Contents ১১০ তাফসীরে ইব্ন কাছীর ফলে তাহার পক্ষে উহা খুবই কষ্টকর হতই । RTS NUTT রোযাদারগণকে সুযোগ দান করা হয়। পট সত বহ হাত যা লাবার ডা আতা, কাতাদাহ, যুহরী, যিহাক, ইৰ্রাহীম নখ, সুদী, আতা খোরাসানী দাক তি উৰ প্রমুখ এই মত ব্যক্ত করিয়াছেন। ad ul LEST ০0 ৩৯ আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইবৃন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইবৃন জুবায়ের, মাকাতিল ইব্ন হাইয়ান প্রমুখ বলেন ৪ ৰ ০ 5519 ১1 5১২০০ ০৯ অৰ্থাৎ স্ত্ৰীগণ তোমাদের জন্য শান্তিস্বরূপ ও তোমরা তাহাদের জন্য শান্তিস্বরূপ । উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসংগে রবী ইব্ন আনাস বলেনঃ ও! ১ ০৫] 51! ১5515 <] তাহারা তোমাদের জন্য লেপ স্বরূপ ও তোমরা তাহাদের জন্য লেপ স্বরূপ । এই সকল ব্যাখ্যার সারকথা হইল এই যে, স্বামী-স্ত্রী উভয়কে একসংগে অহরহ মিলিয়া মিশিয়া থাকিতে হয় এবং পরস্পরের সান্নিধ্যে ও সংস্পর্শে জীবন কাটাইতে হয়। পরস্তু একই শয্যায় তাহাদিগকে শয়ন করিতে হয়। সুতরাং তাহাদের জন্য রোযা যেন কষ্টকর ও পীড়াদায়ক না হয়, তার জন্য রমযানের রাতে স্ত্রীসহবাস বৈধ করা হইয়াছে। এই আয়াতের শানে নুযুল সম্পর্কে রাবী আইয়ুবের হাদীসে সবিস্তারে আলোচিত হইয়াছে। আবূ ইসহাক, বারাআ ইব্ন আযিব হইতে বর্ণনা করেন £$ রাসূলুল্লাহ (সা)-এর সাহাবাবৃন্দের অবস্থা এই ছিল যে, তাহাদের কেহ যদি রোযা রাখিতেন এবং ইফতারের পূর্বে ঘুমাইয়া পড়িতেন, তাহা হইলে রাত্রে জাগার পর আর পানাহার করিতেন না। ফলে তাহার জন্য সেই রাত্রিসহ পূর্ণ একটি দিন অতিবাহিত করার পর পাহানার বৈধ হইত । কয়েস ইব্ন সুরাকা আনসারী একদিন রোযা রাখিলেন। তিনি সারাদিন ক্ষেতে কাজ করার পর ইফতারের সময় আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন-তোমার নিকট কিছু খাবার আছে কি ? সে জবাব দিল, না। তবে তোমার জন্য কোথাও হইতে কিছু খাবার জোগাড় করিয়া আনিতেছি। কয়েস ইব্ন সুরাকা সারাদিন পরিশ্রমের ফলে প্রবল ঘুম পাওয়ায় তিনি অল্পক্ষণের মধ্যেই ঘুমাইয়া পড়িলেন। তাহার স্ত্রী খাবার নিয়া আসিয়া দেখিল যে, তিনি ঘুমাইতেছেন। তখন সে বলিল, আফসোস, তুমি ঘুমাইয়া পড়িলে ? অতঃপর না খাইয়া পরদিন রোযা থাকায় বেলা দ্বিপ্রহরে তিনি বেহুশ হইয়া পড়েন। রাসূল (সা)-এর নিকট এই সংবাদ জ্ঞাপন করা হয়। অতঃপর উক্ত আয়াত অবতীর্ণ হয়। ইহার ফলে সকলেই আনন্দিত হইল । ইমাম বুখারী আবূ ইসহাকের সূত্রে হযরত বারাআ (রা) হইতে অপর একটি হাদীস বর্ণনা করেন। উহাতে বলা হয় £ রমযানের রোযার আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কিরাম সারা রমযান মাসে কখনও স্ত্রীগমন করিতেন না। কিন্তু কোন কোন সাহাবা ঘটনাচক্রে ইহার ব্যতিক্রম ঘটাইতেন। তাই আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন।
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।