ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের নবজাতকের নামকরণ সংশ্লিষ্ট বিধান ৭৯ নাম নিবন্ধন সরকারী বা ব্যক্তিগত প্রয়োজনে নাম নিবন্ধন ইসলামে বৈধ। ইসলামে ইবাদত ও মুআ"মালাত দু'ভাবে শরয়ী বিধান প্রণয়ন করা হয়েছে। পারস্পরিক লেনদেন, পার্থিব কার্যক্রম সাধারণত মুআ*মালাতের অন্তর্ভুক্ত। আর এক্ষেত্রে শরয়ী' নিষিদ্ধতা ব্যতিরেকে সকল কার্যক্রমই বৈধ ।+” নাম নিবন্ধন যেহেতু এরপ কার্যক্রমের অন্তর্ভূক্ত তাই এটি জায়েয । বাংলাদেশের মুসলিম সমাজে অনুশীলন ইসলাম নির্দেশিত বিধানের আলোকে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মুসলিমের মধ্যে নামকরণের এ প্রক্রিয়া পূর্ণরূপে অনুশীলিত হচ্ছে না। কেউ পূর্ণরূপে, কেউ আংশিক, কেউ বা বিকৃতভাবে তা অনুশীলন করছে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হল। মুসলিম সমাজে ইসলামী নামকরণের ধারা এদেশে এক সময় মানুষ সনাতন বা হিন্দু ধর্মের অনুসরণ করত। পৃথিবীতে ইসলামের আগমনের পর মাত্র পাচ দশকের ব্যবধানে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। এ ধারাবাহিকতায় থিস্টীয় অষ্টম শতকের আগে-পরে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটেছে বলে এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন।”৯ এখানে যারাই ইসলাম গ্রহণ করেছেন তারা নিজেদেরকে ইসলামের বিধানাবলীর আলোকে ঢেলে সাজাতে চেষ্টা করেছেন। নিজেদের হিন্দু-ধর্মীয় নাম পরিবর্তন করে ইসলামী নামকরণ এ প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ অংশ ছিল। তবে পূর্ণরূপে তা অনুশীলিত হতে দীর্ঘদিন লেগে যায়। গবেষকদের মতে উনবিংশ শতাব্দীর শুরুতেও কিছু মুসলিমের নামে হিন্দুয়ানী নামের অস্তিত্ব পাওয়া যেত। ১৯১১ সালে প্রকাশিত নোয়াখালীর ডিস্ট্রিক গেজেটে উল্লেখ করা হয়, জেলাটির সংখ্যাগরিষ্ঠ অংশ আদিবাসী উপজাতীয় বংশীয় এবং চাদ, পাল ও দত্ত পদবীধারী (মুসলমানদের) এখনো এ জেলায় দেখা যায়।”০ কিন্ত মুসলিম সংস্কারক কারামত আলী জৈনপুরী রহ. (মূ. ১৮৯৪ শ্রী.) সহ তৎকালীন আলিম-ওলামার প্রচেষ্টায় তা দূরীভূত হয় । পরবর্তীতে অন্য গবেষণায় তা ফুটে উঠে। ১৯৫৬ সাল নাগাদ দেখা যায়, উক্ত জেলার মুসলিমদের মধ্যে উল্লেখিত ধরনের নাম *%. ইবনে তাইমিয়্যাহ, ইকুতিজাউস সিরাত্বাল মুসতাক্টম, প্রাগুক্ত, পৃ. ২৩১ * আবদুল মান্নান তালিব, বাংলাদেশে ইসলাম, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃ. ২১ ৮০ রিচার্ড এম. ইটন, ইসলামের অজুদয় এবং বাংলাদেশ ১২০৪-১৭৬০, হাসান শরীফ অনুদিত, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৮, পৃ. ৩৩৪ | ///.10707079071.00])

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।