ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৮ ইসলামী আইন ও বিচার মাকাসিদুশ শরী“আহ ( ৭১] ১৬০) “মাকসাদ' শব্দটি বাংলাভাষায় সুপরিচিত। এটি মূলত আরবী শব্দ। এর বহুবচন “মাকাসিদ' | শাব্দিকভাবে “মাকসাদ' বা “মাকসিদ' মানে কোনো কিছুর উদ্দেশ্য, লক্ষ্য, ইচ্ছা, হেতু বা তাৎপর্য এবং শরী“আহ অর্থ পথ, নিয়মনীতি । পরিভাষায় মহান আল্লাহ তার বান্দাদের জন্য যে বিধি-বিধান জারী করেছেন তাকে শরী“আহ বলা হয়। অতএব শরী“আহর লক্ষ্য ও উদ্দেশ্যই মাকাসিদুশ শরী“আহ। ইমাম গাযালী [১০৫৮-১১১১ব্রি. বলেন, মূলগতভাবে মাকাসিদুশ শরী“আহর সম্পর্ক কল্যাণের সাথে। যা কিছুর দ্বারা মানুষের বিশ্বাস, জীবন, বুদ্ধিবৃত্তি, বংশধারা ও সম্পদের সুরক্ষা হয় তা-ই মাসলাহা বা কল্যাণ। এ নিরিখে কল্যাণকর সবকিছুর সহায়তা করা এবং যাবতীয় অকল্যাণ দূর করাই মাকাসিদুশ শরী“আহ ।১ ইমাম শাতিবী [মৃ. ১৩৮৮ধি.] বলেন, বহু ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে আল্লাহর প্রাকৃতিক নিয়ম ও বিধানের অনুসরণ ও আনুগত্য করে থাকে । জীবনের অন্য সব ক্ষেত্রেও তাকে আল্লাহর আদেশ-নিষেধের অনুগামী করা শরী“আহর উদ্দেশ্য ।২ ইবনে আশূর [১৮৭৯-১৯৭৩বি.]-এর মতে, ইসলামী শরী“আহর উদ্দেশ্য হলো মানব জাতির কল্যাণ। আর কল্যাণ সাধিত হয় মানুষের বিবেক-বুদ্ধির সুস্থতা, কর্মের যথার্থতা ও জীবনোপকরণের উৎকর্ষের দ্বারা ।০ বর্তমান শতকের চিন্তানায়ক ড. ইউসুফ আল-কারযাভী [জ. ১৯২৬খি,] মাকাসিদুশ শরী'আহকে আরো সরলভাবে উপস্থাপন করেন। তিনি বলেন: শরী'আহর লক্ষ্য হলো কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করা ।৪ এই মতের সমর্থনে প্রফেসর ড. মুহাম্মদ সাদ আল ইউবী* বলেন : মানুষের কল্যাণের জন্য যে সব উদ্দেশ্য, লক্ষ্য, তাৎপর্য ও কৌশলের ওপর গুরুত্ব দিতে হবে তা-ই মাকাসিদুশ শরী“আহ।৬ » আবু হামিদ আল-গাবালী, আল-মুজাসকা মিন ইলম আল-উসূল, কারো : আল-মাকতাবাহ জাল-তিজারিয়্যাহ, ১৯৭৩, খ. ১, পৃ. ১৩৯-১৪০ ১ আশ-শাতিবী, আল-সুওয়াকাকাত, কায়রো : দারুল হাদীস, ২০০৬, পৃ. ৩৭৯ « মুহাম্মদ আত-তাহির ইবনে আশূর, ট্রিটিজ অন মাকাসিদ আল-শরী আহ্‌, ওয়াশিংটন : দি ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট, ২০০৬, পৃ. ৯১ *. ইউসুফ আল কারাযাতী, ফিকহ্য-যাকাত, বৈজ্ত : মুরাসসাসাতুর রিসালাহ, ২০০৩, খ, ১, পৃ. ৩১ «প্রফেসর ড. মুহাম্মদ সাদ বিন আহমদ বিন মার্সউদ আল-ইউবী একজন সমসাময়িক মাকাসিদ গবেধক। বর্তমানে তিনি মদীনা মুনাওয়ারাস্থ ইসলারী বিশ্ববিদ্যালয়ের শরী“আহ অনুবদের একজন ফ্যাকাম্টি হিসেবে কর্মরত রয়েছেন। * মুহাম্মদ সা'দ আল-ইউবী, মাকাদিসুশ শরী'আহ আল-ইসলামিয়্যাহ.ওয়া 'আলাকাড়ুহা বিল আদিল্লাতিশ শার 'ঈয়্যাহ, রিয়াদ : দারুল হিজরাত,' ১৯৯৮ঘরি., পৃ. ৩৭ ///.109070790791.00])

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।