Contents সূরা বাকারা | ১০৭ সহীহ বুখারী ও মুসলিমে ইমাম মালিকের সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। ইমাম বুখারীর ভাষ্যে বলা হইয়াছে, ‘আল্লাহ তা'আলা প্রতিদানে তাহাকে জান্নাত দান করেন৷’ আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে আবূ ইদ্রীস খাওশানী, ইয়াধীদ, মুআবিয়া ইব্ন সালেহ, রবীআ, ইব্ন ওহাব, আবূ তাহির ও ইমাম মুসলিম বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ৪ যদি কোন বান্দা কোন পাপ অভিলাষ চরিতার্থের কিংবা আত্মীয়তা ছিন্নের প্রার্থনা না জানায় এবং প্রার্থনার ক্ষেত্রে তাড়াহুড়া না করে, আল্লাহ তা'আলা তাহার প্রার্থনা অবশ্যই কবুল করেন। লোকেরা প্রশ্ন করিল, হে আল্লাহর রাসূল! তাড়াহুড়ার অর্থ কি ? তিনি জবাব দিলেন-কাহারও এইরূপ বলা যে, নিশ্চয় দু'আ করিয়াছি, নিঃসন্দেহে দু'আ করিয়াছি, কিন্তু দুর্ভাগ্য যে, দু'আ কবুল হইল না । এই বলিয়া দু‘আ করা ছাড়িয়া দেওয়া । হযরত আনাস (রা) হইতে পর্যায়ক্রমে কাতাদাহ, আবূ হিলাল, আবদুস সামাদ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন- যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করিবে, ততক্ষণ মংগলে থাকিবে । লোকেরা প্রশ্ন করিল, তাড়াহুড়া কাহাকে বলে ? তিনি জবাব দিলেন, কাহারও এইরূপ বলা যে, আমি আল্লাহকে ডাকিলাম, কিন্তু তিনি আমার ডাকে সাড়া দিলেন না। হযরত আনাস (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া ইব্ন যুবায়ের, ইয়াধীদ ইব্ন আবদুল্লাহ্ হব্ন কুসায়েত, আবূ সখর, ইব্ন ওহাব, ইউনুস ইব্ন আবদুল আলা ও ইমাম আবূ জাফর তাবারী স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন $ কোন বান্দা যখন কিছু ' প্রার্থনা করে এবং যদি সে তাড়াহুড়া না করে কিংবা ধৈর্যহীন না হয়, তাহা হইলে হয় যথাসত্বর দুনিয়ায় তাহাকে তাহা দেওয়া হয়, অন্যথায় পরকালের জন্য তাহা সংরক্ষিত রাখা হয়। উরওয়া জিজ্ঞাসা করিলেন-হে আম্মা! তাড়াহুড়া ও ধৈর্যহীন হওয়ার অর্থ কি ? তিনি জবাব দিলেন-কাহারও এইরূপ বলা যে, প্রার্থনা করিলাম, ফ়্ কতুহ দেংয়া জহা মা ডাহা: কিন্তু সাড়া পাইলাম না। ইব্ন কুসায়েত বলেনঃ আমি সাঈদ ইব্ন যুবায়েরকেও হযরত আয়েশা (রা)-এর অনুরূপ বলিতে শুনিয়াছি। আবদুল্লাহ ইব্ন আমর হইতে যথাক্রমে আবূ আবদুর রহমান আল খাওলানী, বকর ইবন আমর, ইব্ন লাহীআ, হাসান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন ৪ অন্তররাজির একটি হইতে অপরটি অধিকতর সংরক্ষণ তৎপর (ব্যস্ত) । তাই হে মানব! আল্লাহ তা'আলার নিকট প্রার্থনার সময়ে নিশ্চিত কবুলের বিশ্বাস লইয়া প্রার্থনা করিবে । কারণ, তিনি কখনও উদাসীনের অমনোযোগী প্রার্থনা মঞ্জুর করেন না। ইব্ন আবি নাফে ইবৃন মা'দীকারেব হইতে পর্যায়ক্রমে ইসহাক ইব্ন ইব্রাহীম, ইসহাক ইব্ন আইয়ুব ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্ন আবি নাফে' ইব্ন মা'দীকারেব বলেন ৪ আমি ও হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহর (সা) খিদমতে ১2১ 1516 1 ১১১ ==! আয়াতাংশের তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করিলাম ৷ রাসূল (সা) তখন বলিলেন-হে পরোয়ারদেগার! আয়েশার এই প্রশ্নের উত্তর কি দিব ? তক্ষুণি হযরত জিব্রাঈল (আ) অবতীর্ণ হইয়া বলিলেন-আল্লাহ তা'আলা আপনাকে সালাম প্রদান করিয়া জানাইতেছেন যে, উক্ত আয়াতের তাৎপর্য হইল এই, যদি কোন সৎকর্মশীল ব্যক্তি পবিত্র অন্তরে সৎ নিয়তে আমাকে ডাকে, তাহা
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।