৯৬ ইসলামী আইন ও বিচার €৩১ 9০3 4 ০7০ জি এটি এর অর চ৯ আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দীন হিসেবে পছন্দ করলাম ।২১ অপরদিকে রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা জীবনের অপরিহার্য অংশ। পৃথিবীতে রাষ্্রব্যবস্থার উত্তবের পর থেকেই রাজনীতির চর ভ্রম বাড়ছে। বর্তমান পৃথিবীতে রাজনীতিহীন জীবন কমন! করা যায় না। তাই যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা (অর্থাৎ এ জীবন ব্যবস্থায় জীবনের এমন কোন দিক ও বিভাগ নেই, যা সম্পর্কে নির্দেশনা দেয়া হয়নি); যেহেতু ইসলামের প্রধান উৎস কুরআন ও সুন্নাহতে রাজনীতি সম্পর্কিত বহু বিষয় আলোচিত হয়েছে; যেহেতু ইসলামের সর্বশেষ নবী রাসূলুল্লাহ স. তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তার পরবর্তীতে খুলাফায়ে রাশিদা ও মুসলিমগণ সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন; যেহেতু ইসলামের অনেক বিধি বিধান রয়েছে যেগুলোর বাস্তবায়ন রাষ্ট্রক্ষমতার সাথে সম্পর্কিত; যেহেতু কুরআনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে মুসলিম উম্মাহকে পৃথিবীতে খিলাফাত বা প্রতিনিধিত্বশীল শাসন ক্ষমতা প্রদানের ওয়াদা প্রদান করা হয়েছেঃ২ সেহেতু ইসলামে রাজনীতি আছে এবং জীবনের অন্যান্য দিক ও বিভাগ যেমন সংস্কৃতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদির সাথে ইসলামের সম্পর্ক যেমন রাজনীতির সাথেও ইসলামের সম্পর্কও তেমন। ইসলামে রাজনীতির গুরুত্ব এবং এ দুটির আত্তঃসম্পর্ক অস্বীকার করার কোন উপায় নেই। উপরোক্ত কারণগুলো ছাড়াও আরো বনু কারণ রয়েছে যার জন্যে রাজনীতিকে কখনো ইসলাম থেকে পৃথক করা যায় না কিংবা ইসলামকে রাজনীতি থেকে পৃথক রাখা যায় না। উল্লেখ্য যে, ইসলাম বিশ্বের অন্যান্য প্রচলিত ধর্মের মতো কিছু নীতি-নৈতিকতা ও অনুষ্ঠাননির্ভর ধর্ম নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যার মধ্যে ব্যক্তি জীবন ৪ আল-কুরআন, ০৫ : ০৩ ২২. সুপ্রসিদ্ধ এতিহাসিক ড. জিয়াউদ্দিন রাইস তার “ইসলামের রাজনৈতিক তত" (0১০9/1021 1701) ০7 15171) শীর্ষক গ্রন্থে বলেন : “এতে কোনো সন্দেহ নেই যে রসূলুল্লাহ সা. তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন কেউ যদি এটিকে তার কার্ধপ্রণালীর দৃষ্টিতে বিবেচনা করে আধুনিক রাজনীতির সাথে তুলনা করে তাহলে সার্বিক অর্থে একে রাজনৈতিক কার্যকলাপ বলা যেতে পারে । একই সাথে কেউ যদি এটিকে তার লক্ষ্য উদ্দেশ্য ও এর আধ্যাত্মিক ভিত্তি যার উপর এটি প্রতিষ্ঠিত হয়েছে, এ দৃষ্টিতে বিবেচনা করে তাহলে একে ধর্মীয় কার্যকলাপ বললে তাতেও কোনো বিধি-নিষেধ থাকতে পারে না।” ”পৃষ্ঠা-২৭-২৯ ২. আল-কুরআন, ২৪ : ৫৫ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।