ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ ইসলামী আইন ও বিচার উপলক্ষ্যে এরূপ রাব্রি ব্যাপী অনুষ্ঠান হয়েছে। হাতির লড়াই, নৃত্যগীত অনুষ্ঠিত হয়েছে বলে এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন। ইতালীয় পর্যটক মানুচি উল্লেখ করেছেন, সন্তান জন্মের পর থেকে ছয় সাত দিন উৎসব হত। এটিকে উৎসব ছত্রি (ষষ্ঠ দিবসের কৃত্য) নামে অভিহিত করা হত।১' এভাবে মুসলিমদের মাঝে বিকৃত উৎসবের ধারা তৈরি হয়। আবার কোথাও নামকরণের দিন হিসেবে জন্মের একাদশ বা দ্বাদশ দিনকে পালন করা হয়। এটি হিন্দুদের অনুশীলিত একটি রীতি। যা হিন্দু শান্ত্র মনুর মতে এ কাজের প্রশস্ত সময় ।৯ তবে বর্তমানে বাংলাদেশে সপ্তম দিনে নামকরণের পরিবর্তে চল্লিশতম দিনেও নামকরণ করা হচ্ছে এবং অনুষ্ঠান করা হচ্ছে। এ উপলক্ষ্যে শরী'আহ্‌র অনুমোদনহীন অনেক কাজও অনুশীলিত হচ্ছে।** আবার নামকরণের প্রক্রিয়ায় মুসলিমদের মধ্যে একটি প্রক্রিয়া এমনও অনুশীলিত হয় যে, একজন মৌলভী ডাকা হবে। তিনি পুস্তক বন্ধ করে সুচ বা কাটা পুস্তকের পাতার মধ্যে ঢুকাবেন। তারপর সুচবিদ্ধ জায়গাটা খোলা হবে এবং সে পাতার প্রথম অক্ষরটি তিনি গ্রহণ করবেন ও এর অর্থানুসারে শিশুর নামকরণ করবেন ।১০* অথচ ইসলামে এরূপ পদ্ধতি গ্রহণের কোন বিষয় বর্ণিত হয়নি। এটি বিদআত ও পৎঘ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। বাংলা ভাষায় নামকরণ সাধারণত ইসলামের নির্দেশনা হচ্ছে নামের ভাষা হবে আরবী । সারা পৃথিবীতে এটি অনুশীলিত রীতি । আমাদের দেশে অনেকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় নামকরণের কথা বলে থাকেন। বাঙ্গালী মুসলিমের নাম বাংলা ভাষায় হওয়ার ব্যাপারে প্রখ্যাত ভাষাবিদ সুধী ড. মুহাম্মদ শহীদুল্লাহ মত প্রকাশ করলে তার সমকালীন বাংলা ও উর্দু ভাষাবিদ, সাহিত্যিক হেকিম হাবিবুর রহমান তার দাঁতভাঙ্গা জবাব দিয়েছিলেন। একই অনুষ্ঠানে ড. মুহাম্মদ শহীদুল্লাহকে হেকিম হাবিবুর রহমান “কবিরাজ বলি নারায়ণ” বলে কয়েকবার সম্বোধন করলে তিনি হতচকিত হয়ে যান। পরে কথোপকোথনে হেকিম হাবিবুর রহমান এর ব্যাখ্যায় বলেন, তার মতে ডক্টর শব্দের বাংলা অর্থ কবিরাজ, শহীদ শব্দের অর্থ বলি, আল্লাহ শব্দের অর্থ নারায়ণ । অতএব ড. মুহাম্মদ শহীদুল্লাহ উচিৎ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফিডেবিট করে নিজের নাম বাংলা করে এ দর্শন বাস্তবায়নে পথিকৃতের ভূমিকা পালন করা । তার এ জবাবে ড. ** ড. এম.এ. রহীম, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, ঢাকা : বাংলা একাডেমী, ২০০৮, পৃ ২০৭ ৯” বাংলাপিডিয়া, প্রাপ্ত, খ. ৬, পৃ. ৪১৯ ৯* ড. শেখ মোঃ ইউসূফ, বাংলাদেশের মুসলিম সংস্কৃতি, ঢাকা : কামিয়াব প্রকাশন, ২০০১, পৃ. ৬৪ ১০০ ড. এম. এ. রহীম, প্রাণুজ, পৃ. ২০৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।