তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০৮ তাফসীরে ইব্‌ন কাছীর হইলে আমি তাহার ডাকে সাড়া দেই ও তাহার মনোবাঞ্ছা পূর্ণ করি। হাদীসটি সূত্র বিচারে ‘হাসান গরীব শ্রেণীভুক্ত ৷ জাবির ইব্‌ন আবদুল্লাহ হইতে যথাক্রমে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস, আবূ সালেহ, আল কালবী ও ইমাম ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন 8 ১,59 Le ALL se 13516 41 $3 ০5২! আয়াতটি তিলাওয়াত করিয়া বলেন-“হে আল্লাহ! আমি দু'আর জন্য আদিষ্ট হইয়াছি। তাই তোমার উপর কবুলের ব্যাপারে সম্পূর্ণ নির্ভর করিলাম । আমি হাযির হইয়াছি, আমি হাযির হইয়াছি, হে লাশরীক আল্লাহ! আমি উপস্থিত হইয়াছি। যত সব প্রশংসা, নি‘আমত ও বাদশাহী একমাত্র তোমার । আমি সাক্ষ্য দিতেছি, তুমি এক ও অদ্বিতীয় । তুমি কাহাকেও জন্য দাও নাই এবং তোমাকেও কেহ জন্য দেয় নাই । তাই কেহই তোমার সমকক্ষ নহে । আমি সাক্ষ্য. দান করিতেছি যে, তোমার ওয়াদা সত্য, তোমার সাক্ষ্য সত্য, বেহেশত সত্য, দোযখ সত্য, কিয়ামতের দিনের আগমন সন্দেহাতীত সত্য এবং কবরবাসীগণের পুনরুখ্খানও সত্য ।” হযরত আনাস (রা) হইতে পর্যায়ক্রমে আল হাসান, সালেহ আল মুযধী, হাজ্জাজ ইব্‌ন আবু বকর আল বাযযার বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন-আল্লাহ বলেন, হে আদম সন্তান! তোমার কাজ হইল, তুমি একমাত্র আমারই ইবাদত করিবে এবং আমার সহিত কাহাকেও শরীক করিবে না। আমার কাজ হইল তোমার প্রতি কাজের বিনিময় দান এবং কোন কাজই বৃথা যাইতে না দেয়া। আর তোমার ও আমার যৌথ কাজ হইল তোমার দু'আ করা ও আমার কবুল করা । দু‘আর এই আয়াত রোযার আহকাম বর্ণনার মাঝে নাযিল করিয়া আল্লাহ তা'আলা মূলত রোযার মাসে বিশেষত প্রতিদিন ইফতারীর সময় বেশি বেশি দু'আ করার জন্য উৎসাহ প্রদান করিতেছেন । যেমন ইমাম আহমদ স্বীয় মুসনাদে বর্ণনা করিয়াছেন £৪ হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে তাহার পুত্র মুহাম্মদ, মুহাম্মদের পুত্র শুআয়েব, তাহার পুত্র আবু মুহাম্মদ মালেকী ও ইমাম আবূ দাউদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন £ঃ আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি-“রোযাদারের ইফতারের সময়ের বু‘আ কবুল হয়! তাই হে আবদুল্লাহ! যখন ইফতার করিবে, স্ত্রী ও সন্তানদিগকে একত্রে ডাকিয়া দু'আ করিবে। সেমতে তিনি ইফতারের সময়ে সকলকে একত্র করিয়া দুআ করিতেন” আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন ইয়াযীদ ইব্‌ন মাজাহ তাহার সুনানে বর্ণনা করেন যে, আমাকে হিশাম ইব্‌ন আম্মার, তাহাকে ওলীদ ইব্ন মুসলিম, তাহাকে ইসহাক ইব্‌ন আবদুল্লাহ আল মাদানী, তাহাকে উবায়দুল্লাহ ইব্‌ন আবু মুলায়কা ও তাহাকে আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিয়াছেন যে, নবী করীম (সা) বলেন ৪ “রোযাদারের ইফতারের সময়ের দুআ কবূল হয় এবং উহা প্রত্যাখ্যান করা হয় না।” উবায়দুল্লাহ ইব্‌ন আবু মুলায়কা বলেন- সতহত আত ও: কতক বর এই দু‘আ পড়িতে শুনিয়াছি $

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।