৮০ ইসলামী আইন ও বিচার বাস্তবেই অদৃশ্য হয়ে গেছে। আর সংস্কারক আলিমদের প্রভাবের কারণে তা আরবী পদবীতে রূপান্তরিত হয়েছে ।** তবে মুসলিমগণ এখানকার স্থানীয় মর্যাদা ও সামাজিক অবস্থার আলোকে শেখ, ভূঞা, খান ইত্যাদি উপাধি গ্রহন করতেন এবং দীর্ঘ দিন নামের সাথে ব্যবহারের ফলে তা তাদের পরিচয় বহনে নামের অপরিহার্য অংশে পরিণত হয়। একটি বিখ্যাত প্রবাদ, যা বাংলা ও উভয় ভারতে ব্যাপকভাবে পরিচিত এবং হাসিমুখে বলা হয়, যা ইসলামে বৈধ পদবীর সাথে সামাজিক মর্ধাদাকে ফুটিয়ে তোলে: প্রথম বছর আমি ছিলাম শেখ, দ্বিতীয় বছর খান ধানের দাম যদি কমে এই বছর, আমি হব সৈয়াদ' ।৮২ এভাবে আরবী নাম ও স্থানীয় উপাধি মিলে মুসলিম পরিচয় সমাজে বিকশিত হয়। যা ইসলামেও অনুমোদিত। নামের শুরুতে মুহাম্মদ যুক্তকরণ ইংরেজ শাসনামলে (১৭৫৭-১৯৪৭ ব্রী.) এ অঞ্চলে মুসলিমগণ দারুণভাবে নিম্পেষিত হতে থাকে। হিন্দুগণ ইংরেজদের সাথে সখ্যতা তৈরি করে তাদের আনুগত্য করে একদিকে যেমনি নিজেরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা নিতে থাকে, অপরদিকে নেপথ্যে থেকে ইংরেজদের মাধ্যমে এবং কখনো কখনো নিজেরাই মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার চালাতে থাকে । এ ধারায় উনবিংশ শতাব্দীর শুরুর দিকে এ অঞ্চলের মুসলিমদের উপর হিন্দুদের সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ সময় তারা মুসলিমদেরকে তহবন্দের পরিবর্তে ধৃতি পরা, সালামের পরিবর্তে আদাব-নমস্কার বলা, নামের আগে শ্রী ব্যবহার, মুসলমানী নাম রাখতে জমিদারের অনুমতি ও খারিজানা প্রদান, দীড়ির জন্য ট্যাক্স প্রদান, গরু জবাই করলে হাত কেটে নেয়া ইত্যাদি নানা ধরনের জুলুম-নির্যাতন মুসলিমদের উপর চালাতে থাকে । ফলে অনেক মুসলিম নামের পূর্বে শ্রী ব্যবহার করতে শুরু করে। যার প্রেক্ষিতে গড়ে উঠে ফরায়েজী আন্দোলন, তিতুমীরের আন্দোলন ।”০ এ আন্দোলনের ফলে মুসলিমদের মধ্যে সচেতনতা তৈরি হয়। ফলে অনেকে নামের পূর্বের শ্রী বর্জন করে, আবার অনেকে শ্রী এর পরিবর্তে মুহাম্মাদ ব্যবহার করতে শুরু করে। এভাবে নামের শুরুতে মুহাম্মাদ সংযুক্তি ইসলামের ধর্মীয় সংস্কৃতির রূপ ধারণ করে। ৯, £ 6, িএহা0] িআাাাি 072772272 50750) 27 17116 2712 12105127744 5442) £77 590821 0/1211552 272 59012/ 51/210702197%, [92002: 0%0010 10001615165 01995, 1956, 0. 132. ৮২ রিচার্ড এম. ইটন, প্রাগুক্ত, পৃ. ৩৭২ ৮ মোহাম্মদ আবদুল মান্নান, আমাদের জাতিসভার বিকাশধারা, ঢাকা : দারুস সালাম পাবলিকেশন্স, ১৯৯৮, পৃ. ১০০-১০২ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।