তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২৮ তাফসীরে ইব্‌ন কাছীর ব্যবস্থা গ্রহণের জন্য মানসিক ও সামরিক প্রস্তুতি গ্রহণ কর, যেন যে কোন ধরনের আঘাতের জবাবে যথাযোগ্য প্রত্যাঘাত হানিতে পার। SE SES PUG EADS SG AAAS (১২) TEENA BSL sul BERL At CCA ALA ENA OCALA ১৯৪. নিষিদ্ধ মাসের জবাব নিষিদ্ধ মাসে । যাহার পবিত্রতা অলভজ্ঘনীয় তাহার অবমাননা সকলের জন্য সমান । অতঃপর যে ব্যক্তি তোমাদের উপর যুলুম করিবে, তোমরাও সমপরিমাণে যুলুমের জবাব দিবে। আর আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখ, আল্লাহ তা‘আলা মুত্তাকীগণের সংগে আছেন। তাফসীর $ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, কাতাদাহ, মাকসাম, রবী’ ইব্‌ন আনাস, আতা ও ইকরামা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) প্রথম ষষ্ঠ হিজরীতে যখন উমরা করার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন পথিমধ্যে মুশরিকগণ কর্তৃক বায়তুল্লাহ পৌঁছিতে এবং প্রবেশ করিতে বাধাপ্রাপ্ত হন। তাহারা তাহাকে তাহার সহচরবৃন্দসহ অবরোধ করিয়া রাখে। সেই মাসটি ছিল জ্বিল্‌কাদ আর উহা হইল ॥1)= ১৫-৯ (নিষিদ্ধ মাস) । অবশেষে এই শর্তের উপর মুশরিকদের সাথে সন্ধি হয় যে, এইবারে মুসলমানরা ফিরিয়া যাইবে ও আগামী বছর উমরা করিবে। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন_ ০০3 ৩০১৯, pl ১ 61,241 ,45]। অর্থাৎ আল্লাহ তা'আলা রাসূল (সা)-কে কাফিরদের এই অন্যায়ের সমতুল্য জবাব দানের অনুমতি প্রদান প্রসংগে বলেনঃ নিষিদ্ধ মাসের অবমাননার জবাবে নিষিদ্ধ মাসকে অবমাননা করা যাইবে। কারণ, শাহরে হারামকে মর্যাদা দানের দায়িত্‌ উভয় দলের সমান । হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যুবায়ের, লাইছ ইব্ন ' সাঈদ, ইসহাক ইব্ন ঈসা ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) কখনও নিষিদ্ধ মাসসমূহে যুদ্ধ করিতেন না। অবশ্য যদি নিষিদ্ধ মাসসমূহে মুসলমানদের সহিত কাফিরগণ যুদ্ধ করিতে প্রবৃত্ত হইত তাহা হইলে তিনিও যুদ্ধ করিতেন অন্যথায় কখনও যদি যুদ্ধ করিতে করিতে নিষিদ্ধ মাস উপস্থিত হইয়া যাইত, তাহা হইলে তিনি উহা চলিয়া না যাওয়া পৰ্যন্ত যুদ্ধ বন্ধ রাখিতেন। হাদীসটি সহীহ সনদ দ্বারা বর্ণিত । হুদায়বিয়ার তাবুতে অবস্থানরত অবস্থায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট যখন এই সং পৌঁছিল যে, হযরত উছমানকে মুশরিকরা হত্যা করিয়াছে, যিনি রাসূলুল্লাহ (সা)-এর বার্তা লইয়া মক্কায় গিয়াছিলেন, তখন রাসুলুল্লাহ (সা) তাহার চৌদ্দশত সাহাবীকে নিয়া একটি বৃক্ষের তলায় মুশরিকদের সংগে জিহাদ করার বাইআত গ্রহণ করেন। অতঃপর যখন তাহাদের নিকট এই বাদ পৌঁছে যে, উছমান (রা)-কে হত্যা করা হয় নাই, তখন তিনি উহা স্থগিত রাখেন এবং সন্ধি ও শান্তি বিধানের ব্যাপারে অগ্রসর হন । ফলে পরবর্তীতে যাহা হইবার তাহাই হইয়াছিল।

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।