তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২০ তাফসীরে ইব্‌ন কাছীর এক রোযার সহিত অন্য রোযা মিলাইও না। প্রশ্ন করা হইল - আপনি কেন মিলাইয়া রোযা রাখেন ? তিনি জবাব দিলেন 8 - ১ be Sl Sl Sls Sal SU অর্থাৎ আসি তোমাদের মত নহি । আমি রাত্রি অতিবাহিত করি এইভাবে যে, আমার পরওয়ারদেগার আমাকে পানাহার করান। তথাপি কিছু লোক মিলাইয়া রোযা রাখা অব্যাহত রাখিল। তখন হুযুর (সা) একাধারে দুই রাত্রি রোযা রাখিলেন। ইত্যবসরে ঈদের চাদ দেখা দিল । হুযুর (সা) বলিলেন- যদি চাদ আরও পরে দেখা দিত তাহা হইলে আমি একাধারে আরও রোযা রাখিতাম। ইহা দ্বারা তিনি সওযমে বিসালে অন্যান্যের অপারগতার প্রতি ইংগিত প্রদান করেন। বুখারী ও মুসলিমে ইমাম যুহরীর অনুরূপ একটি হাদীস বর্ণিত হইয়াছে। হযরত আয়েশা (রা), ইব্‌ন উমর (রা) ও আনাস (রা) হইতেও সওমে বিসাল নিষিদ্ধ করার হাদীস বর্ণিত হইয়াছে। হযরত আয়েশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) উন্মতের উপর রহমতস্বরূপ সওমে বিসাল নিষিদ্ধ করিয়াছেন। লোকেরা প্রশ্ন করিল, হে আল্লাহর রাসূল! আপনি কেন মিলিত রোযা রাখিতেছেন ? তদুত্তরে তিনি বলিলেন- আমি তোমাদের মতো নহি। আমার প্রভু আমাকে রাত্রিতে পানাহার করাইয়া থাকেন। ইহা হইতে প্রমাণিত হইল যে, উম্মতদের জন্য মিলিত রোযা রাখা নিষিদ্ধ করা হইয়াছে এবং ইহাও প্রমাণিত হইল যে, মিলিত রোযা রাখা একমাত্র হুযুর (সা)-এর বৈশিষ্ট্য ছিল। তাহার বিশেষ শক্তি ছিল এবং আল্লাহর তরফ হইতে তাহাকে সাহায্য করা হইত ৷ প্রকাশ থাকে যে, রাসূলুল্লাহ (সা)-এর উক্ত পানাহার প্রকৃত পানাহার ছিল না । তিনি প্রকৃতই যদি আল্লাহর তরফ হইতে প্রাপ্ত বস্তু পানাহার করিতেন, তাহা হইলে ইহাকে কখনও রোযা বলা ঠিক হইত না। বরং ইহা তাহার আত্মিক আহার ছিল। যেমন, আরবের কোন কবি বলিয়াছেন ৪ slo 9 Slr v2 USS JIS 2 Sil LU অর্থাৎ প্রেমিকার কথা ও স্থৃতি তোমাকে পানাহার ভুলাইয়া রাখে । তাহার জন্য জায়িয হইবে । যেমন হযরত আবূ সাঈদ খুদরী (রা)-এর হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ =! dl Lol Lol ol SUIS IL y5 Y অর্থাৎ এক রোযার সহিত অপর রোযা মিলাইয়া রাখিও না; একান্তই যদি কাহারও মিলাইয়া রোযা রাখার ইচ্ছা হয়, তবে সাহরী পর্যন্ত যেন রাখে। লোকেরা বলিল, হে আল্লাহর রাসূল! আপনি তো মিলিত রোযা রাখেন । রাসুলুল্লাহ (সা) বলিলেন- আমি তোমাদের মত নহি । রাত্রি যাপনকালেই আমাকে আহার প্রদানকারী আহার করাইয়া থাকেন ও পানকারী পান করাইয়া থাকেন । বুখারী ও মুসলিম শরীফেও এই রিওয়ায়েত বর্ণনা করা হইয়াছে। আল-উনসী আবূ বকর ইব্‌ন হাফস হইতে, তিনি হাতিব ইব্‌ন আবূ বুলতার (উম্মে ওয়ালাদ) মাতা হইতে বর্ণনা করেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) সাহরী খাইতেছিলেন। সেই সময় উক্ত মহিলা সাহাবী এদিক দিয়া যাইতেছিলেন ৷ রাসূলুল্লাহ (সা) তাহাকে আহার করার জন্য আমন্ত্রণ

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।