তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা বাকারা ১১১ ei cynic CUS ACt ১5 5: ৷ ০2 অৰ্থাৎ আন্তাহ তা'আলা অবগত আছেন যে, তোমরা নিজেদের ব্যাপারে খিয়ানত করিতেছিলে অনন্তর তিনি তোমাদের তাওবা কবূল করিয়াছেন এবং তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন তালহা বর্ণনা করেন $ রমযান মাসে মুসলমানগণ, যখন ইশার নামায সম্পন্ন করিত, তাহার পর হইতে পরবর্তী মাগরিব পর্যন্ত তাহাদের জন্য পানাহার ও স্ত্রীসংগম হারাম হইয়া যাইত । তথাপি তাহাদের কাহারও কাহারও ক্ষেত্রে রমযান মাসে উহার ব্যতিক্রম কার্য ঘটিয়া যায়। তাহাদের ভিতর হযরত উমর (রা)-ও ছিলেন। ফলে একদল লোক নবী করীম (সা)-এর দরবারে এই অভিযোগ উত্থাপন করে। তখন আল্লাহ তা'আলা অবকাশ দানের এই আয়াত নাযিল করেন। হযরত আওযফা মূসা ইব্‌ন উকবা হইতে, তিনি কুরায়েব হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ মুসলমানগণ সিয়ামের এই আয়াত নাযিল হওয়ার আগে রাত্রিকালে পানাহার ও স্ত্রীগমন করিত কিন্তু যখন ঘুমাইয়া পড়িত, তখন হইতে পরদিন সন্ধ্যা পর্যন্ত তাহারা পানাহার ও শ্রী সহবাস করিত না । এতদসত্ব্বেও একদিন আমাদের নিকট সংবাদ পৌঁছিল যে, উমর ইব্ন খাত্তাব ঘুম হইতে জাগিয়া স্ত্রীগমন করিয়াছেন। ইত্যবসরে তিনি নবী করীম (সা)-এর দরবারে হাযির অভিযোগ করিতে আসিয়াছি।’ রাসূল (সা) প্রশ্ন করিলেন-তুমি কি করিয়াছ ? তিনি জবাব দিলেন-‘আমি রোযা রাখার ইচ্ছা পোষণ করিয়াও ঘুম হইতে জাগিয়া স্ত্রীগমন করিয়াছি’ রাসূল (সা) বলিলেন- ইহা তোমার জন্য শোভনীয় কাজ হয় নাই । অতঃপর আলোচ্য আয়াত নাযিল হয়।' হযরত আবূ হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আতা ইব্‌ন কবাহ, কয়েস ইব্ন সা'দ ও সাঈদ ইব্‌ন আবূ উরওয়া বর্ণনা করেন ৪ এই আয়াত নাযিল হওয়ার আগে রমযানে মুসলমানগণ ইশার নামায শেষ করার পর নিদ্রা গেলে পরবৃ্তী সন্ধ্যা পর্যন্ত তাহাদের জন্য পানাহার ও স্ত্রী সংগম হারাম হইয়া যাইত । অতঃপর উমর ইব্ন খাত্তাব ইশার নামাযের পর স্ত্রী সংগম করেন এবং সুরাকা ইব্‌ন কয়েস আনসারী মাগরিবের নামাযের পর নিদ্রা কাতর হইয়া ঘুমাইয়া পড়েন এবং রাসূল (সা)- এর ইশার নামায পড়ানোর পূর্ব পর্যন্ত নিদ্রামগ্ন থাকেন । অতঃপর ইশার নামায পড়িয়া তিনি পানাহার করেন। পর দিন সকালে আসিয়া তাহারা রাসূল (সা)-এর খিদমতে এই সকল অবস্থা ব্যক্ত করেন। তখনই নাযিল হইল ৪ Jl Pall gas oh CF EUs SEMI ALL 0 Ul বস্তুত ইহা আল্লাহ তা‘আলার বিরাট করুণা ও অনুগ্রহ বৈ নহে। আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা হইতে যথাক্রমে হেসীন ইব্‌ন আবদুর রহমান ও হিশাম বৰ্ণনা করেন $ “একদিন উমর ইব্ন খাত্তাব (রা) দাড়াইয়া আরয করিলেন ‘ইয়া রাসূলাল্লাহ! বিগত

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।