তাফসীরে ইবনে কাছীর ২য় খণ্ড
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা বাকারা ১০৫ ইমাম আহমদ বলেনঃ আবদুল ওহাব ইব্‌ন আবদুল মজীদ সাকাফী ও খালিদ আলহাযা আবূ উছমান নাহদী হইতে ও তিনি আবূ মূসা আশআরী (রা) হইতে এক হাদীস বর্ণনা করিয়াছেন তিনি বলিয়াছেন- আমরা হুযুর আকরাম (সা)-এর সহিত এক যুদ্ধে শরীক ছিলাম । আমরা যে কোন উঁচু স্থানে উঠিবার সময় এবং প্রত্যেক উপত্যকায় অবতরণের সময় উচ্চস্বরে তাকবীর বলিতে থাকিতাম ৷ হুযুর আকরাম্‌ (সা) আমাদের নিকটে আগমন করিয়া বলিলেন, হে লোকসকল! তোমরা স্বীয় আত্মার প্রতি দয়া কর, তোমরা কোন বধির ও দূরবতীকে ডাকিতেছ না। তোমরা যাহাকে ডাকিতেছ তিনি তো অত্যধিক শ্রবণকারী ও দর্শনকারী । তিনি তোমাদের যে কোন ব্যক্তির বাহনের গর্দান হইতেও অতি নিকটবর্তী রহিয়াছেন। হে আবদুল্লাহ ইব্‌ন কায়েস! তোমাকে কি জান্নাতের চাবির কথা বলিব ? “লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ” হইল জান্নাতের চাবি। এই হাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম সহীহাইনেও উল্লেখ করিয়াছেন। অন্যরাও আবূ উছমান নাহদী হইতে (যাহার নাম হইল আবদুর রহমান ইব্‌ন আলী) অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) বলেন £ আমাকে সুলায়মান ইব্‌ন দাউদ, তাহাকে শু‘বা ও তাহাকে কাতাদাহ হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন J, el kano) or nF rp ard wel pasha Saat Maegan বলিতেছেন যে, আমার প্রতি আমার বান্দা যেরূপ ধারণা পোষণ করিয়া থাকে আমিও তাহার প্রতি তদ্রপ ব্যবহার করিয়া থাকি । ইমাম আহমদ (র) আরও বলেনঃ আমাকে আলী ইব্ন ইন্সহাক, তাহাকে আবদুল্লাহ, বিনৃত ইব্ন খুশখাশ আল মুনীয়া ও তাহাকে হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন- আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, 5,45 Cl MLAS JUG ১525, :-,4,55, অৰ্থাৎ আল্লাহ তা'আলা বলেন যে, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে এবং আমার স্মরণে তাহার ওষ্ঠদ্বয় যখন নড়াচড়া করে, তখন আমি তাহার সহিত থাকি । আমি বলিতেছি $ ইহা আল্লাহ তা'আলার কালামে পাকের অনুরূপ হইয়াছে। যেমন আল্লাহ তাআলা বলেন ৪ ও USL pA SHG TS SH ce lll “যাহারা খোদাভীরু ও সৎলোক তাহাদের সহিত আল্লাহ রহিয়াছেন।” তেমনি তিনি হযরত মূসা (আ) ও হারুন (আ)-কে বলিতেছেন ৪ sls el LG S| “আমি তোমাদের উভয়ের সহিত থাকিয়া শুনিয়া থাকি ও দেখিয়া থাকি ।” ইহার অর্থ হইল, আল্লাহ তা'আলা প্রার্থনাকারীর প্রার্থনা বৃথা যাইতে দেন না আর তিনি সেই প্রার্থনা হইতে অনবহিত থাকেন এমনও নহে; বরং তিনি সকল প্রার্থনা শ্রবণকারী । এখানে দু‘আর প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে এবং উহা যে আল্লাহ তা'আলার নিকট বৃথা যায় না, এই ওয়াদাও করা হইয়াছে। যেমন ইমাম আহমদ 'বলেন ঃ আমাকে ইয়াযীদ, কাছীর (২য় খণ্ড)--১৪

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।