তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ১২১ জানাইলেন ৷ তিনি বলিলেন, আমি রোযাদার । রাসুলুল্লাহ (সা) প্রশ্ন করিলেন, তুমি কিভাবে রোযা রাখিয়া থাক ? তিনি উহার বর্ণনা দান করিলেন। অতঃপর হুযুর (সা) বলিলেন- মুহাম্মদের (সা) সন্তানদের মিলিত রোযা এক সাহরী হইতে দ্বিতীয় সাহরী পর্যন্ত । তোমরা উহা হইতে কোথায় রহিয়াছ ? ইমাম আহমদ বলেন £ আবদুর রাযযাক ও ইসরাইল আবদুল আ'লা হইতে, তিনি মুহাম্মদ ইব্‌ন আলী হইতে ও তিনি হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) এক সাহরী হইতে অপর সাহরী পর্যন্ত মিলাইয়া রোযা রাখিতেন। ইমাম ইব্‌ন জারীর আবদুল্লাহ ইব্‌ন জুবায়ের ও অন্যান্য পূর্বসূরির নিকট হইতে বর্ণনা করেন যে, তাহারা পর পর কয়েকদিন ধরিয়া বিনা ইফতারীতে ক্রমাগত রোযা রাখিতেন । তাঁহাদের এই রোযা সম্পর্কে অনেকেই বলিয়াছেন যে, ইহা তাহারা আত্মিক সংযম সাধনার জন্য করিতেন, ইবাদত হিসাবে নহে । আল্লাহই ভাল জানেন ইহা হইতে পারে যে, তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিষেধাজ্ঞাকে উন্মতের উপর তাহার করুণা ও অনুগ্রহ হিসাবে মনে করিতেন । হযরত আয়েশা (রা)-এর হাদীসেও তাহা বলা হইয়াছে । সুতরাং আবদুল্লাহ ইব্‌ন জুবায়ের, তৎপুত্র আমের ও অন্যান্য যাহারা সওমে বিসাল রাখিতেন, তাহারা ইহাতে কষ্ট পাইতেন না, বরং শক্তি লাভ করিতেন । তাঁহাদের সম্পর্কে ইহাও বর্ণিত আছে যে তাহারা রোযা শেষে তিক্ত কিছু দিয়া ইফতারী করিতেন, যেন পেটে জ্বালা সৃষ্টি না করে। ইব্ন জুবায়র (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি একাধারে সাতদিন রোযা রাখিতেন এবং দিবা-রাত্রিতে কখনও কিছু খাইতেন না । অথচ সপ্তম দিবসে তাহাকে সকলের চাইতে শক্তিশালী ও স্বাস্থ্যবান দেখা যাইত । আবুল আলিয়া বলেন ঃ আল্লাহ তা'আলা দিবসের রোযা ফরয করিয়াছেন। অতঃপর যখন রাত্রির আগমন ঘটে, তখন যাহার ইচ্ছা আহার করুক আর যাহার ইচ্ছা না করুক! salaall A LSC SS 551,০২6 5,5 ১, অৰ্থাৎ তোমরা মসজিদে ই’তিকাফে EE ERE 0 AE IEE LEU (রা) হইতে আলী ইব্ন তালহা বর্ণনা করেন ৪ যে ব্যক্তি রমযান মাসে কিংবা অন্য সময়ে মসজিদে ই'তিকাফরত রহিয়াছে, তাহার জন্য এই আয়াতে ই‘তিফাকের অবস্থায় স্ত্রীসহবাস হারাম করা হইয়াছে। যিহাক বলেন ঃ ইহার পূর্বে লোকেরা ই‘তিকাফের সময়ের ভিতর মসজিদ হইতে বাহির হইয়া স্ত্রীগমন করিত । অতঃপর এই আয়াত অবতীর্ণ হয় এবং উহা নিষিদ্ধ ঘোষিত হয়। মুজাহিদ ও কাতাদাহসহ অনেকেই এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম বলেন £ ইব্ন মাসউদ, মুহাম্মদ ইব্‌ন কা'ব, মুজাহিদ, আতা, হাসান, কাতাদাহ, যিহাক, সুদ্দী, রবী ইবন আনাস ও মাকাতিল প্রমুখ হাদীসবেত্তা বর্ণনা করেন যে, ই‘তিকাফকারী স্ত্রীর নিকটবর্তী হইবে না। উপরোক্ত বর্ণনাসমূহের ভিত্তিতে ইমামগণের . সর্বসম্মত অভিমত হইল এই যে, ই‘তিফকারী যতক্ষণ পর্যন্ত মসজিদে ই‘তিকাফরত থাকিবে, “ততক্ষণ পৰ্যন্ত তাহার জন্য স্ত্রীগমন হারাম থাকিবে । যদি কোন অত্যাবশ্যকীয় কাজে তাহার ঠিক ততটুকু সময়ই সে গৃহে অবস্থান করিতে পারিবে। যেমন প্রস্রাব-পায়খানা করা কিংবা আহার করা । ইহা ব্যতীত স্ত্রীকে চুম্বন করা, জড়াইয়া ধরা কিংবা অন্য কোন কিছু করা বৈধ কাছীর (২য় খণ্ড)--১৬

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।