ইসলামের নবজাতকের নামকরণ সংশিষ্ট বিধান ৮৫ মুহাম্মদ শহীদুল্লাহ এ মত পরিত্যাগ করেন।৯১ এভাবে বাংলা অর্থ করলে আবদুল্লাহর অর্থ হবে ভগবান দাস, শহীদুল্লাহর অর্থ করলে হবে বলি নারায়ণ । তাহলে আমরা কি এরূপ বাংলা শব্দে নামকরণ করব? (নাউযুবিল্লাহ) দীর্ঘ নামের ধারা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর অনেকের নাম বহু শব্দে প্রণীত। দু'শব্দে বা এক শব্দে ইসলামী নাম হতে পারে । কারণ শব্দের এ দীর্ঘ নামের এঁতিহ্য আমরা পেয়েছি মূলত আরবদের থেকে । আরব দেশে সাত, আট বা ততোধিক শব্দে এক ব্যক্তির নাম হয়। প্রথম এক বা দুই শব্দ ব্যক্তিটির নাম, তার পরের শব্দগুলো হলো তার পিতা, পিতামহ, প্রপিতামহ বা বংশের নাম। আরবদের দীর্ঘ নাম দেখে বাঙ্গালী মুসলিমদেরও সখ হল কয়েক শব্দে নাম রাখার। আরবী না জানা এবং আরব এতিহ্যের সাথে পরিচয় না থাকার কারণে মুসলিমগণ তাদের নাম দীর্ঘ করল আরদের লম্বা নামের তাৎপর্য উপলব্ধি ছাড়াই ।১২ মূলত নাম হবে এক বা দু'শব্দে। এজন্য মুহাম্মদ সা. ও তীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী রা. সহ প্রায় সকল সাহাবীর নাম এক বা দুই শব্দেই নামকরণ করা হয়েছে। আবার অনেকে এরূপ লম্বা নাম সংক্ষেপে লেখেন। যেমন এ.কে.এম.এইচ.এম.ভি. রহমত উল্লাহ চৌধুরী (টুকু মিয়া)। কেন এরূপ লম্বা নাম? যা উচ্চারণ করাও যায় না, আবার লেখতে গেলেও কয়েক ডজন অক্ষর লাগে ।১০* হালকা পাতলা ও সহজে উচ্চারণ করা যায় এরূপ নাম রাখাই উচিত। একাধিক নামকরণ আমাদের সমাজে সাধারণত একজনের দু'টি নাম থাকে । একটি ডাক নাম এবং অপরটি আসল নাম। আজকাল অনেকে আসল নামের সাথে ডাক নামও জুড়ে দিয়েছেন। কোন কোন মুসলিম ছেলে-মেয়ের ডাক নাম শুনে শত দুঃখের মাঝেও হাসি পায়। যেমন ঝাড়ু, ঝাড়ন, পচা, ভেটকু, মাখন, চিনি, ক্ষুদ, জগা, মগা, কলা, ধলা, পেছন, বচন, রচন, চাদ, সুরুজ ইত্যাদি । আমেরিকার এ্যাপলো আর রাশিয়ান লুনাও বাদ যাচ্ছে না। উত্তিদ জগত, প্রাণী জগত, নদ-নদী, পাহাড়-পর্বত, মাঠ-ঘাট, অলি-গলি অর্থাৎ যা স্মরণে আসছে তাই নাম রাখা হচ্ছে।১* আমার মনে হয় একটি আসল নাম, একটি ডাক নাম এ দু'টো নামের ধারা এদেশে মুসলিমদের মধ্যে এসেছে হিন্দুদের ধারা থেকে। হিন্দু শাস্ত্র মতে শিশুর দুটি নামের ১০১. এ. জেড. এম. শামসুল আলম, বাঙ্গালী সংস্কৃতি, ঢাকা : মুহাম্মদ ব্রাদার্স, ২০০৮, পৃ. ১৩০-১৩১ - প্রাগুক্ত, পৃ. ১২৬-১২৭ ১০৩ জন্ুরী, প্রাণ্তক্ত, খ. ১, পৃ. ৬৬ : প্রাণ্ুক্ত, খ. ১, পৃ. ৭৩-৭৪ //4.10907079071.00])
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।