Contents সূরা বাকারা ১১৭ ইব্ন জারীর বলেন ঃ$ ইবৃন হামীদ ও ইবনুল মোবারক সুলায়মান তায়মী হইতে, তিনি আবূ উছমান নাহদী হইতে ও তিনি ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “বিলালের আযান শুনিয়া অথবা বিলালের আহবানে তোমরা কেহ সাহরী খাওয়া বর্জন করিও না। কেননা বিলাল রাত্রি থাকিতে আযান দিয়া থাকে। অথবা ইহা বলিয়া থাকিবেন যে, নিদ্রা হইতে জাগ্ত করার জন্য এবং তাহাজ্জুদের নামায পড়ার জন্য বিলাল রাত্রি থাকিতে আযান দিয়া থাকে। এই ভাবে হওয়াকে ফজর বলা হয় না, এভাবে না হওয়া পর্যন্ত ।” অর্থাৎ আকাশের উর্ধ্ব দিকে সাদা রেখা ফজর নয়, বরং আকাশের কিনারায় প্রশস্তভাবে ছড়াইয়া পড়া শুভ্রতা হইতেছে ফজর । তায়মী হইতে এই ধরনের হাদীস বর্ণিত হইয়াছে। তিনি হাসান ইব্ন জুবায়ের হইতে, তিনি ইব্রাহীম হইতে, তিনি তাহার পিতা হইতে, তিনি আবূ উসামা মুহাম্মদ ইব্ন আবি যি’ব ছাওবান হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “ফজর দুই প্রকারের । এক তো শৃগালের লেজের মত । উহা দ্বারা রোযাদারের উপর কোন বস্তু হারাম হয় না। বরং ফজর হ”ল যাহা ছড়াইয়া যায় আকাশের কিনারায় । তখন ফজরের নামায পড়া বৈধ হয় আর " [যাদারের আহার করা হারাম হইয়া যায়” । (হাদীসে মুরসাল) আবদুর রাযযাক বলেন ঃ ইব্ন জুবায়ের আতা হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) কে বলিতে শুনিয়াছি, ফজর দুইটি ৷ যে শুভ্রতা নিচের দিক হইতে উপরের দিকে উঠিয়া যায়, উহার সহিত নামাযের বৈধতা এবং রোযার অবৈধতার কোন সম্পর্ক নাই । কিন্তু যে ফজর পাহাড়ের চুড়াকে আলোকিত করিয়া দেয়, উহাই পানাহারকে হারাম করিয়া দেয় । আতা আরও বলেন, শুভ্রতা যখন আকাশে উদ্ভাসিত হয় এবং উহা লম্বা হইয়া আকাশের উপরের দিকে উঠিতে থাকে, উহা দ্বারা না রোযাদারের পানাহার নিষিদ্ধ হইয়া যায়, না নামাযের সময় বুঝা যায়, না হজ্ব বাতিল হয়। কিন্তু যখন উহা পাহাড়ের চুড়ায় পরিস্ফুট হইয়া দেখা দেয়, তখন রোযাদারের পানাহার হারাম হইয়া যায় এবং হজ্ব নষ্ট হইয়া যায়! হযরত ইব্ন আব্বাস ও আতার নিকট হইতে উহার সূত্র শুদ্ধ এবং পূর্ববর্তীগণের মধ্য হইতে একাধিক ব্যক্তি এইরূপ বৰ্ণনা করিয়াছেন । আল্লাহ তাআলা তাহাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। মাসআলা - আল্লাহ তা'আলা যেহেতু রোযাদারদের জন্য সুবহে সাদিক পর্যন্ত স্ত্রী সহবাস ও পানাহারের শেষ সময় নির্ধারণ করিয়াছেন, তাই প্রমাণিত হয় যে, কোন ব্যক্তি সকাল বেলা অপবিত্র অবস্থায় শয্যা ত্যাগ করিলে গোসল করিয়া রোযা পূর্ণ করিবে । উহাতে রোযার কোন ক্ষতি হইবে না। চার ইমামসহ পূর্ববর্তী ও পরবর্তী সকল উলামার মাযহাব ইহাই ৷ বুখারী ও মুসলিমে হযৱত আয়েশা (রা) ও হযরত উম্মে সালমা (রা)-এর বর্ণিত হাদীসে ইহাই বর্ণিত হইয়াছে তাহারা বলেন, রাসূল (সা) অপবিত্র অবস্থায় সকালে শয্যা ত্যাগ করিতেন । তাহার এই অপবিত্রতা সহবাস জনিত ছিল, স্বপ্নদোষ ঘটিত নহে । তারপর তিনি গোসল করিয়া রোযা পূর্ণ করিতেন। হযরত উন্মে সালমা (রা)-এর হাদীসে ইহাও বর্ণিত আছে যে, উল ডাযা (সা) না রোযা ভংগ করিতেন, না কাযা করিতেন।
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।