ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ : ১১, সংখ্যা : ৪৩ জুলাই - সেপ্টেম্বর : ২০১৫ রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল * [সারসংক্ষেপ : রাজনীতি মানব জীবনের সবচেয়ে বড় প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ দিক । এর উপর নির্ভর করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয় । রাজনীতি একজন মানুষের চলন-বলন, মানসিকতা, সাহসিকতা, মানবিকতাসহ নানান দিককে নিয়ন্ত্রণ করে । রাজনীতি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে এভাবিত করে । বতর্ান বিশ্ব যেন রাজনীতি ছাড়া অচল । ইসলাম এমন একটি জীবন বিধান, যা যানব জীবনের সকল বিষয়ে সুস্পট নিদেরশনা প্রদান করেছে । কিসে তার কল্যাণ আর কিসে অকল্যাণ তাও কিস্তারিতভাবে আলোচনা করেছে । রাজনীতি যেহেতু মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই ইসলামও এ বিষয়ে দিক-নিদে্শনা প্রদান করেছে । যা আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজনীয় । বক্ষ্যমাণ প্রবন্ধে রাজনীতির সংজ্ঞা, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক এবং ইসলামে রাজলীতির গুরুতু ও এয়োজনীয়তা সম্পরকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে 1 ভূমিকা বর্তমান যুগে সভ্য জগতের প্রত্যেক ব্যক্তিকেই কোন না কোন রাষ্ট্রীয় সীমার মধ্যে বসবাস করতে হয়। প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা থাকে শাস্তি, নিরাপত্তা ও সম্মানের সাথে বসবাস করার । কিন্ত রাষ্ট্র পরিচালনায় সঠিক নেতৃত্ব ও কল্যাণজনক দৃষ্টিভঙজি না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই অকল্যাণ ও বিশৃঙ্খলা বিরাজমান । কোন রাষ্ট্রকে নেতৃতৃ দেয়ার মাধ্যম হলো রাজনীতি । সেই রাজনীতি যদি ইসলামের আলোকে হয়, তাহলেই সত্যিকার কল্যাণ নিশ্চিত করা সন্তব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়ে রাজনীতির প্রভাব ব্যাপক। তাই ইসলামের দৃষ্টিতে রাজনীতি খুবই গুরুতৃপূর্ণ বিষয়। রাজনীতি বলতে কী বুঝায়? বর্তমান পৃথিবীতে সর্বাধিক চর্চিত বিষয়াবলির মধ্যে অন্যতম হলো রাজনীতি । রাজনীতি শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রশীসন বা পরিচালনার নীতি ।১ রাজনীতি বুঝাতে ইংরেজিতে 7৯011105 (পলিটিক্স) শব্দটি বহুল ব্যবহৃত হলেও তত্তুগতভাবে শব্দ দু'টি প্রভাষক, ছেনার্ক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ঢাকা ক্যাম্পাস। ৯». সম্পাদনা পরিষদ, ব্যবহারিক বাংলা অতিধান, ঢাকা : বাংলা একাডেমি, ২০১০ খ্রি., পৃ. ১০২৭ //4.10907079071.00])

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।