তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৩০ তাফসীরে ইব্ন কাছীর UI hl ial RLS AM LEALG TAY Jt CB Vly ১5১,১১] (আর তোমরা আল্লাহর পথে ব্যয় কর ও স্বীয় হস্ত ধ্বংসের দিকে প্রসারিত করিও না এবং হিত সাধন করিতে থাক, নিশ্চয় আল্লাহ হিত সাধনকারীদেরকে ভালবাসেন) এই আয়াতটি আল্লাহ তা‘আলার পথে ব্যয়কারীদের সম্বন্ধে নাযিল হইয়াছে। এই হাদীসটি অন্য এক রিওয়ায়েতে ধারাবাহিকভাবে আ'মাশ, আবূ মুআবিয়া, হাসান ইব্ন মুহাম্মদ ইব্‌ন সাবাহ ও ইব্ন আবূ হাতিম উপরোক্ত রূপ বর্ণনা করেন। তাহা ছাড়া ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ, ইকরামা, সা‘আদ ইব্ন যুবায়ের, আতা, যিহাক, হাসান, কাতাদাহ্‌ ও সুদ্দী অনুরূপ বক্তব্য উদ্ধৃত করিয়াছেন। আসলাম আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে ইয়াযীদ ইব্‌ন আবূ হাবীব ও লাইস ইব্ন সা‘আদ বৰ্ণনা করেন যে, আসলাম আবূ ইমরান বলেন £$ মুহাজিরগণের মধ্য ইহতে এক ব্যক্তি কনস্টান্টিনোপলের যুদ্ধে কাফিরদের সৈন্যবাহিনীর উপর বীরত্বপূর্ণ হামলা চালায় এবং তাহাদের ব্যুহ ভেদ করুরিয়া শত্রুসৈন্যদের মধ্যে ঢুকিয়া যায়। আমাদের সঙ্গে আবু আইয়ূব আনসারীও (রা) ছিলেন। তখন কতকগুলো লোক পরস্পরে বলাবলি করিতেছিল, দেখ! এই ব্যক্তি নিজকে ংসের মধ্যে নিক্ষেপ করিতেছে। হযরত আবূ আইয়ূব আনসারী (রা) এই কথা শুনিয়া বলিলেন-_-এই আয়াতের সঠিক অর্থ আমরাই ভাল জানি। এই আয়াতটি আমাদের সম্বন্ধেই অবতীর্ণ হইয়াছিল । আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাহচর্যে ছিলাম । তাহার সাথে জিহাদেও অংশ গ্রহণ করিয়াছি এবং সদাসর্বদা তাহার কাছেই থাকিয়াছি। সর্বদা তাহাকে সাহায্য করিয়াছি। অবশেষে ইসলাম বিজয়ীবেশে প্রকাশিত হয় এবং মুসলমানরা জয় লাভ করে। তখন আমরা আনসারগণ একদা একত্রিত হইয়া এক সৌজন্য বৈঠকে পরামর্শ করি যে, মহান আল্লাহ তাহার নবী (সা)-এর সাহচর্যের বরকতে আমাদেরকে সম্মানিত করিয়াছেন। এখন আল্লাহর ফযলে ইসলাম বিস্তার লাভ করিয়াছে। মুসলমানরা বিজয়ী হইয়াছে এবং যুদ্ধেরও সমাপ্তি ঘটিয়াছে। এতদিন ধরিয়া আমরা আমাদের জায়া-জননী আর সনপ্তান-সমন্ততিদের খবরাখবর লইতে পারি নাই । ধন-দৌলত, জমি-জমা ও বাগ-বাগিচার পরিচর্যা করিতে পারি নাই । সুতরাং এখন আমাদের পারিবারিক ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত । তখন এই আয়াতটি নাযিল হয় অর্থাৎ জিহাদ ত্যাগ করিয়া ছেলে-মেয়ে ও ব্যবসা-বাণিজ্যের প্রতি মনোযোগ দেওয়া হইল নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলিয়া দেওয়ার শামিল । ইবন হাব্বান তাহার সহীহ হাদীস সংকলনে ও হাকেম তাহার মুসতাদরাকে বর্ণনা করেনঃ ‘সুবহানাল্লাহ ! লোকটি তো নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলিয়া দিতেছে’ ইহা শুনিয়া আবূ আইয়ূব আনসারী (রা) বলেন £ হে লোকসকল ! তোমরা এই আয়াতটিকে অন্যায়ভাবে অপাত্রে ব্যবহার করিতেছ। এই আয়াতটি আনসারদের ব্যাপারে নাযিল হইয়াছিল । আমরা

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।