তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Conte ১২৪ তাফসীরে ইব্‌ন কাছীর ' , আবদুর রহমান ইব্ন যায়িদ ইব্‌ন আসলাম প্রমুখও বলেন £ এই আয়াতের তাৎপর্য এই যে, তুমিই আত্মসাৎকারী তাহা জানা সত্ত্বেও তুমি বিচারে জিতিয়া তাহা অর্জনের চেষ্টা করিও না। বুখারী ও মুসলিমে হযরত উন্বমে সালমা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূল (সা) বলেন- “আমিও তো মানুষ । আমার নিকট মানুষ মোকদ্দমা লইয়া আসে । হয়ত একজনের চাইতে অপরজন বিচক্ষণ যুক্তিবাদী । আমি তাহার যুক্তি প্রমাণে হয়ত প্রতারিত হইয়া তাহার পক্ষে রায় দিতে পারি । এভাবে আমি যদি এক মুসলমানকে অপরের প্রাপ্য প্রদান করি, উহা হইবে একটি আগুনের টুকরা । সে এখন উহা গ্রহণ করিতে পারে অথবা বর্জন করিতে পারে।” আলোচ্য আয়াত ও এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কোন বিচারকের রায় দ্বারা কোন বস্তুর আসল হুকুমের কোন পরিবর্তন সাধিত হয় না। তাই যাহা হারাম তাহা বিচারকের রায়ে হালাল হয় না । তেমনি যাহা হালাল তাহাও হারাম হয়না । কারণ, বিচারকের বিচারের রায় তো প্রকাশ্য দলীল-প্রমাণের উপর নির্ভরশীল । উহা যথাযথ না-ও হইতে পারে। তথাপি বিচারক ছাওয়াব হইতে বঞ্চিত হইবে না । কিন্তু বিচারককে অন্যায়ভাবে প্রভাবিত করিয়া অসত্যকে যে ব্যক্তি সত্যে পরিণত করার প্রয়াসী হইবে, তাহার ঘাড়েই পাপের বোঝা চাপানো হইবে । তাই আল্লাহ তা'আলা বলেন-তোমাদের দাবি অসত্য জানিয়াও লোকদের স্বত্ব আত্মসাৎ করার জন্য মিথ্যা মামলা সাজাইয়া মিথ্যা সাক্ষ্য-প্রমাণ লইয়া উপস্থিত হইও না । উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে কাতাদাহ বলেন ঃ হে আদম সন্তান! জানিয়া রাখ, বিচারকের বিচারক্রমে তোমার জন্য হারাম বস্তু হালাল হইবে না আর অসত্যও সত্যে পরিণত হইবে না। বিচারক নিজ সীমিত বিবেক-বুদ্ধি ও বাহ্যিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করিয়া থাকেন। সুতরাং বিচারকের রায় যদি প্রকৃত সত্যের পরিপন্থী হয়, তাহা হইলে প্রকৃত সত্য বাতিল হইয়া যায় না। পরন্ধু মহাবিচারকের দরবারে উক্ত মোকদ্দমা বহাল থাকে এবং হাশরের ময়দানে মহা বিচার দিবসে মহাবিচারক অসত্যের উপরে সত্যের বিজয় দান করিবেন । সেই বিচারে দুনিয়ার সকল ক্রটিযুক্ত বিচার ক্রটিমুক্ত ও উত্তম হইয়া দেখা দিবে। NTH HAIN AMY EILOB aie SILI (AA) Ad Id 2 ED TENA Ld “ AN 33.9 E 39292 / 3 LER SAIS OIL IG IGE C2 SAME CG, OOPS AA Hl ১৮৯. “তাহারা তোমার নিকট নব চাদ সম্পর্কে প্রশ্ন করিতেছে । তুমি বল, ইহা মানুষের সময় জানার ও হম্তবের মাস নির্ণয়ের জন্য । তোমাদের গৃহের পশ্চৎদ্ার দিয়া প্রবেশ করায় কোন পুণ্য নাই, বরং খোদাভীরু হওয়া পুণ্যের কাজ । তোমরা গৃহের সদর দরজা দিয়া প্রবেশ কর ও আল্লাহকে ভয় কর, হয়ত তোমরা সফলকাম হইবে ৷” তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বলেন ঃ রাসুলুল্লাহ (সা)-এর কাছে একদল লোক নব চাদ সম্পর্কে প্রশ্ন করায় এই আয়াত অবতীর্ণ হয়। চাদ দ্বারা লেন-দেনের সময়কাল

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।