বা শত্রুর কবলে পতিত হওয়া এখানে সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে। তাই শক্ৰ দ্বারা বেষ্টিত হওয়া বা রোগাক্রান্ত হওয়া অথবা পথ হারাইয়া আশংকাজনক অবস্থায় পতিত হওয়ার ক্ষেত্রেও অনুমতি রহিয়াছে। হাজ্জাজ ইব্‌ন আমর আনসারী (র) হইতে ধারাবাহিকভাবে একরামা, ইয়াহয়া ইব্‌ন আবূ কাছীর, হাজ্জাজ ইব্‌ন সাওয়াফ, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ আমি রাসুলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তির হাত পা ভাংগিয়া যায় বা রুগ্ন হইয়া পড়ে অথবা খোঁড়া হইয়া যায়, সে ব্যক্তি হালাল হইয়া যায় (অর্থাৎ তাহার ইহরাম ভাংগিয়া যায়) এবং তাহার উপর পুনর্বার হজ্ব বর্তায় । আলোচ্য হাদীসের বর্ণনাকারী হাজ্জাজ ইব্‌ন আমর আনসারী (র) বলেন, আমি এই হাদীসটি হযরত ইব্‌ন আব্বাস (রা) ও হযরত আবু হুরায়রা (রা)-এর নিকট বর্ণনা করিলে তাহারা বলেন, হাদীসটি সত্য ৷ সুনানে আরবায়ায় ইয়াহয়া ইব্‌ন আবূ কাছীর হইতে উর্ধ্বতন সনদেও ইহা বর্ণনা করা হইয়াছে। আবূ দাউদ ও ইব্ন মাজার বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, খৌড়া হইয়া গেলে অথবা পা ভাংগিয়া গেলে অথবা রোগাক্রান্ত হইয়া পড়িলে এই সকল অবস্থায়ও উক্ত অনুমতি রহিয়াছে। হাজ্জাজ ইব্‌ন আবূ উছমান সাওয়াফ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আলীয়া, হাসান ইব্ন আরাফাহ ও আবূ হাতিম অনুরূপ বর্ণনা করেন। ইব্ন মাসউদ (রা), ইব্ন যুবায়ের, আলকামা হাইয়ান প্রমুখ বলেন, শত্রু কর্তৃক বেষ্টিত হইলে, রোগাক্রান্ত হইয়া পড়িলে অথবা হাত-পা ভাংগিয়া গেলেও উক্ত অনুমতি রহিয়াছে। হযরত সুফিয়ান ছাওরী (র) বলেন, প্রত্যেক বিপদ ও কষ্টের ওজর একই ধরনের । হযরত আয়েশা (রা) হইতে বুখারী শরীফে ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, একদা রাসূল (সা) জাবাগাতা বিনৃ্ত যুবাইর ইবৃন আবদুল মুত্তালিবের বাড়ি তাশরীফ নেন। তখন জাবাগাতা বলেন, হে আল্লাহর রাসূল! আমি হজ্ব করার ইচ্ছা করিয়াছিলাম । কিন্তু আমি প্রায় সময়ই অসুস্থ থাকি৷ তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, তুমি হজ্জে চলিয়া যাও এবং এই শর্তের উপর নিয়াত কর যে, তোমার ইহরাম ভাংগার স্থান হইবে সেটিই, যেখানে তুমি রোগের কারণে থামিয়া যাইতে বাধ্য হইবে ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। এই হাদীসের উপর ভিত্তি করিয়াই একদল আলিম বলেন, হজ্তবের মধ্যে শর্ত করা জায়িয। ইমাম মুহাম্মদ ইব্‌ন ইদ্রীস শাফেঈ (র) বলেন, যদি এই হাদীসটি সহীহ হইয়া থাকে তাহা হইলে এই ' কাছীর (২য় খণ্ড) ১৮

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।