ইসলামের নবজাতকের নামকরণ সংশ্রিষ্ট বিধান ৮৭ পিতা-মাতাকে তুমি সম্বোধন করেন। এছাড়া ব্যক্তি ব্যক্তিকে পারস্পরিক নাম ধরে ডাকার মধ্যেও একটি শিষ্টাচারিতা রয়েছে । কোন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে তাকে স্যার স্যার বলে সম্মান দেখানো হচ্ছে অপর দিকে তার অনুপস্থিতিতে যেনতেন ভাবে তার নাম ধরে তার সম্পর্কে বলা হচ্ছে। আবার আজকাল এক ধরনের নাম ধরে ডাকার শিষ্টাচার চালু করেছে বিবিসি । যা তারা তাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় বলে থাকে । যেমন- বলুনতো আনিস, ঢাকায় কেমন হরতাল দেখলেন ইত্যাদি । বলুনতো, দেখলেন ইত্যাদি শব্দে যথেষ্ট শিষ্টাচারিতা থাকলেও কিন্তু সম্বোধনে না আছে মি., না আছে জনাব।+* এভাবে সম্মানহীন এক ধরনের নাম ধরে ডাকার সংস্কৃতি আমাদের সমাজে চালু হচ্ছে। এসব বিকৃত অনুশীলনের কারণ নামকরণ ও নাম ধরে ডাকার ইসলামী রীতির অনেকাংশে বিকৃত অনুশীলন আজ মুসলিমদের মধ্যে চালু হয়েছে। এর কারণ অনুসন্ধান করলে যে বিষয়গুলো ফুটে উঠে সেগুলো হলো, ক. অজ্ঞতা সম্পর্কে অজ্ঞ। এছাড়া অনেকে সন্তানের নামকরণের ইসলামী নীতি সম্পর্কেও অজ্ঞ । ফলে তারা নানা বিকৃত ধারা চর্চা করছে। যার স্পষ্ট উদাহারণ হচ্ছে- আমাদের সমাজে একদল মুসলিম পবিত্র কুরআনে শব্দটি ব্যবহৃত হয়েছে এতটুকু বুঝেই আবেগে সন্তানের নাম রাখা শুরু করেছেন। অথচ শব্দটির অর্থ খুবই খারাপ। যেমন, তুকায্যিবান (মিথ্যাচারিতা), খিনজীর (শুকর), জাহান্নাম (নরক), আযাবুন আলীম (যন্ত্রণাদায়ক শাস্তি) ইত্যাদি । এটি অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।১০৯ এছাড়া সমাজে মফিজ, আবুল বলে একে অপরকে গালি দেয়। অথচ এটি ইসলামী নামের অংশ। এটিও অজ্ঞতার বহিঃপ্রকাশ । অমুসলিমদের ফড়যন্ত অমুসলিম লেখক, সাহিত্যিকগণ কর্তৃক মুসলিম নামের বিকৃতি ও মুসলিম নামকে হেয় প্রতিপন্ন করার প্রবণতাও মুসলিমদেরকে এ ধরনের বর্জনে প্রলুব্ধ করেছে। যেমন- কলকাতা থেকে ছাপানো বাংলা কবিতার বইয়ে উল্লেখ করা হয়েছে, “র-তে রাম রাম, রমণ ও স্বপন স্কুলে যায়। রহিম, করিম ও বকর চুরি করে আম খায়।” ১০৮ জঙুরী, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ২৬ ও ১২৪ ১৯ মো. আতাউর রহমান আতহারী, ইসলামী সংস্কৃতির ধারা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ, অপ্রকাশিত এম.ফিল. অভিসন্দর্ভ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ২০০৪, পৃ. ১৩২ ///.10707079071.00])
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।