Contents ১হড তাফসীরে ইব্ন কাছীর হইবে না । এমন কি রোগী দেখার জন্যও ঘরে যাওয়া জায়িয নহে । অবশ্য পথ চলাকালে রোগীর দেখা পাইলে তাহার কুশল জিজ্ঞাসা করা জায়িয আছে। ইতিকাফ অধ্যায়ে এই ব্যাপারে সবিস্তার আলোচনা করা হইয়াছে। সেখানে কোন কোন্ ব্যাপারে ইমামদের মতৈক্য রহিয়াছে এবং কোন্ কোন্ ব্যাপারে মতানৈক্য দেখা দিয়াছে তাহাও আলোচিত হইয়াছে। ‘কিতাবুস সিয়ামের’ শেষভাগে উহা স্বতন্ত্রভাবে সুন্দররূপে বিবৃত হইয়াছে। কুরআন করীমে যেহেতু রোযার বর্ণনার পর ই‘তিকাফের বর্ণনা আসিয়াছে, তাই ইসলামী শাস্ত্রবিদগণও তাহাদের গ্রন্থে রোযার বর্ণনা শেষে ই‘তিকাফের বর্ণনা ঠাই দিয়াছেন। আল্লাহ তা'আলা রোযার সাথে ই‘তিকাফের উল্লেখ করার মাধ্যমে এই ইঙ্গিত প্রদান করিয়াছেন যে, ইতিকাফ রোযার অবস্থায় হইতে হইবে এবং রমযান মাসের শেষভাগে হইতে হইবে৷ স্বয়ং রাসূল (সা) এর সুন্নাতও তাহাই ছিল। তিনি রমযান মাসের শেষ দিকে ইতিকাফ করিতেন । এমন কি এই সুন্নাত তিনি আমরণ অনুসরণ করেন। তাহার ইন্তিকালের পর উন্মাহাতুল মুমিনীগণও সেই ভাবে ইতিকাফ করিয়া গিয়াছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম স্ব-স্ব সংকলনে উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) হইতে একটি বর্ণনা উদ্ধৃত, করেন। তাহাতে বর্ণিত আছে যে, হযরত সফিয়া বিন্তে হাই (রা) ই‘তিকাফের সময়ে রাসূল (সা)-এর সহিত মসজিদে সাক্ষাত করিতেন এবং আবশ্যকীয় কথাবার্তা সম্পন্ন করিয়া আসিতেন। একবার রাসূল (সা) রাত্রিকালে হযরত সফিয়া (রা)-কে গৃহে পৌঁছাইয়া দেওয়ার জন্য তাহার সাথে গমন করেন। কারণ, তাহার গৃহ মসজিদে নববী অগ্রসর হইতেই দুইজন আনসার তাঁহাদিগকে দেখিতে পাইল । তাহারা তাহাদিগকে দেখিয়া দ্রুত সরিয়া যাইতেছিল। কোন কোন বর্ণনায় বলা হয় যে, রাসূল (সা)-কে সন্ত্রীক দেখিয়া তাহারা লজ্জায় গা ঢাকা দিয়াছিল। তখন রাসূল (সা) তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন- তোমাদের রাসূলের সঙ্গিণী হইলেন সফিয়া বিনতে হাই । অর্থাৎ রাসূল (সা) তাহাদিগকে জানাইয়া দিলেন যে, তাহার সহিত যে স্ত্রীলোকটি রহিয়াছেন তিনি তাহার স্ত্রী বৈ নহেন। তখন তাহারা বলিয়া উঠিল- সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ! (ইহাতে আমাদের কি কোন সন্দেহ থাকিতে পারে ?) তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন- শয়তান আদম সন্তানের রন্ধে রন্ধে রক্তের মত প্রবাহিত হইয়া থাকে। আমি এই ভয় করি যে, পরে শয়তান তোমাদের অন্তরে কোন ভুল ধারণার উদ্রেক না ঘটায় । কোন কোন বর্ণনায় আছে, শয়তান যেন তোমাদের অন্তরে কোন খারাপ ধারণা সৃষ্টি না করে। ইমাম শাফেঈ (র) বলেন ঃ এই ঘটনার মাধ্যমে রাসূল (সা) উন্মতগণকে এই শিক্ষা প্রদান করেন যে, অপরাধের স্থান হইতে সকলের বাচিয়া থাকা উচিত। মূলত উক্ত আনসারদ্বয়ের রাসূল (সা) সম্পর্কে কোন খারাপ ধারণা সৃষ্টি হওয়ার আদৌ সম্ভাবনা ছিল না। £55 শব্দ দ্বারা এখানে সংগম ও উহার আনুষঙ্গিক কাৰ্যসমূহ যথা চুম্বন, জড়াজড়ি কিংবা অনুরূপ অন্য কোন কার্য বুঝানো হইয়াছে। ইহা ছাড়া স্ত্রীর নিকট হইতে কোন কিছু লেন-দেন করায় আপত্তির কিছুই নাই । সহীহ্'দ্বয়ে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে যে,
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।