Contents | ১২৬ তাফসীরে ইব্ন কাছীর হযরত জাবির (রা) হইতে যথাক্রমে আবূ সুফিয়ান ও আ'মাশ বর্ণনা করেন £ কুরায়শরা বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার জন্য নিজেদিগকে ‘হুমুস’ বলিয়া দাবি করিত এবং ইহরাম অবস্থায় তাহারা গৃহে প্রবেশ করিতে পারিত। কিন্তু আনসারসহ আরবের অন্যান্য গোত্র ইহরাম বাধা অবস্থায় গৃহে প্রবেশ করিতে পারিত না। একদিন আমরা রাসূল (সা)-এর সহিত এক বাগানে বসা ছিলাম । সেখান হইতে রাসূল (সা) উহার সদর দরজা দিয়া বাহির হন। তাহার সহিত কুতবা ইব্ন আমের আনসারীও বাহির হন। তখন একদল লোক আরয করিল- হে আল্লাহর রাসূল! কুতবা ইব্ন আমের একজন ব্যবসায়ী হইয়াও আপনার সহিত একই দরজা দিয়া বাহির হইয়াছে। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি কেন তাহা করিয়াছ? সে জবাব দিল, আপনাকে যাহা করিতে দেখিয়াছি আমিও তাহাই করিয়াছি । তিনি বলিলেন, আমি তো হুমুসের অধিকারী । তখন সে বলিল, আমি তো আপনার দীনের অনুসারী । ইত্যবসরে এই আয়াত নাযিল হইল । হযরত ইব্ন আব্বাস (রা) হইতে যথাক্রমে আওফী ও ইব্ন আবূ হাতিমও অনুরূপ বর্ণনা করেন মুজাহিদ, যুহরী, কাতাদাহ, ইব্রাহীম নাখঙঈ, সুদ্দী ও রবী ইব্ন আনাস হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে । হাসান বসরী (র) বলেন ঃ জাহেলী যুগে বেশ কিছু গোত্রের ভিতর এই প্রথা চালু ছিল যে, তাহারা সফরের উদ্দেশ্যে বাহির হওয়ার পর কোন কারণে সফর স্থগিত হইলে সদর দরজা দিয়া ঘরে. ঢুকিত না; বরং পিছনের দিক দিয়া দেয়াল টপকাইয়া ঢুকিত। তাই আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিয়া উহা হইতে বিরত থাকার নির্দেশ দেন। মুহাম্মদ ইব্ন কা'ব বলেন ঃ বেশ কিছু লোক ই‘তিকাফের অবস্থায়ও সদর দরজা দিয়া গৃহে প্রবেশ করিত না । উহা হইতে তাহাদিগকে বিরত রাখার জন্য এই আয়াত নাযিল হয় । আতা ইব্ন রুবাহ বলেন ঃ£ মদীনাবাসীগণ ঈদের দিন যখন গৃহে প্রত্যাবর্তন করিত, পশ্চাৎদ্বার দিয়া গৃহে প্রবেশ করিত এবং ইহাকে বেশ পুণ্যের কাজ ভাবিত। তখন আল্লাহ তা‘আলা এই আয়াত অবতীৰ্ণ করিয়া জানাইয়া দিলেন-_পশ্চাৎ্দ্বার দিয়া গৃহে প্রবেশে কোন পুণ্য নাই; বরং আল্লাহকে ভয় করিয়া চলায় পুণ্য রহিয়াছে। আর তাহাতে তোমরা পরিত্রাণ লাভ ‘ করিবে। অর্থাৎ আল্লাহ তা'আলা যেসব বিধি-নিষেধ জারি করিয়াছেন, তাহা হুবহু পালন করিয়া চল, যেন শেষ বিচারে তোমরা সুফল লাভ করিতে পার । BG ABIES SIS ISH GN LLB HIES (1) OG ES KS IRIE OS RRA AEB EL ALIENS (\4)) 23 IEEE GS AAU INE AISESIS EDI O24 OGM BIS IESE ISS OF
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।