Contents সবিনয় নিবেদন অশেষ প্রশংসা সেই রহ্মানুর রহীমের যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন আর অজানাকে জানাইয়া আঁঞ্জরপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর যাহার হিদায়াত ও শাফাআত আমাদের ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদেগার! আমার কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর । . সবেমাত্র তাফসীরে ইবৃন কাছীরের বংগানুবাদের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হইল । এখনও পাড়ি বহু দূর । আল্লাহই তাওফীক দিবার মালিক । দ্বিতীয় খণ্ডে আমি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পারার তাফসীর সন্নিবেশিত করিয়াছি। পারাভিত্তিক গ্রন্থনা দ্বারা খণ্ডগুলির কলেবরে সমতা সৃষ্টি সহজতর হয় ও এতদ্দেশে পঠন-পাঠন ও বিভাজনে এই পদন্থাই সাধারণত অনুসৃত হয় বলিয়াই আমি উহা করিয়াছি। আশা করি পাঠকবর্গও ইহা পসন্দ করিবেন। দ্বিতীয় খণ্ডের এই প্রথম সংস্করণটি সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থার্কা সত্ত্বেও মুদ্রণ প্রমাদের ভূত এড়ানো গেল না বলিয়া আমি দুঃখিত । আশা করি, ইনশাআল্লাহ দ্বিতীয় সংস্করণে এই তাড়াহুড়াজনিত ক্ৰুটিবিচ্যুতিটুকু সহৃদয় পাঠকবৃন্দ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবেন বলিয়া আমার দৃঢ় আস্থা রহিয়াছে। এই বিরাট অনুবাদকার্যে আমি যাহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাইয়াছি তাহা কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসংশ্লিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের পরিচালক মুহাম্মদ লুতফুল হক ও সহকারী পরিচালক জনাব আবদুস সামাদের কাছে আমি বিশেষভাবে ঝণী। আল্লাহ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন কল্যাণ দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা । Me 5 Ss de এই গ্রন্থের যাহা কিছু কৃতিত্ব তাহার সবটুকু সা আল্লাহ রাব্বুল আলামীনের প্রাপ্য আর যাহা কিছু অকৃতিত্ব তাহা অধমের । গাফুরু্র UR wt tlio stent Tne weer oon. SUE NOE Oe TEE: আমীন-ইয়া রাববাল আলামীন!
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।