ইসলামী আইন ও বিচার বর্ষ: ১১, সংখ্যা : ৪৩ জুলাই - সেপ্টেম্বর : ২০১৫ “মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যারকিং : পরিপ্রেক্ষিত বাংলাদেশ মোহাম্মদ আবদুল মান্নান* [সার-সংক্ষেপ: ইসলামী আইন সংকলনের বিভিন্ন যুগে ভিন্ন ভি নামে মাকাসিদুশ স্বনামেই প্রসিদ্ধ । শরী'আত প্রণেতা মানবতার সাবিকি কল্যাণ নিশ্চিত করার জন্য প্রাতিটি বিধানের পিছনে নানামুখি উদ্দেশ্য এহণ করেছেন । শরী“আহ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা যে নীতিমালার উপর প্রতিষ্ঠিত তার পিছনেও শরী'আতের উদ্দেশ্য বিদ্যমান । বক্ষ্যমাণ প্রবন্ধ মাকাসিদুশ শরী'আহর আলোকে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং কার্যক্রম মূল্যায়নের প্রয়াস । প্রবন্ধাটি বরনামূলক ও ধায়োগিক পদ্ধতিতে রচিত । এতে প্রায়োগিক তথ্য-উপাত উপস্থাপনের ক্ষেত্রে সাধারণভাবে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এবং বিশেষভাবে ইসলাষী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে নমুনা হিসেবে এহণ করা হয়েছে। মাকাসিদুশ শরী'আহর আলোকে বতর্মান ব্যাংকিং কার্যক্রমের অবস্থা, ঘাটতি, করণীয় ও আনুষাঙ্গিক বিষয়সমূহের পর্যালোচনা এ প্রবন্ধের উদ্দেশ্য |] ইসলামী অর্থনীতির লক্ষ্য হলো আর্থিক ক্ষেত্রে মাকাসিদুশ শরী“আহ বাস্তবায়ন। ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির একটি প্রায়োগিক ক্ষেত্র। ব্যাধকিং-এ শরী'আহর উদ্দেশ্য বাস্তবায়ন ইসলামী ব্যাংকিং-এর মূল উদ্দেশ্য । গত তিন দশকে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং “পদ্ধতিগত” সফলতা প্রমাণ করেছে। এই সাফল্যের পথ ধরে দেশের সার্বিক ব্যাংকিং কারবারের এক চতুর্থাংশ এবং বেসরকারি ব্যাংকিং-এর এক তৃতীয়াংশ ইসলামী পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। দেশের ইসলামী ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি সাবেকি ধারার ব্যাংকিং-এর চেয়ে বেশি । এই পটভূমিতে মাকাসিদুশ শরী“আহর আলোকে দ্দেশ্যগত সাফল্য” অর্জনে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং কতটা সফল হয়েছে তার মূল্যায়ন করা সময়ের দাবি। প্রবন্ধটি মাকাসিদুশ শরী'আহর আলোকে বাংলাদেশের ইসলামী ব্যা্কিং কার্যক্রম মূল্যায়নের একটি প্রাথমিক ও সীমিত উদ্যোগ । এই মূল্যায়নের শুরুতে মাকাসিদুশ শরী“আহ বিষয়ে সংক্ষেপে আলোকপাত অত্যন্ত প্রাসঙ্গিক। * ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড । //4.10707079071.00])
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।