৮২ ইসলামী আইন ও বিচার অর্থবোধক শুধু মোহাম্মদ শব্দ ।”* আবার অনেকে মু. মোঃ, মোহাং ইংরেজীতে 7৬. 10.) 1401)0 ইত্যাদি লেখেন। এরূপ শব্দ একটি অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই নয়। অতএব এটিকে সংক্ষিপ্তকরণ, এ শব্দটির প্রতি একধরণের অবজ্ঞা প্রদর্শন ব্যতীত আর কিছুই নয়। যা নিঃসন্দেহে নবী সা. এর প্রতি বেয়াদবী ও গুনাহের কাজ।” মুহাম্মাদ, আহমাদ সহ আরবী নামের বিকৃত বানান প্রচলিত মুহাম্মদ শব্দটির শুদ্ধ উচ্চারণ মুহাম্মাদ হওয়া উচিত। বাংলা ভাষায় দীর্ঘ দিন মোহাম্মদও ব্যবহৃত হয়ে আসছে। তাই বলে তা মহামেদ হতে পারে না। ১৯৮৪ সালে মারা যাওয়া বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ আবু মুহাম্মদ হাবীবুল্লাহর উপর একটি দৈনিকে নিবন্ধ প্রকাশ করা হয়। শিরোনাম ছিল- আবু.মহামেদ হাবিবুল্লাহ: শ্রদ্ধাঞ্জলী । ভক্তের হাতে পড়ে মুহাম্মদ হাবীবুল্লাহ হয়ে গেলেন মহামেদ হাবীবুল্লাহ । তাও আবার মৃত্যুর পরে। এমনকি প্রবন্ধের ভিতরে যতবার তার নাম উল্লেখ করা হয়েছে ততবারই মহামেদ উল্লেখ করা হয়েছে। এটি উদ্দেশ্যমূলক বানান বিকৃতি ছাড়া আর কিছুই নয়।৯ আবার যত গণ্ডগোল নামের আহমাদ শব্দ নিয়ে। কেউ লেখেন আহমেদ, কেউ লেখেন আহামেদ, আবার কেউ লেখেন আহম্মেদ, আহাম্মদ, কিংবা আহাম্মেদ । অজ্ঞতার কারণে কেউ লিখলে তা শোধরানোর চেষ্টা করা দরকার । কিন্তু জেনে শুনে লিখলে তাকে বারণ করবে কে? আহমাদ “ম'-এর সাথে আকার যুক্ত করে উচ্চারণই শুদ্ধ উচ্চারণ । তবে আহমদ উচ্চারণও দীর্ঘদিন শুদ্ধের কাছাকাছি হিসেবেই ধর্তব্য হচ্ছে। কিন্ত আহমেদ, আহম্মেদ, আহাম্মদ লেখার কোন অবকাশ নেই।৯, ইংরেজী স্টাইলে মুসলিম নাম নৃরুদ্দীন হয়ে যায় নূরেডীন। বিলেতের এ নূরেডিন পরে আর নূরুদ্দীন হতে পারে না। কয়েক শতাব্দী পর্যন্ত ইবনে সীনা এবসীন ছিলেন। ্রান্ত বিকৃতির এভাবে বেড়াজাল সৃষ্টি করে শ্রীস্টানগণ আমাদের অনেক মুসলিম মনীষীদেরকে শত শত বছর আটকে রেখে মুসলিমদের পরিচিতির সূত্র থেকে বিচ্ছিন্ন করে রাখে ।৯২ এক্ষেত্রে হিন্দুদের ষড়যন্ত্রও কম দায়ী নয়। তারা কখনো মুসলিম নেতাদের নাম, ইসলামী নাম শুদ্ধ করে লেখেন না। হিন্দু লেখকগণ সোহরাওয়ার্দিকে লেখেন সুরাবদী, জেনারেল ওসমানীকে লেখেন ওশমান, মুসলমান তাদের কাছে ৮৮ জহুরী, অপসংস্কৃতির বিভীষিকা, খ. ১, প্রাণ্ুক্ত, পৃ. ৬৬-৬৭ ৮* মুহাম্মদ ইউসুফ লুধিয়ানাবী, আপনাদের প্রশ্নের জওয়াব, মুহাম্মদ খলিলুর রহমান অনুদিত, ঢাকা : বাংলাদেশ ইসলামিক সেন্টার, ২০০১, খ. ১, পৃ. ৪৮ ৯৮ জহুরী, প্রাগুক্ত, খ. ১, পৃ. ৬৫-৬৬ ৯১. প্রাণুভ, প্. ৬্৬ ৯২. জহুরী, প্রাণ্ুক্ত, খ. ৩, পৃ. ১১১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।